আরজি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাহুল গান্ধীর

‘মেডিক্য়াল কলেজেই যদি চিকিত্‍সকদেরই নিরাপত্তা না থাকে, তাহলে বাবা-মায়ের মেয়েদের কীভাবে বাইরে পড়তে পাঠাবেন? আরজি কর কাণ্ডে এবার সরব রাহুল গান্ধী। তাঁর মতে, ‘হাথরাস থেকে উন্নাও এবং কাটুয়া থেকে কলকাতা নারীর নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল ও সমাজ প্রতিটি স্তরে এই বিষয়ে গুরুত্ব সহকার আলোচনা হওয়া দরকার’।  আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। […]

আরও পড়ুন

নবান্নে জরুরি বৈঠকে ডিজি রাজীব কুমার, ‘মেয়েদের রাত দখল’ প্রতিবাদ কর্মসূচী ঘিরে সতর্ক রাজ্য পুলিশ

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে নির্মম অত্যাচার করে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্বাধীনতা দিবসের আগের রাতে ‘মেয়েদের রাত দখলের’ ডাক দিয়েছেন মহিলা নাগরিকদের একাংশ৷ এবার সেই কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে নবান্নে জরুরি বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ বুধবার রাতের নিরাপত্তা নিয়ে […]

আরও পড়ুন

রাজ্যের নয়া কারামন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা

অখিল গিরিকে ইস্তফা দিতে হয়েছিল কারামন্ত্রীর পদ থেকে। এখন সেই পদের দায়িত্বে এলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে এবার থেকে কারা দফতরের দায়িত্বও সামলাবেন তিনি। আজ, বুধবার নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়েছে। সুতরাং বীরভূমের উপরই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের উপর রাখলেন না আস্থা। অখিল গিরির […]

আরও পড়ুন

‘আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, ৩৫৬ ধারা চাই,’ বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের

আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কোণঠাসা করতে এবার জোর কদমে ময়দানে নামল বিজেপি। এই ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বুধবার বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। বিক্ষোভে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহে নবান্ন, রাজভবন ও স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেন তিনি। […]

আরও পড়ুন

আজ নারীদের প্রতিবাদ কর্মসূচি, রাতে অতিরিক্ত মেট্রো চলবে কলকাতায়, খোলা সব কাউন্টার

আজ রাতে রাজপথের দখল নেবেন নারীরা। গোটা বাংলা জুড়ে মেয়েরা আজ বের হবেন রাস্তায়। কলকাতা থেকে কোচবিহার রাতের রাজপথে বের হবেন নারীরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে। তবে এসবের মধ্য়েই মেট্রোর তরফে ঘোষণা করা হয়েছে যে আজ বুধবার অতিরিক্ত মেট্রো চালানো হবে।  কলকাতা মেট্রো মুখ্য় জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, গত দুতিন দিন ধরে বিভিন্ন সংস্থার কাছ […]

আরও পড়ুন

ঘূর্ণাবর্তের জেরে আগামী ৭ দিন রাজ্য বৃষ্টির সম্ভাবনা 

চলতি সপ্তাহে বৃষ্টি চলবে রাজ্যজুড়ে ৷ ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও আশেপাশের অঞ্চলে। এছাড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার পূর্ব থেকে পশ্চিম দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে ৷ পাশাপাশি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। […]

আরও পড়ুন

অযোধ্যার রামপথ-ভক্তিপথ থেকে উধাও প্রায় ৪ হাজার বাঁশের বাতি ও প্রজেক্টর

উদ্বোধন হলেও এখনও সম্পূর্ণ শেষ হয়নি অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে চুরি! রামমন্দিরে যাওয়ার পথে রাস্তার দু’পাশ থেকে উধাও বাঁশের কারুকাজ করা লাইট। প্রায় চার হাজার লাইট চুরি গিয়েছে বলে খবর। এখানেই শেষ নয়, এর পাশাপাশি ভক্তিপথ থেকে চুরি হয়েছে গোবো প্রজেক্টর। সবমিলিয়ে মোট ৫০ লক্ষ টাকার বেশি জিনিস চুরি হয়েছে […]

আরও পড়ুন

আর জি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে হেফাজতে নিল সিবিআই

আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসক খুনে মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে হেফাজতে নিল সিবিআই। মঙ্গলবারই ওই ঘটনার তদন্তভার সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তার পরই তদন্তভার হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশ মেনে বুধবার সকাল ১০টার মধ্যে অভিযুক্তকেও তুলে দেওয়া হল সিবিআইয়ের হাতে। বুধবার সকালে কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে […]

আরও পড়ুন

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! প্রায় একঘণ্টা পর চালু মেট্রো পরিষেবা

ব্যস্ত সময়ে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। স্বাভাবিকভাবেই ঘটনার জেরে ব্যস্ত সময়ে রুবি থেকে কবি সুভাষগামী পরিষেবা ব্যাহত হয়। প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। সকাল থেকে প্রায় একঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল। সত্যজিৎ রায়, (অরেঞ্জ লাইন) মেট্রো স্টেশনে এক ব‍্যক্তি আত্মহত্যার চেষ্টা করে। তারপরই স্থগিত থাকে মেট্রো চলাচল। […]

আরও পড়ুন

‘আমিও মেয়ের বাবা’, আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামবেন তৃণমূলে সাংসদ সুখেন্দুশেখর রায়

 আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ অর্থাৎ বুধবার পথে নামবেন মহিলারা। এক্স হ্যান্ডেলে এই কর্মসূচিতে শামিল হওয়ার কথা জানালেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। লিখলেন, “আমিও প্রতিবাদে যোগ দেব। লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও এক জন মেয়ের বাবা, নাতনির দাদু।” আর জি কর হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা বাংলা। প্রতিবাদের ঝড় উঠেছে দেশজুড়ে। ১৪ আগষ্ট রাতে […]

আরও পড়ুন
error: Content is protected !!