```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হেনস্তার চেষ্টা, তড়িঘড়ি সাসপেন্ড অধ্যাপককে

আরজি করে চিকিৎসক-পড়ুয়ার হত্যার ঘটনায় উত্তপ্ত রাজ্য তথা দেশ ৷ এই আবহে ছাত্রীর কাছ থেকে যৌন হেনস্তার অভিযোগ পেতেই তড়িঘড়ি দিল্লির এক অধ্যাপককে সাসপেন্ড করল কলেজ কর্তৃপক্ষ ৷ ঘটনাটি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ৷ কর্তৃপক্ষ একটি অর্ডার জারি করে অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করার কথা জানিয়েছে ৷ ওই অর্ডারে জানানো হয়েছে, অধ্যাপকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তদন্ত করছে অভ্যন্তরীণ কমিটি ৷ তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত অধ্যাপক সাসপেনশনে থাকবেন ৷ ওই অর্ডার অনুযায়ী, সংস্কৃত (অনার্স) পাঠরতা স্নাতক স্তরের এক ছাত্রী ২৯ অগস্ট একটি মেইল মারফত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যৌন হেনস্তার অভিযোগ জানান ৷ অধ্যাপক ওই ছাত্রীকে তাঁর চেম্বারে ডাকেন এবং সেখানে তাঁকে অযাচিতভাবে স্পর্শ করেন, যৌন হেনস্তার চেষ্টা করেন, অভিযোগ করেছেন ওই ছাত্রী ৷ অধ্যাপকও সংস্কৃত বিভাগের ৷ ছাত্রীর এই অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ওই অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে, জানানো হয়েছে অর্ডারে ৷ সম্প্রতি একের পর এক ধর্ষণ, যৌন হেনস্তার ঘটনার খবর সামনে আসছে ৷ গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলায় সেমিনার রুমে চিকিৎসক-পড়ুয়ার উদ্ধার হয় ৷ তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে খবর ৷ এই ঘটনায় চিকিৎসকরা দেশজুড়ে আন্দোলনে নেমেছেন ৷ পাশাপাশি সমাজের বিভিন্ন পেশা, শ্রেণির মানুষও এই আন্দোলনে যোগ দিয়েছেন৷ এই ঘটনার তদন্ত প্রথমে কলকাতা পুলিশের হাতে ছিল ৷ বর্তমানে এর তদন্ত করছে সিবিআই ৷ অন্যদিকে মহারাষ্ট্রের বাদলাপুরে দু’টি নাবালক শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে স্কুলের সাফাইকর্মীর বিরুদ্ধে ৷ এই ঘটনায় উত্তাল রাজ্য ৷ সম্প্রতি এর তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে মহারাষ্ট্র সরকার ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গত সোমবার তাকে বিশেষ পকসো আদালতে পেশ করা হয়েছে ৷ তার 14 দিনের বিচারবিভাগীয় হেফাজত হয়েছে ৷

error: Content is protected !!