ছত্তিশগড়ে ধর্ষণে অভিযুক্ত প্যারোলে মুক্তি পেয়ে ফের ধর্ষণ করল দুই নাবালিকাকে

ধর্ষণে অভিযুক্ত প্যারোলে মুক্তি পেয়ে ফের ধর্ষণ করল দুজনকে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের কোরিয়া জেলায় এক ব্যক্তি তাঁর ১১ বছরের মেয়ে এবং ১৩ বছরের ভাগ্নিকে ধর্ষণ করে। এই অভিযোগেই ৩৬ বছর বয়সী ওই লোক জেলে বন্দি ছিলেন। এর আগেও তিনি বেশ কয়েকজনকে ধর্ষণ করেছেন বলে খবর। সম্প্রতি ছাড়া পেয়েছিলেন প্যারোলে। মুক্তি পেয়ে ফের ধর্ষণ করেন ভাগ্নিদের।  […]

আরও পড়ুন

‘১০ হাজার থেকে ১ লক্ষ টাকার ভুয়ো বিল রয়েছে’, আরজিকরে আর্থিক দুর্নীতির রিপোর্ট পেশ সিবিআইয়ের

আর জি করে আর্থিক দুর্নীতির তদন্তে প্রথম রিপোর্ট হাইকোর্টে পেশ করল সিবিআই। হাউসস্টাফ নিয়োগে দুর্নীতি হয়েছে বলে দাবি সিবিআইয়ের। কাজ না করেও একাধিক কাজের বিল করা হয়েছে। দশ হাজার থেকে ১ লক্ষ টাকার ভুয়ো বিল রয়েছে। সিবিআইয়ের রিপোর্টে এমনটাই রয়েছে বলে সূত্রের খবর। এমবিবিএস পাস করার পর হাউস স্টাফ নিয়োগ করা হয়। সেই নিয়োগেও দুর্নীতি […]

আরও পড়ুন

দীপাবলির আগেই ৭০ বছরের বেশি বয়স্কদের জন্য স্বাস্থ্যবিমা ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

দীপাবলির আগেই বড় ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭০ বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য স্বাস্থ্য বিমা চালু করবেন প্রধানমন্ত্রী। এই বিমা করা যাবে আয়ূষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার(AB PMJAY) আওতায়। ওই প্রকল্পের আওতায় ৭০ বছরের বেশি বয়স্ক মানুষকে বছরে দেওয়া হবে ৫ লাখ টাকা বিমা। ওই বিমার আওতায় আনা হবে দেশের ৬ কোটি […]

আরও পড়ুন

রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১২, আহত ৪০

ধনতেরসে ভয়াবহ বাস দুর্ঘটনা রাজস্থানে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ১২ জন যাত্রী। আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলায়। লক্ষ্মণগড়ে পৌঁছতেই আচমকা একটি কালভার্টে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি। […]

আরও পড়ুন

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি

প্রয়াত হাফিজ আলন সৈরানি। সোমবার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ফুসফুসে ক্যান্সার ধরা পড়ায় বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন এই কংগ্রেস নেতা। দু’সপ্তাহ আগে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখান থেকে রবিবার এসএসকেএম হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল। তবে শেষরক্ষা হয়নি। ৬৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। […]

আরও পড়ুন

ভয়ে গেরুয়া শিবিরে মুখ লুকোলেন সিদ্দিকীপুত্র! অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিলেন জিশান

কিছুদিন আগেই বান্দ্রায় জিশান সিদ্দিকীর অফিসের সামনেই খুন করা হয় তাঁর বাবা তথা বান্দ্রার প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকীকে। পরে সেই খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই। এরপরেই সেই গ্যাংস্টার জানায় যে তার পরবর্তী টার্গেটের তালিকায় রয়েছে বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকী ও সলমান খান। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে জিশান জানান যে বাবার মৃত্যুর পর প্রতিদিন তাঁর […]

আরও পড়ুন

এসএসকেএম হাসপাতালে প্রসূতির অস্ত্রপচারের সময় ভাঙল মরচে ধরা কাঁচি, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

এসএসকেএম হাসপাতালে প্রসূতির অস্ত্রপচারের সময় ভেঙে গেল মরচে ধরা কাঁচি। অন্য কাঁচি দিয়ে অস্ত্রোপচার করা হয়। তরুণীর শারীরিক সমস্যা হওয়ার কোনও সম্ভাবনাই নেই। সেই ভাঙা কাঁচির ছবি সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট করেছেন জুনিয়র ডাক্তার। রাজ্যের সুপার স্পেশ্যালিটি হাসপাতালের অপারেশন থিয়েটারের এই হাল নিয়ে উঠছে প্রশ্ন। ভাঙা কাঁচির ছবি পোস্ট করে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই ঘটনায় […]

আরও পড়ুন

সংস্কৃত স্কলারশিপ স্কিমে পড়ুয়াদের ৩০০ টাকার চেক বিলি করলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ! হাসির রোল নেটপাড়ায়

সংস্কৃত স্কলারশিপ স্কিম। সেই স্কিমের চেক বিলি করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩০০ টাকার চেক বিলি করেছেন তিনি। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে একেবারে ট্রোলের বন্যা। নানা জনে নানা কথা বলছেন।  এমনকী নেটিজেনদের একাংশের দাবি, প্রচারের জন্য পড়ুয়াদের ব্যবহার করছে উত্তরপ্রদেশ সরকার। এনিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারকে রীতিমতো তিরস্কার করা হয়েছে। রবিবার সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে […]

আরও পড়ুন

ওটিটির পর এবার বড় পর্দায় মির্জাপুর

এবার বড় পর্দায় আসছে মির্জাপুর। ওটিটি প্ল্যাটফর্মে মির্জাপুর ৩-এর মুক্তির পরই নির্মাতারা ঘোষণা করেছেন এবার বড় পর্দাতেও আসতে চলেছে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’। ফলে ওয়েব সিরিজের দুনিয়ার পাশাপাশি এবার ঝড় আছড়ে পড়তে চলেছে প্রেক্ষাগৃহেও। আজ, সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছে প্রযোজনা সংস্থা। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং  দিব্যেন্দুকে। […]

আরও পড়ুন

চলন্ত ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, আহত ৪

এবার যাত্রিবাহী ট্রেনের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটল। সোমবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ জিন্দ-দিল্লি লোকাল ট্রেনটি যখন হরিয়ানার সাম্পলা স্টেশন অতিক্রম করে তখনই ট্রেনের এক কামরার মধ্যে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ ৷ প্রাণ বাঁচাতে ট্রেনযাত্রীরা ঝাঁপ দেন ৷ বিস্ফোরণের জেরে চার জন জখম হয়েছেন বলে জানিয়েছেন অন্যান্য যাত্রীরা ৷ বর্তমানে আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন […]

আরও পড়ুন
error: Content is protected !!