ওড়িশায় ভারতীয় সেনা অফিসারের হবু স্ত্রীকে লকাপে ঢুকিয়ে যৌন হেনস্থার অভিযোগ, গুরুতর জখম নির্যাতিতা

ফের বিজেপি শাসিত রাজ্যে যৌন হেনস্থার অভিযোগ। ভয়াবহ অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেছেন নির্যাতিতা । যৌন হেনস্থা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল ভুবনেশ্বরের থানার ইন্সপেক্টরের বিরুদ্ধে! অভিযোগ জানিয়েছেন এক আর্মি অফিসারের হবু স্ত্রী! অভিযোগকারী নির্যাতিতা জানান, তাঁকে জোর করে জেলে ভরে যৌন হেনস্থা করেছে সেই পুলিশ ইন্সপেক্টর! ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি সংবাদমাধ্যমের কাছে। […]

আরও পড়ুন

আন্দোলনের অভিমুখ বদল, অবস্থান বিক্ষোভে ইতি টেনে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতর পর্যন্ত মিছিল জুনিয়র চিকিৎসকদের

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় স্বাস্থ্য অধিকর্তাদের পদত্যাগের দাবিতে স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তখন তাঁদের নিশানায় ছিল রাজ্য সরকার। আর ১১ দিন পর, আজ যখন নিজেদের দাবিপূরণের পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তাঁদের আক্রমণের তির ঘুরে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে। শুক্রবার স্বাস্থ্যভবনের সামনে থেকে […]

আরও পড়ুন

গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল, পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট

অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন গরুপাচার মামলায়। গত প্রায় দু’ বছর ঠিকানা ছিল তিহাড়। তবে মেয়ে সুকন্যার পর, এবার জামিন পেলেন বীরভূমের কেষ্ট। মেয়ের জামিনের ১০ দিনের মাথায় জামিন পেলেন তিনি। পুজোর আগেই ফিরবেন নিজের গড়ে, জানা যাচ্ছে তেমনটাই। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট এদিন গরু পাচার মামলায় জামিন দেয় তৃণমূল নেতাকে। এর আগেই তাঁকে জামিন […]

আরও পড়ুন

‘বিচারের দাবিতে আন্দোলন চলবে’, মুক্ত হয়েই শ্যামবাজারের অবস্থান মঞ্চে বাম নেতা কলতান দাশগুপ্ত 

জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে হামলা ভাইরাল অডিয়ো ক্লিপ-কাণ্ডে বিধাননগর পুলিশের হাতে ধৃত সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত আজ জেল থেকে ছাড়া পেলেন । মালা, ফুলের তোড়ার সঙ্গে লাল আবিরে রাঙিয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত নেতাকে বরণ করে নিলেন দলের ছাত্র-যুবরা । স্লোগান উঠল থানা চত্বরে । মুক্ত হয়েই কলতান সোজা চলে গেলেন শ্যামবাজারে, সিপিআইএমের ছাত্র, যুব ও মহিলাদের […]

আরও পড়ুন

বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, দুর্গাপুজোর আগে ফের বৃষ্টির পূর্বাভাস !

দুর্গাপুজোর আগে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। উৎসবের আনন্দ মাটি করে দিতে পারে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে সেটি কতটা শক্তিশালী এবং এর অভিমুখ কোন দিকে থাকবে, তা এখনও স্পষ্ট নয়। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে […]

আরও পড়ুন

DVC রেকড় জল ছাড়ায় প্লাবিত দক্ষিণবঙ্গ, প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

ডিভিসি-র জল ছাড়া নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গের প্লাবিত বিস্তির্ণ এলাকা নিয়ে উদ্বেগপ্রকাশ করেন। পাশাপাশি রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছেড়েছে বলেও অভিযোগ করেন তিনি। ২০০৯ সালের পর থেকে এমন বন্যা দক্ষিণবঙ্গে হয়নি বলেও উল্লেখ চিঠিতে। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, রাজ্যে টানা বৃষ্টিতে […]

আরও পড়ুন

ফের বিপাকে লালুপ্রসাদ যাদব, লালুর বিরুদ্ধে সিবিআইকে মামলার অনুমতি দিল অমিত শাহের মন্ত্রক

জমি ও টাকার বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়লেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব । লালুর বিরুদ্ধে এই দুর্নীতি মামলায় জড়িত থাকার স্পষ্ট মিলেছে, এমন দাবি করে তাঁর বিরুদ্ধে মামলা করে বিচার শুরু করার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অনুমতি চাইল সিবিআই। অমিত শাহ-র মন্ত্রক এই বিষয়ে CBI-কে অনুমতি দিয়েছে। লালুর […]

আরও পড়ুন

পেয়েছেন জামিন, মুখ্যমন্ত্রীর গদি ছাড়ার পর এবার জনতার আদালতে বসছেন কেজরিওয়াল

আবগারি দুর্নীতি কাণ্ডে জামিনের পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের সাফ কথা, মানুষ তাঁকে দুর্নীতিহীন মনে করে ভোট দিলে তবেই তিনি ফের মুখ্যমন্ত্রী পদে বসবেন। দেশের শীর্ষ আদালত তাঁকে জামিন দেওয়ার পর, এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বসছেন জনতার আদালতে। জামিনে মুক্ত কেজরিওয়াল জনসংযোগ, মানুষের পাশে থাকার কাজটা তিনি চালিয়ে যেতে চান। আর সেই […]

আরও পড়ুন

এবার হ্যাক হয়ে গেল সুপ্রিমকোর্টের ইউটিউব চ্যানেল!

হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল । শুক্রবার সকাল থেকে সেই চ্যানেলে দেখা যাচ্ছে এক্সআরপি-র (XRP) ভিডিও যা আমেরিকার রিপল ল্যাবস সংস্থার তৈরি ক্রিপ্টোকারেন্সি। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে যেসব শুনানি হয়, এবং যে সব মামলায় জনস্বার্থ জড়িয়ে থাকে সেসব শুনানি ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়। যেমন অতি সম্প্রতি আরজি কর ধর্ষণ ও খুন মামলার […]

আরও পড়ুন

৪০ জন ডাক্তারি পড়ুয়াকে ৬ মাস বহিষ্কার কল্যাণী জেএনএমের

কল্যাণী জেএনএমে থ্রেট সিন্ডিকেট চালাতেন অভীক দে-র অনুগামীরা বলে এমনই অভিযোগ উঠেছে। কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠকে ৪০ জন পড়ুয়াকে আপাতত বহিষ্কার করা হয়েছে। আগামী ৬ মাস তাঁরা পরীক্ষা ও তদন্ত সংক্রান্ত বিষয় বাদে অন্য কোনও কারণে কলেজ, ছাত্রাবাস ও হাসপাতালে ঢুকতে পারবেন না। পাশাপাশি দু’জন ফ্যাকাল্টি মেম্বারকে প্রশাসনিক এবং […]

আরও পড়ুন
error: Content is protected !!