```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘বিচারের দাবিতে আন্দোলন চলবে’, মুক্ত হয়েই শ্যামবাজারের অবস্থান মঞ্চে বাম নেতা কলতান দাশগুপ্ত 

জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে হামলা ভাইরাল অডিয়ো ক্লিপ-কাণ্ডে বিধাননগর পুলিশের হাতে ধৃত সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত আজ জেল থেকে ছাড়া পেলেন । মালা, ফুলের তোড়ার সঙ্গে লাল আবিরে রাঙিয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত নেতাকে বরণ করে নিলেন দলের ছাত্র-যুবরা । স্লোগান উঠল থানা চত্বরে । মুক্ত হয়েই কলতান সোজা চলে গেলেন শ্যামবাজারে, সিপিআইএমের ছাত্র, যুব ও মহিলাদের অবস্থান মঞ্চে । আরজি করের তরুণী চিকিৎসকের বিচারের লড়াই আরও জোরদার করার বার্তা দিলেন তিনি ৷ তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করে দাবি করেছিলেন, জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে হামলা করে সরকারকে বিপাকে ফেলার চক্রান্ত করেছেন বাম নেতা কলতান দাশগুপ্ত । সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর থানা টালিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য ও যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের মুখপত্র যুবশক্তির সম্পাদক কলতান দাশগুপ্তকে । এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি । পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে ।

error: Content is protected !!