```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘বুকে গুলি করার নির্দেশ কেন্দ্রীয় বাহিনীকে’, ভাইরাল সায়ন্তনের ভিডিও

‘‌সিআরপিএফকে বলে দেব, গুলি যেন বুক লক্ষ্য করে যায়’‌। শনিবার চতুর্থ দফার ভোটে শীতলকুচির ঘটনার পর বিজেপি নেতা সায়ন্তন বসুর ভাষণের একটি অংশ ভাইরাস সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে সায়ন্তন বসুকে কেন্দ্রীয় বাহিনীকে বুক লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দিতে যাচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। শনিবার শীতলকুচির জোড়াপাটরায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে […]

আরও পড়ুন

বর্ধমানে মোমবাতি হাতে প্রতিবাদ জানিয়ে মমতার পদযাত্রা

শনিবার চতুর্থ দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কোচবিহারের শীতলকুচিতে নিহত হয়েছেন ৪ জন । রাজনৈতিক সংঘর্ষে প্রাণ গিয়েছে আরও এক তরুণের ৷ একই দিনে একটি জেলায় প্রাণ গেল পাঁচজন মানুষের ৷ জখম হয়েছেন আরও ৩জন ৷ সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার বর্ধমানে মোমবাতি হাতে নিয়ে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় […]

আরও পড়ুন

শীতলকুচির গ্রামে এসে পৌঁছাল মৃতদেহ, ৪ সন্তানের মৃত্যুতে শোকস্তব্ধ গ্রাম

গতকাল শীতলকুচি বিধানসভা এলাকায় জোরপাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের ৷ আজ সেই চারজনের মৃতদেহ হাসপাতাল থেকে গ্রামে এসে পৌঁছায় ৷ মৃতদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা ৷ তৃণমূলের পতাকায় মুড়ে তাঁদের শ্রদ্ধা জানানো হয় ৷ ভোটের লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছিলেন ভোটাররা ৷ কিন্তু হঠাৎই গুলির শব্দ ৷ ঝরে পড়ে […]

আরও পড়ুন

এত বড় গণহত্যা কোনও দিন হয়নি, যারা গুলি করে লোক মারে, তাদের ভোটে লড়ার যোগ্যতা নেই: মমতা বন্দ্যোপাধ্যায়

 শীতলকুচিতে চার জনের মৃত্যুর ঘটনায় একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতবড় গণহত্যা আগে হয়নি বলে মন্তব্য করে তৃণমূল নেত্রী বলেন, ‘‌আমাকে আটকাতেই ৭২ ঘন্টা কোচবিহারে রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।’ শীতলকুচি কাণ্ডে সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তৃণমূল সুপ্রিমো। রবিবার জলপাইগুড়ির নাগরাকাটার সভা থেকে মমতা […]

আরও পড়ুন

‘বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে’, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

শীতলকুচিতে সিআরপিএফ-এর গুলিতে প্রাণ গিয়েছে ৪ জনের। যা ঘিরে উত্তাল রাজ্যরাজনীতি। একে অপরকে নিশানা করছে তৃণমূল-বিজেপি। মুখ্যমন্ত্রীর উস্কানিতেই হিংসা ছড়াচ্ছে বলে এদিন সকালে দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারিরও আবেদন জানান দিলীপ ঘোষ। কিন্তু সেখানেই থেমে থাকলেন না দিলীপবাবু। প্রচারের এক ফাঁকে শীতলকুচিকাণ্ড উত্তাপন করে হুমকি সুর রাজ্য বিজেপি সভাপতি […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৬টা ২০ মিনিট নাগাদ মিতা হকের মৃত্যু হয় বলে জানান তাঁর জামাতা মোস্তাফিজ শাহিন। মৃত্যতুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। ১৯৬২ সালের সেপ্টেম্বরে ঢাকায় জন্মগ্রহণ করেন মিতা হক। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০১৬ সালে শিল্পকলা পদক পান […]

আরও পড়ুন

এটা গণহত্যা, তথ্য লোপাটের জন্য আমাকে আটকে দেওয়া হল: মমতা বন্দ্যোপাধ্যায়

‘আমাকে যেতে না দেওয়ার জন্য আইন করেছে , আধা সেনাকে ক্লিনচিট দেওয়া হচ্ছে’ কোচবিহারে না যেতে পারার জন্য আজ সকালে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে ফের আক্রমণ করলেন তিনি ৷ বললেন, কোচবিহারের ঘটনা আসলে গণহত্যা ৷ তথ্য লোপাটের জন্যই তাঁকে ৭২ ঘণ্টা আটকে দেওয়া হয়েছে […]

আরও পড়ুন

সোপিয়ানে এনকাউন্টারের খতম ৩ জঙ্গি, আহত ২ জওয়ান

জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সেনা অভিযানে রাতভর গুলির লড়াইয়ে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকেই অনন্তনাগ ও সোপিয়ান জেলায় সেনাবাহিনীর দুই দল লাগাতার এনকাউন্টার অভিযানে নামে। শনিবার রাতেই মৃত্যু হয় এক জঙ্গির। এই নিয়ে মোট ৩ জঙ্গির মৃত্যু হল। ঘটনাস্থল থেকে একটি একি-৪৭ বন্দুক ও একটি পিস্তল উদ্ধার করেছে সেনা। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ লক্ষ ৫২ হাজার ৮৭৯

গত ২৪ ঘণ্টায় করোনার জেরে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৮৭৯ জন। গত একদিনে নতুন করে মৃত্যু হয় ৮৩৯ জনের। করোনার জেরে মোট আক্রান্তের সংখ্যা ১কোটি ৩৩ লক্ষ ৫৮ হাজার ৮০৫ জন। মোট সুস্থতার সংখ্যা ১ কোটি ২০ লক্ষ ৮১ হাজার ৪৪৩ এর অঙ্ক ছুঁয়েছে। অ্যাক্টিভ কেস দেশে ১১ লক্ষ ৮ হাজার ৮৭ জনে […]

আরও পড়ুন

আগামী ৭২ ঘণ্টা শীতলকুচিতে রাজনৈতিক নেতা-নেত্রীদের প্রবেশ নিষেধ, মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরে নিষেধাজ্ঞা জারি করল কমিশন

আগামী ৭২ ঘণ্টা কোচবিহারের শীতলকুচিতে রাজনৈতিক নেতা- নেত্রীদের প্রবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। তবে আগামিকাল রবিবারই শীতলকুচিতে যাওয়ার কথা খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ চতুর্থ দফার ভোটে রক্তাক্ত হয়েছে কোচবিহারের মাথাভাঙা অঞ্চল ৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ঝরেছে ৪টি ভোটারের প্রাণ ৷ ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কোচবিহার যাওয়ার কথা ঘোষণা করেন ৷ ইতিমধ্যেই […]

আরও পড়ুন
error: Content is protected !!