```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অসমে নাগাঁও জেলায় সন্ধ্যাবেলায় টিউশন থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার ১৪ বছরের এক নাবালিকা

গণধর্ষণের শিকার ১৪ বছরের এক নাবালিকা। অভিযোগ, টিউশন থেকে ফেরার পথে পাশবিক অত্যাচারের শিকার হয় ওই নাবালিকা। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গুয়াহাটি থেকে ১২০ কিমি দূরে অবস্থিত নাগাঁও জেলায় এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে। স্থানীয়রাই প্রথমে ওই নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে। একটি পুকুর পাড়ে তাঁরা বিবস্ত্র অবস্থায় নাবালিকাকে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সূত্রের খবর, নির্যাতিতার শারীরিক অবস্থা মোটেই স্থিতিশীল নয়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা সাইকেল চালিয়ে ওই নাবালিকা টিউশন থেকে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময়ই তাঁর উপর অত্যাচার চালায় ৩ অভিযুক্ত। নারকীয় নির্যাতনের শিকার হওয়ার পর প্রায় এক ঘণ্টা সে বিবস্ত্র অবস্থায় পুকুর পাড়েই পড়ে ছিল বলে দাবি করা হচ্ছে। স্থানীয়দের বক্তব্য, নির্যাতিতা জ্ঞান ফেরার পরে জানিয়েছে, গণধর্ষণের পিছনে রয়েছে তিন কালপ্রিট। দোষীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পাশাপাশি, অল অসম স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে বনধের ডাকও দেওয়া হয়েছে।

error: Content is protected !!