উত্তরপ্রদেশে চলন্ত অ্যাম্বুলেন্সে স্ত্রীর শ্লীলতাহানি, ছুড়ে ফেলা হল অসুস্থ স্বামীকে, মৃত্যু,অভিযুক্তকে ছেড়ে দিল যোগীর পুলিশ

ফের এক ভয়াবহ নারী নিগ্রহের সাক্ষী থাকল যোগী রাজ্য। অসুস্থ স্বামীকে অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি‌ ফেরার পথে শ্লীলতাহানির শিকার স্ত্রী। শেষপর্যন্ত মহিলার অসুস্থ স্বামী হরিশের অক্সিজেন মাস্ক খুলে তাঁকে রাস্তায় ছুড়ে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক ও তার শাগরেদ। পরে গোরক্ষপুর মেডিক্যাল কলেজে মৃত্যু হয় হরিশের। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের ৩০ আগস্ট রাতের এই ঘটনায় শিউরে উঠেছেন […]

আরও পড়ুন

জমি নিয়ে বচসা, উগান্ডার মহিলা অ্যাথলিট রেবেকা গেইকে পুড়িয়ে মারল তাঁর সঙ্গী

পদক জিততে পারেননি ঠিকই, কিন্তু গত মাসে অংশ নিয়েছিলেন প্য়ারিস অলিম্পিক্সের ম্যারাথনে ৷ মাস ঘুরতে না-ঘুরতেই সব শেষ ৷ উগান্ডার মহিলা দৌড়বিদ রেবেকা চেপতেগেইকে পুড়িয়ে মারল তাঁর সঙ্গী ৷ মাত্র ৩৩ বছরে মৃত্যু হল উগান্ডার ম্য়ারাথন রানারের ৷ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রেবেকার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে সঙ্গীর আক্রমণে শরীরের […]

আরও পড়ুন

আরজি কর কাণ্ডে ফের রাত দখল, শ্যামবাজারে ঋতুপর্ণাকে ঘিরে ‘গো ব্যাক স্লোগান’

শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত। এহেন আবহে শ্যামবাজারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিক্ষোভের মুখোমুখি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা ঘোষ। এদিন তাঁকে ঘিরে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। এবং কোনওক্রমে তিনি নিজের গাড়িতে উঠলেও গাড়ির উপরে সজোরে আঘাত করা হয়। বাধ্য হয়েই এলাকা ছাড়ে অভিনেত্রীর গাড়ি। শ্যামবাজারে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান […]

আরও পড়ুন

‘রোগীদের কী দোষ? কাজে ফিরুন’, জুনিয়র চিকিৎসকদের কাছে আর্জি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মায়ের

আরজিকর কাণ্ডের ন্যায়বিচার চেয়ে প্রথম থেকেই পথে নেমেছেন সৃজিত মুখোপাধ্যায়। পরিচালকের মা সুমিতা সরকার নিজে পেশায় চিকিৎসক। তদুপরি আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনী। তিনি নিজেও তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার চেয়ে এই বয়সেও একাই নারীদের রাত দখল অভিযানে নেমেছিলেন। বার্ধক্যের কাছে হার মানেনি তাঁর প্রতিবাদের আগুন। এবার তিনিই আন্দোনলকারী ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানালেন […]

আরও পড়ুন

আরজিকর কাণ্ডের প্রতিবাদে নিভল রাজভবনের আলো, আঁধারে ভিক্টোরিয়ারও

গত ৮ আগস্ট, নাইট শিফট ছিল তরুণী চিকিৎসকের। পরদিন সকালে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। কলকাতা পুলিশের সিট এই ঘটনায় সঞ্জয় রাই নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তভার নেওয়ার পর পুলিশের কাছ থেকে সিবিআই সঞ্জয়কে হেফাজতে নেয়। সিবিআই তদন্তভার নেওয়ার পর […]

আরও পড়ুন

আগামীকাল আরজিকর মামলার শুনানি স্থগিত সুপ্রিমকোর্টে! বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ

আগামীকাল দেশের শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। সব পক্ষের নজর ছিল সেদিকেই। বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্থগিত আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলার শুনানি ছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ নাও বসতে পারে। আর সেই কারণেই পিছিয়ে […]

আরও পড়ুন

সূত্রঃ হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়বেন ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া!

হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ছেন ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। বুধবার দুই কুস্তিগীর রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতেই, নির্বাচনে তাঁদের লড়াইয়ের ইঙ্গিত মেলে। এবার কার্যত সেই খবরে শিলমোহর পড়ল। হরিয়ানার জুলনা এবং বদলি আসন থেকে লড়তে পারেন ভিনেশ এবং বজরং। ভিনেশ লড়তে পারেন জুলনায় এবং পুনিয়ার আসন হতে পারে বদলি। সূত্রের তরফে প্রাথমিকভাবে এমন খবর মেলে। […]

আরও পড়ুন

পরিবারের পাশে রাজ্য, হরিয়ানায় গোমাংস ভক্ষণের সন্দেহে গণপিটুনির বলি বাংলার শ্রমিকের স্ত্রীকে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

হরিয়ানায় কাজে করতে গিয়ে গণপিটুনির বলি হওয়া এরাজ্যের পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বাসন্তীর বাসিন্দা নিহত সাবির মল্লিকের স্ত্রীর জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে। বুধবার নবান্নে সাবিরের স্ত্রী শাকিলা সর্দার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সেখানে তাঁর হাতে নিয়োগ পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। শাকিলাকে বাসন্তী ব্লক ভূমি সংস্কার অফিসের সহায়ক পদে নিয়োগ […]

আরও পড়ুন

স্বাস্থ্য পরিষেবায় সুরক্ষা আর নিরাপত্তায় জোর, ৪০ কোটি মঞ্জুর করল রাজ্য অর্থ দফতর

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারকীয় ঘটনায় স্বাস্থ্য পরিষেবায় সুরক্ষা আর নিরাপত্তায় জোর দিয়েছে রাজ্য। এই মর্মে বাংলার সব মেডিক্যাল কলেজের নিরাপত্তা জোরদার করতে ১০০ কোটি টাকা বরাদ্দ করে নবান্ন। তার মধ্যে ৪০ কোটি টাকা মঞ্জুর করল রাজ্যের অর্থ দফতর। রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করাই লক্ষ্য সরকারের। তাই সিসি ক্যামেরা লাগানো-সহ এক গুচ্ছ […]

আরও পড়ুন

পদের অপব্যবহার করে ২ জায়গা থেকে বিপুল অঙ্কের টাকা বেতন নিয়েছেন সেবি চেয়ারম্যান মাধবী পুরি বুচ!

পদের অপব্যবহার করে ২ জায়গা থেকে বিপুল অঙ্কের টাকা বেতন নিয়েছেন সেবি চেয়ারম্যান মাধবী পুরি বুচ। তথ্যপ্রমাণ ও ব্যাঙ্কের নথি দেখিয়ে মাধবীর বিরুদ্ধে অভিযোগ তুলল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। ১৭ থেকে ২১ সাল পর্যন্ত সেবির স্থায়ী সদস্য হওয়া সত্বেও আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে চার বছরে ১৬ কোটির টাকার বেশি বেতন […]

আরও পড়ুন
error: Content is protected !!