```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জমি নিয়ে বচসা, উগান্ডার মহিলা অ্যাথলিট রেবেকা গেইকে পুড়িয়ে মারল তাঁর সঙ্গী

পদক জিততে পারেননি ঠিকই, কিন্তু গত মাসে অংশ নিয়েছিলেন প্য়ারিস অলিম্পিক্সের ম্যারাথনে ৷ মাস ঘুরতে না-ঘুরতেই সব শেষ ৷ উগান্ডার মহিলা দৌড়বিদ রেবেকা চেপতেগেইকে পুড়িয়ে মারল তাঁর সঙ্গী ৷ মাত্র ৩৩ বছরে মৃত্যু হল উগান্ডার ম্য়ারাথন রানারের ৷ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রেবেকার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে সঙ্গীর আক্রমণে শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল অলিম্পিয়ানের ৷ প্য়ারিসে সদ্য সমাপ্ত অলিম্পিক্সে মহিলাদের ম্য়ারাথনে অংশ নিয়েছিলেন রেবেকা, যেখান ৪৪তম স্থানে শেষ করেছিলেন তিনি ৷ জমি নিয়ে বচসার জেরেই এই মৃত্যু বলে জানা গিয়েছে পুলিশের তরফে ৷ পুলিশ জানিয়েছে, গত সোমবার ঝগড়ার পর রেবেকার সঙ্গী ডিকসন এন্ডিমা গ্য়াসোলিন ঢেলে দেন অ্যাথলিটের গায়ে ৷ ঘটনায় দু’জনেই আহত হয় ৷ রেবেকার মৃত্যু হলেও আইসিইউ’তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁর সঙ্গী ৷ এন্ডিমার শরীরেরও ৩০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তবে সে সুস্থ হচ্ছে বলে জানানো হয়েছে ৷ অ্য়াথলিটের পরিবারের তরফে জানানো হয়েছে, ট্রেনিং সেন্টারের নিকটে ট্রান্স এনজোইয়া অঞ্চলে একটি জমি কিনেছিলেন রেবেকা এবং সেখানে বাড়িও তৈরি করেছিলেন ৷ সেই জমি নিয়েই সঙ্গীর সঙ্গে তাঁর অশান্তি চলছিল ৷ যার পরিণতি হল ভয়ঙ্কর ৷ অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন রেবেকার বাবা-মা ৷

error: Content is protected !!