```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাংলাদেশে গিয়ে বিশেষ সম্প্রদায়ের ভোট চাইছেন! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, মোদিও ভিসা-পাসপোর্ট বাতিল হবে না কেন? প্রশ্ন মমতা

নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ মমতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিসা কেন বাতিল করা হবে না, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলাদেশের অভিনেতা ফিরদৌসের প্রসঙ্গ টেনে নিয়ে আসেন তিনি। মমতা বলেন, ২০১৯ লোকসভায় আমাদের এক ব়্য়ালিতে এসেছিলেন ফিরদৌস। তখন বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলে ওর পাসপোর্ট বাতিল করা হয়েছিল। এখন বাংলায় ভোট হচ্ছে। বাংলাদেশে গিয়ে এক […]

আরও পড়ুন

প্রথম দফাতেই বিজেপির দফারফা হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

প্রথম দফাতেই বিজেপির দফারফা তৈরি হয়ে যাবে ৷ হয়ে যাবে বিজেপির ভাগ্যলিখন ৷ তৃণমূল প্রার্থী অজিত মাইতির সমর্থনে পিংলার সভা থেকে এমনই বার্তা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মেদিনীপুরের পটচিত্র নিয়ে বেশ কিছু আশার কথা শুনিয়েছেন তিনি ৷ পটচিত্রের শপিং মল করার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী ৷ পিংলার সভা থেকে দলবদল করে বিজেপিতে যোগ যাওয়া […]

আরও পড়ুন

প্রথম দফায় শান্তিপূর্ণ ভোট, নির্বাচন কমিশনের প্ৰশংসায় পঞ্চমুখ বিজেপি

পশ্চিমবঙ্গে এতদিন যেকোনো ভোটের পরেই রাজ্যের নির্বাচন কমিশনকে তুলোধোনা করত বিরোধী দল। এতদিন সেটাই ছিল দস্তুর। তবে এবারের ভোট সত্যি আলাদা। প্রথম দফা ভোটের পরে এবার নির্বাচন কমিশনের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি। কমিশনকে ধন্যবাদ দিয়ে দিন শেষের আগেই সাংবাদিক সম্মেলনে জোরালো দাবি করলেন রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কৈলাশ বিজয়বর্গীয় দাবি করলেন, প্রথম দফায় ৯০ শতাংশ ভোট […]

আরও পড়ুন

ভ্যাকসিন নেওয়ার পনেরো দিনের মাথায় করোনা আক্রান্ত পরেশ রাওয়াল

মাত্র পনেরো দিন আগে করোনা ভ্যাকসিন নিয়েছেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। কিন্তু তাতে কোনও লাভই হল না। ফের করোনা আক্রান্ত হলেন তিনি। শুক্রবার ট্যুইট করে নিজেই এই খবর শেয়ার করেন তিনি। তিনি লেখেন, ‘দুর্ভাগ্যক্রমে, আমি কোভিড-১৯ পজিটিভ। গত ১০ দিনের মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেদের পরীক্ষা করার জন্য অনুরোধ করছি।’ কদিন আগেই […]

আরও পড়ুন

‘১৫টি বুথে ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ জওয়ানরা’! কমিশনে তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অভিযোগ করেছিলেন বুথ দখল করার ছক কষছে বিজেপি। সেই সঙ্গে তিনি এই অভিযোগও তুলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ভোটারদের ভয় দেখানো ও প্রভাব খাটানো হচ্ছে। সেই অভিযোগ যে কতখানি সত্যি সেটা হাতেনাতে প্রমাণ পাওয়া গেল এদিন। শনিবার সকাল থেকেই রাজ্যের ৩০টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণের পালা। আর সেই […]

আরও পড়ুন

কাঁথিতে শুভেন্দুর ভাই সৌমেন্দুর গাড়ি ভাঙচুরের অভিযোগ

পূর্ব মেদিনীপুরের কাঁথির সাবাজপুরে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠল। শিশির-পুত্রের গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। হামলার জেরে গাড়ির চালক জখম হয়েছেন বলে খবর।এদিন সংবাদমাধ্যমে সৌমেন্দু অভিযোগ করেন, সাবাজপুরে বুথে রিগিং করছিল তৃণমূল। সেখানে যেতেই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

সাতক্ষীরা যশোরেশ্বরী মন্দিরে পুজো দিলেন নরেন্দ্র মোদি

ঢাকা থেকে ৩০০ কিলোমিটার দূরে সাতক্ষীরা যশোরেশ্বরী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রতিমা দর্শনের পর তিনি একটি মুকুটও পরিয়ে দেন প্রতিমাকে ৷ শক্তিরা থেকে প্রধানমন্ত্রী যাবেন টুঙ্গিপাড়ায় শেখ মুজিবর রহমনের সমাধিসৌধে ৷ এরপর ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের বাড়ি যাওয়ার কথা রয়েছে তাঁর ৷

আরও পড়ুন

ভোট দিলেই যাচ্ছে বিজেপিতে, দক্ষিণ কাঁথির ২ বুথে ইভিএমে কারচুপির অভিযোগ

দক্ষিণ কাঁথির ইভিএমে গোলযোগ ৷ দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের মাজনা হাই মাদ্রাসার ভোটগ্রহণ কেন্দ্রের ১৭২ নম্বর বুথের ঘটনা ৷ ভোটদাতাদের অভিযোগ, তাঁরা যে চিহ্নেই ভোট দিচ্ছেন, তা বিজেপির চিহ্ন পদ্মে গিয়ে পড়ছে ৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা ৷ অভিযোগ, যেখানেই ভোট দেওয়া হচ্ছে ভিভিপ্যাটে দেখা যাচ্ছে তা বিজেপিতে […]

আরও পড়ুন

সুশান্ত ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ও জুতো ছোঁড়ার অভিযোগ, গ্রেপ্তার ৪

সিপিএমের এজেন্টকে বুথে ঢুকতে বাধা ৷ সকাল থেকেই শালবনির বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে যান সুশান্ত ঘোষ। একাধিক বুথে ঢুকে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। বারবার অভিযোগ করেছেন তাঁদের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ান শালবনির সিপিএম প্রার্থী। অভিযোগ, এরপরই পূর্বপাড়া এলাকায় আক্রান্ত হন সুশান্ত ঘোষ। তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬২ হাজার ২৫৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২৫৮ জন। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১৯ লক্ষ ৮ হাজার ৯১০ জন। করোনা সংক্রমণের সঙ্গে বৃদ্ধি পেয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে মারা গিয়েছেন ২৯১ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৬১,২৪০ জন।

আরও পড়ুন
error: Content is protected !!