```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কলকাতায় মরসুমের প্রথম কালবৈশাখী, একাধিক জেলায় বৃষ্টি

অবশেষে প্রথম কালবৈশাখীর আবির্ভাব হল কলকাতা।  পূর্বাভাস ছিলই। দক্ষিণবঙ্গের আট জেলায় বইবে এই ঝড়। আগামী কয়েকঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও অঞ্চলে হালকা ও মাঝারি বৃষ্টিরপাতের আশঙ্কার কথাও জানানো হয়েছিল। বলা হয়েছিল এই সময়ে সকলে যেন নিরাপদ আশ্রয়ে থাকেন এবং বজ্রপাতের সময়ে রাস্তায় না বেরনোই ভাল। পূর্বাভাস মতোই অবশেষে শহরে ঢুকল মরসুমের প্রথম কালবৈশাখী। […]

আরও পড়ুন

এত বড় মাও নাশকতা, আর স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় ডেইলি প্যাসেঞ্জারিতে ব্যস্ত: অভিষেক বন্দ্যোপাধ্যায়

ছত্তিশগড়ে নৃশংস মাওবাদী হামলায় শহিদ হয়েছেন ২৩ জন আধাসেনা জওয়ান। জখম হয়েছেন অন্তত ৩২ জন। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে বিস্ফোরণের পর এতবড় নাশকতা হল শনিবার। যার জেরে গোটা দেশ শোকস্তব্ধ। এবার এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দাগলেন তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দক্ষিণ ২৪ পরগনার একাধিক কেন্দ্রে নির্বাচনী জনসভা করেন যুব তৃণমূল সভাপতি। […]

আরও পড়ুন

ফের বাড়ছে করোনা সংক্রমণ, জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী

 ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৩হাজার ২৪৯। গত ১৯ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ হাজার ৩৩৭। তার পর থেকে আক্রান্তের সংখ্যা এতটা বাড়েনি। এরকম এক অবস্থায় দেশে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রে খবর, ওই বৈঠকে ছিলেন মন্ত্রিসভার অধিকাংশ সচিব, […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত গোবিন্দা

করোনার কবলে গোবিন্দা। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা। রবিবার সকালে অভিনেতার কোভিড টেস্ট পজিটিভ আসে। এবং তারপর সংস্পর্শে আসা প্রত্যেককে তাঁদের পরীক্ষা করার জন্য অনুরোধ করলেন গোবিন্দা। তাঁর স্বাস্থ্য সম্পর্কে অভিনেতা বলেন, “করোনাভাইরাসকে দূরে রাখতে আমি নিজে পরীক্ষা করেছি এবং প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করেছি। তবে, কোভিড আক্রান্ত হওয়ার পর আমার উপসর্গ মাঝারি […]

আরও পড়ুন

‘বয়ালের বুথে কোনও ছাপ্পা ভোট হয়নি’, মমতার অভিযোগ উড়িয়ে চিঠি কমিশনের

গত ১ এপ্রিল নন্দীগ্রামে ভোটের দিন কোনও বুথে কোনও নিয়ম লঙ্ঘিত হয়নি, কোথাও ছাপ্পা ভোট হয়নি। এসব অভিযোগ নিয়ে ওইদিন নির্বাচন কমিশনকে তৃণমূল সুপ্রিমোর লেখা চিঠির জবাবে এমনই জানিয়ে দিল কমিশন। রবিবার পালটা চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন । চিঠিতে আরও জানানো হয়েছে, ওইদিন মমতা বয়াল-২’এর ৭ নং বুথ নিয়ে […]

আরও পড়ুন

কয়লা কাণ্ডে ৯০০ কোটি টাকা ‘ভাইপো’র কাছে গেছে, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

কয়লা পাচার চক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দায় এড়াতে পারেন না এই দুর্নীতির। শুভেন্দুর অভিযোগ, ৯০০ কোটি টাকা ভাইপোর কাছে গিয়েছে। যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, অনুপ মাজি-সহ অনেকে পুলিশের একাংশকে নিয়ে এই চক্র চালাতেন। শুভেন্দু অভিযোগ করেন, বিনয় মিশ্রের সঙ্গে যোগসূত্র কিছুতেই […]

আরও পড়ুন

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ ২২ জওয়ান, আহত ৩২

 ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে সিআরপিএফদের গুলির লড়াইয়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ হয়েছেন ২২ জন জওয়ান। আহত হয়েছেন ৩২ জন। শনিবার বিজাপুর জেলায় যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা ব্যাটেলিয়ন, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্স। অভিযান চলাকালীনই জঙ্গলের ভিতর থেকে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। দু’‌পক্ষের […]

আরও পড়ুন

‘আগে ৫০ টা আসন পাক, পরে ২৯৪ টার স্বপ্ন দেখবে’, বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলায় এসে নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ বারবার বলেছেন, দু’শোর বেশি আসন নিয়ে এবার বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। তবে গেরুয়া শিবিরের এই ‘স্বপ্ন’ অপূর্ণ থাকবে বলেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের । খানাকুল থেকে রবিবার তৃণমূল সু্প্রিমো বললেন, ‘আগে ৫০ টা আসন পান।’ লাগাতার পুলিশ বদলি প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করলেন মমতা। তৃতীয় দফায় অর্থাত্‍ আগামী ৬ এপ্রিল […]

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ‘দিদি ই–ই–ই’ ডাকে ‘অপমানজনক টোন’! প্রশাসনিক শীর্ষ পদে বসা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশে এই রকম ডাক শোভনীয় নয়

গত কয়েকটি পর পর সভায় দেখা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘দিদি ই–ই–ই বলে কার্যত সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টিকে যে তৃণমূল খুব একটা ভালোভাবে নেয়নি তা আগেও জানান দিয়েছে ঘাসফুল শিবির। প্রশাসনিক শীর্ষ পদে বসে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রীর ‘‌দিদি–ই, ও দিদি–ই–ই–ই’‌ ডাক একেবারেই শোভনীয় নয়। এবার নরেন্দ্র মোদিকে সরাসরি নিশানা […]

আরও পড়ুন

‘দিদির মন্দির ভালো লাগে না, দুর্গাপুজোও ভালো লাগে না’, মমতাকে কটাক্ষ যোগীর

তৃতীয় দফার আগে শেষ রবিবাসরীয় প্রচারে ফের রাজ্যে সভা করলেন যোগী আদিত্যনাথ। আরামবাগের খানাকুলে এদিন তৃণমূলকে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাম জমানার অবসান ঘটলেও বাংলায় নৈরাজ্য দূর হয়নি। তৃণমূলের গুন্ডাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ পশ্চিমবঙ্গবাসী। বাংলায় অরাজকতা চলছে। পাশাপাশি যোগীর অভিযোগ, বিজেপির কার্যকর্তাদের হত্যা করছে তৃণমূল। সুদর্শন প্রামাণিককেও হত্যা করছে তৃণমূল। আরও একধাপ এগিয়ে মমতাকে […]

আরও পড়ুন
error: Content is protected !!