শিয়ালদা স্টেশনে রেস্তরাঁয় আগুন, ঘটনাস্থলে দমকল

শনিবার বিকেল 4টে নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখা ও মেট্রোর প্রবেশপথের মুখে একটি রেস্তরাঁয় আচমকাই আগুন লাগে। দমকলের প্রাথমিক অনুমান রান্নার গ্যাস থেকেই আগুন লেগেছে বলে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল সূত্রে জানা গিয়েছে, রেস্তরাঁর রান্নার জায়গা খোলা জায়গায় ৷ সেখানেই প্রথমে আগুন লাগে৷ পরে তা রেস্তরাঁর আসবাবপত্রে ছড়িয়ে […]

আরও পড়ুন

লিভ-ইন পার্টনারকে খুন, ১০ মাস পর রেফ্রিজারেটর থেকে উদ্ধার দেহ

লিভ ইন পার্টনারকে খুন করে তাঁর দেহ ১০ মাস রেফ্রিজারেটরে রাখার অভিযোগ। গ্রেপ্তার করা হলো সঞ্জয় পাতিদার নামে এক ব্যক্তিকে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের দেবাস এলাকায় একটি ভাড়া বাড়িতে লিভ ইন করতেন এই সঞ্জয়। গত বছর জুন মাসে বাড়ি ছেড়ে চলে যান তিনি। এর পর জুলাই মাসে ওই বাড়ির মালিক নীচ তলাটি ভাড়া দেন জনৈক বলবীর […]

আরও পড়ুন

হৃদরোগে আক্রান্ত প্রবীণ অভিনেতা ও কমেডিয়ান টিকু তালসানিয়া

হৃদরোগে আক্রান্ত প্রবীণ অভিনেতা ও কমেডিয়ান টিকু তালসানিয়া। অভিনেতার অবস্থা চরম সঙ্কটজনক। তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেতার বয়স ৭০ বছর। প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। টিকু ‘সার্কাস’, ‘হাঙ্গামা’, ‘স্পেশ্যাল২৬’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা!’-এর মতো ছবিতে কাজ করেছেন। এবং সুপারহিট টিভি শো এবং দেবদাসের মতো ছবিতে কাজ করেছেন। […]

আরও পড়ুন

প্রয়াত হলেন অভিনেত্রী কমলা কামেশ

প্রয়াত হলেন অভিনেত্রী কমলা কামেশ৷ তামিল সিনেমায় মায়ের ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত ছিলেন কমলা৷ মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭২ বছর। অভিনেত্রী কমলা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন৷ দীর্ঘ অসুস্থতার কারণে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷ ভিসু পরিচালিত ‘সংসারম আধু মিনসারাম’-এ ‘গোদাবরী’ চরিত্রে কমলার ভূমিকা এখনও ভক্তদের […]

আরও পড়ুন

আগামী মাসে ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী মাসে ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে 10 ও 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট ৷ এই AI সামিটে তিনি অংশ নেবেন মোদি। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী মোদির ফ্রান্স সফর সম্পর্কে বলতে গিয়ে ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্স সফরে এসেই প্রধানমন্ত্রী মোদি এআই শীর্ষ সম্মেলনে […]

আরও পড়ুন

মাথায় গুলি লেগে আপ বিধায়কের মৃত্যু, তদন্তে পুলিশ

পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনের আম আদমি পার্টির বিধায়ক গুরপ্রীত গোগি বাসসির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হল শুক্রবার গভীর রাতে। তবে তাঁর মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি। জানা গিয়েছে, ৫৮ বছর বয়সি আপ বিধায়ককে শুক্রবার রাত ১২টা নাগাদ দয়ানন্দ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জেলা আপ সভাপতি […]

আরও পড়ুন

ঘন কুয়াশায় জেরে দিল্লিতে ব্যাহত ট্রেন এবং বিমান পরিষেবা

কুয়াশার দাপট দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। যার জেরে বাতিল হয়েছে বিমান। একাধিক বিমানের সময়সূচি পরিবর্তনও করতে হয়েছে। এদিন ভোর থেকেই রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চল ঘন কুয়াশায় ঢেকে যায়। দৃশ্যমানতা নেমে যায়। বিমান ছাড়াও ব্যাহত হয় রেল পরিষেবা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা শূন্যে নেমে যায় ভোরে। দুর্ঘটনা এড়াতে একাধিক বিমানের সময়সূচি […]

আরও পড়ুন

ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে খুন!

বৃদ্ধকে কুপিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশলপুর গ্রামে। গতকাল, শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতের নাম জসিমুদ্দিন (৭৫)। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর স্ত্রী সাহেনা বিবি (৪৫)। কিন্তু এর নেপথ্যে কে বা করা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।

আরও পড়ুন

 আজ মরশুমের শীতলতম দিন

 আজ শনিবার চলতি মরশুমে শীতলতম দিন। এ দিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। গত বছর ১৮ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা নেমেছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। সেই রেকর্ড ভাঙল জানুয়ারির শীত। এই শীত বেশিদিন ভোগ করা যাবে না। রবিবার পার হলেই ছন্দ হারাবে শীত। নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তিতে কনকন […]

আরও পড়ুন

প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে আয়কর হানা, নগদ টাকা, গয়না বা বিদেশি গাড়িই নয় বাড়ির পুকুর থেকে উদ্ধার ৩টি জ্যান্ত কুমির

বিজেপি বিধায়কের (BJP MLA) বিড়ির ব্যবসা। তাঁর সেই ব্যবসার সঙ্গী আরও একজন। তাঁরা দু’জন মিলে ১৫৫ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন! এমন অভিযোগে বিধায়কের বাড়িতে হানা দিল আয়কর দপ্তর। বিধায়কের বাড়িতে পা দিতেই চক্ষু চড়ক গাছ আয়কর দপ্তরের। শুধু নগদ টাকা, গয়না বা বিদেশি গাড়িই নয়, বাড়িতে পুকুর তৈরি করে ৩ টি কুমির পোষেন বিজেপির […]

আরও পড়ুন
error: Content is protected !!