সুপ্রিম নির্দেশ, আরজি কর হাসপাতালে ডাক্তার-নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় মোতায়েন ১৫১ জন জওয়ান

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল৷ সেই নির্দেশ মেনে গত বুধবারই শোনা গিয়েছিল৷ সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই আদালতের নির্দেশে আরজি কর হাসপাতালে মোতায়েন করা হল মোট ১৫১ জন আধা সামরিক বাহিনীকে৷ সূত্রের খবর, হাসপাতালের ভিতরে এবং হোস্টেলের নিরাপত্তা দেখবে এই আধা সামরিক বাহিনী৷ মোট ২০টি জায়গায় তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে৷ জানা গিয়েছে, মহিলা হোস্টেল, বয়েজ হোস্টেল, পিজিটি […]

আরও পড়ুন

ডাক্তারদের কর্মবিরতির জেরে অপারেশন হল না ৪ বছরের অসুস্থ শিশুর

রেটিনার অপারেশন করাতে ভোর থেকে দুপুর দু’টো পর্যন্ত খালি পেটে রাখা হয়েছিল চার বছরের এক শিশুকে। কিন্তু দুপুর গড়ালেও তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হল না! কাহিল শিশুটির অসহায় বাবা-মা জিজ্ঞেস করলেন, ‘স্যার অপারেশন কখন হবে?’ তাঁদের জানানো হল, ‘আন্দোলনের জন্য সংজ্ঞাহীন করার চিকিৎসক (অ্যানাস্থেটিস্ট) আসেননি। তা‌ই আজ অপারেশন হবে না!’ তারপর প্রায় কেঁদে ফেলে শিশুটির […]

আরও পড়ুন

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে ২ হাসপাতালে ঠাঁই না পেয়ে মৃত্যু তরুণের

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির বলি হতে হল এক দরিদ্র তরুণকে। হিঙ্গলগঞ্জের কাঁটাতলার বাসিন্দা তোফাজ্জেল গাজি নামে ওই যুবক বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ছ’দিন আগে। প্রথমে তাঁকে টাকি, পরে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে নিয়ে পিজির ট্রমা কেয়ারে ভর্তির জন্য আনা হয়। কর্মবিরতি চলায় সেখানে চিকিৎসক সংখ্যা কম। ফলে তোফাজ্জেলকে ফিরিয়ে […]

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৭, জখম ৪১

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ৪১। আনাকাপাল্লি জেলার অচ্যুতপুরমের স্পেশ্যাল ইকনমিক জোনের ওই বেসরকারি কারখানার বুধবার দুপুরে বিস্ফোরণ ঘটে।  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিস ও দমকলকর্মীরা। জখমদের উদ্ধার করে এনটিআর হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তারপর সময় যত এগিয়েছে, ততই বেড়েছে মৃতের সংখ্যা। […]

আরও পড়ুন

‘গত ১০ দিনে দেশে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, ৫০ দিনের মধ্যে ধর্ষকদের শাস্তি চাই, ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়নের দাবি অভিষেকের

আরজি কর কাণ্ডের পর আবারও মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে যখন পথে নেমেছেন সাধারণ, সচেতন নাগরিকরা, সেই সময়েই দেশে ঘটছে একের পর এক ধর্ষণের ঘটনা। এতকিছুর পরেও কেন ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে কোনও পদক্ষেপ করা হল না, তা নিয়েই এবার সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে […]

আরও পড়ুন

‘অবিলম্বে কাজে ফিরুন’, আন্দোলনরত চিকিৎসকদের বার্তা সুপ্রিমকোর্টের

আরজি করের ঘটনায় সুবিচারের দাবিতে কর্মবিরতির পথে হাঁটছেন চিকিৎসকদের একাংশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার বার্তা দেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আশ্বাস দেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যাতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ না করা হয়, সেই বিষয়টির উপর নজর থাকবে। সুপ্রিম কোর্টে এ দিন আরজি কর মামলার শুনানি হয় প্রধান […]

আরও পড়ুন

ঝাড়খণ্ডের জামশেদপুরের এয়ারক্রাফ্টের ধ্বংসাবশেষ খুঁজতে ভারতীয় নৌবাহিনী

ভেঙে পড়া এয়ারক্রাফ্টের সন্ধানে তল্লাশি চালাবে ভারতীয় নৌসেনা ৷ ২০ অগস্ট ঝাড়খণ্ডের জামশেদপুরের এরোড্রোম থেকে একটি ট্রেনার এয়ারক্রাফ্ট রওনা দেয় ৷ তাতে একজন বিমানচালক এবং একজন শিক্ষানবিশ ছিলেন ৷ কিছুক্ষণ পরেই এয়ারক্রাফ্টটি নিখোঁজ হয়ে যায় ৷ সেই বিমানে থাকা একজনের দেহ পাওয়া গিয়েছে চান্ডিল জলাধারে ৷ এবার ভেঙে পড়া এয়ারক্রাফ্টের খোঁজে তল্লাশি চালাতে ১৯ সদস্যের […]

আরও পড়ুন

মধ্যরাতে কাঁকুড়গাছি লোহাপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড

কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার কাঁকুড়গাছিতে। বুধবার মধ্যরাতে লোহাপট্টি এলাকায় পরপর পাঁচটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।  ঘটনাটি ঘটেছে বুধবার রাত দেড়টা নাগাদ। স্থানীয় সূত্রে খবর, প্রথমে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। কারখানার কর্মীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে […]

আরও পড়ুন

সমাজ মাধ্যম থেকে ফেক নিউজ এবং নির্যাতিতার ছবি ও নাম সরাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের

সোশ্যাল সমাজ যখন আরজি কর কাণ্ডের বিচার চেয়ে তার ছবি ভাইরাল করছেন। ঠিক তখনই সুপ্রিমকোর্টের নির্দেশে সমাজ মাধ্যম থেকে নির্যাতিতার ছবি এবং নাম সরানোর জন্য পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। আরজি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার পরে যখন গোটা দেশ ক্ষুব্ধ এবং আন্দোলিত, তখন ওই হাসপাতালের নির্যাতিতাকে নিয়ে কনটেন্ট ক্রিয়েটরদের একাংশের ‘অসংবেদনশীল’ আচরণ অব্যাহত। গত মঙ্গলবারই […]

আরও পড়ুন

ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষের নিয়োগ বাতিল করল রাজ্য সরকার

আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের নির্দেশিকা প্রত্যাহার করল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় একথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। গত ১২ অগাস্ট সরকারি চাকরি থেকে ইস্তফা দেন আরজি কর মেডিক্যালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও ইস্তফা গ্রহণ না করে কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ […]

আরও পড়ুন
error: Content is protected !!