ড্রোন হামলা রুখতে এবার আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত

বিগত কয়েকদিন ধরেই আরব ও লোহিত সাগরে বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ ও ভেসেলে ড্রোন হামলা হচ্ছে। যার জন্য আমেরিকার তরফে ইরান ও হুতি জঙ্গিগোষ্ঠীর দিকে আঙুল তোলা হলেও, তারা অস্বীকার করছে। এবার সেই হামলাকে রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতীয় নৌসেনা। আরব সাগরে তিনটি যুদ্ধজাহাজকে মোতায়েন করেছে নৌসেনা। আইএনএস মরমুগাঁও, আইএনএস কোচি, আইএনএস কলকাতা এই তিন […]

আরও পড়ুন

রাতে বিশেষ বিমানে কলকাতা পৌঁছলেন অমিত শাহ ও জেপি নাড্ডা

একদিনের সফরে প্রথমবার একসঙ্গে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । সোমবার রাতে বিশেষ বিমানে কলকাতা পৌঁছন তাঁরা ৷ তাঁদের স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, বিধায়ক মনোজ টিগ্গা ও অগ্নিমিত্রা পল সহ বিজেপি নেতৃত্ব । […]

আরও পড়ুন

বড়দিনে পার্ক স্ট্রিটের জনসমুদ্র, ৩ ঘণ্টা বন্ধ রাস্তা

রবিবারের পর আজও একইরকম ভিড় উপচে পড়ছে পার্ক স্ট্রিটের রাস্তায়। বড়দিনের রাতে পার্ক স্ট্রিটের ভিড় যেন সেয়ানে সেয়ানে টক্কর দিল দুর্গাপুজোর ভিড়কে। মাঝে তো ভিড় এতটাই বেড়ে গিয়েছিল, যে তা সামাল দিতে বন্ধ করে দেওয়া হয়েছিল পার্ক স্ট্রিটের রাস্তা। বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ বন্ধ করে দেওয়া হয়েছিল পার্ক স্ট্রিটের রাস্তায় যান চলাচল। প্রায় তিন […]

আরও পড়ুন

বড়দিনে নিরাপত্তা খতিয়ে দেখতে রাস্তায় কলকাতা পুলিশ কমিশনার

আজ বড়দিনে। তাই রাত যত বাড়বে, পার্কস্ট্রিটে ভিড়ও বাড়বে ততই। তাই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সঙ্গে অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা, জয়েন্ট সিপি নীরজ খালিদ ও রূপেশ কুমার সহ লালবাজারের পদস্থ আধিকারিকরা। ক্রিসমাসে ফেস্টিভ মুডে কলকাতা। আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রিট। প্রতিবছর যেমন হয়, এবছর উপচে পড়েছে ভিড়। স্রেফ কলকাতা বা জেলা নয়, […]

আরও পড়ুন

মালদার চাঁচোলে বড়দিনে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি

বড়দিনে মালদার চাঁচোলে সোনার দোকানে ডাকাতি। সোমবার সন্ধেয় চাঁচোল বাজারে বন্দুক উঁচিয়ে হানা দেয় ডাকাত দল। স্থানীয় সূত্রে খবর, বাইকে চেপে এসেছিল দুষ্কৃতীরা। মুখ ঢাকা ছিল হেলমেটে। স্থানীয় সোনার দোকানে ঢুকে লুটপাট চালিয়ে বাইকে চেপে চম্পট দেয় দুষ্কতীরা। বেরনোর সময় কয়েক রাউন্ড গুলিও চালায় শূন্যে। ঘটনায় আতঙ্ক ছড়ায় বাজারে। সূত্রের খবর, সোনার দোকানের প্রায় সমস্ত গয়না […]

আরও পড়ুন

নিজ বাসভবনে বড়দিন পালন প্রধানমন্ত্রী মোদির

বড়দিনে নিজের বাসভবনে যীশুখ্রীস্টের জন্মদিন পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভাষণে এদিন প্রধানমন্ত্রী যীশুখ্রীস্টের জীবনের বার্তা এবং মূল্যবোধের প্রশংসা করেন। তিনি বলেন, যীশুখ্রীস্ট এমন একটি সমাজ তৈরিতে কাজ করছিলেন যেখানে প্রত্যেকের জন্য ন্যায়বিচার ছিল। বড়দিন হল এমন একটি দিন যেখানে আমরা যীশুখীস্ট্রের জন্মদিন উদযাপন করি। তিনি দয়া ও সেবার আদর্শে জীবনযাপন করতেন। এই আদর্শগুলো […]

আরও পড়ুন

নবান্নের নিরাপত্তায় জোর! চালু হচ্ছে অ্যাকসেস কার্ড

সংসদে কাণ্ডের পর নড়েচড়ে বসেছে রাজ্যের প্রশাসন। এবার থেকে নবান্নে প্রবেশের জন্য চালু হচ্ছে অ্যাকসেস কার্ড। নবান্নের সকল কর্মীরাই পাবেন এই কার্ড। সূত্রের খবর, নতুন বছর থেকেই এই ব্যবস্থা চালু হবে। কার্ডগুলিতে থাকবে কর্মী ও আধিকারিকদের নাম। নবান্নের প্রতিটি করিডরে দুটি করে সিকিউরিটি গেটও থাকবে। এই গেটের গায়ে থাকবে কার্ড সোয়াপিং মেশিন। তবে বেশকিছু আধিকারিক […]

আরও পড়ুন

পেটিএম থেকে চাকরি যাচ্ছে ১ হাজার কর্মীর

ফের কর্মী ছাঁটাই। এবার পেটিএম থেকে চাকরি যাচ্ছে ১০০০ কর্মীর। সংস্থার বিভিন্ন দফতর থেকে কর্মীদের এই ছাঁটাই হবে বলে খবর। খরচ কমাতেই কম্পানির এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। বছর শেষে পেটিএম থেকে ১০০০ কর্মীর চাকরি যাওয়ার খবরে ফের আতঙ্ক ছড়িয়েছে কর্ম জগতে। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েক মাসে আরও কর্মীর ছাঁটাই পেটিএম থেকে হতে […]

আরও পড়ুন

ভোটের আগে অবস্থান বদল, ব্রিজভূষণ ঘনিষ্ঠের নয়া কমিটি বরখাস্ত, মুখরক্ষায় মরিয়া মোদি সরকার

 একের পর এক কুস্তিগিরের প্রতিবাদ, পুরস্কার ফিরিয়ে দেওয়ায় কি টনক নড়ল মোদি সরকারের? কারণ, রবিবার ভারতীয় কুস্তি সংস্থার নবনির্বাচিত কমিটিকেই সাসপেন্ড করে দিল কেন্দ্র। ক্রীড়ামন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন কমিটি প্রাক্তন পদাধিকারীদেরই সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই প্রবণতা জাতীয় স্পোর্টস কোডের বিরোধী। নতুন কমিটির সভাপতি সঞ্জয় সিং হঠাত্ করে ঘোষণা করেছিলেন, কুস্তির অনূর্ধ্ব-১৫ ও […]

আরও পড়ুন

৩০৩ ভারতীয় সমেত আটক বিমানকে উড়ানের ছাড়পত্র দিল ফ্রান্স

অবশেষে ৩ দিন পর ফ্রান্সে আটক বিমানটিকে সকল যাত্রী সমেত উড়ানের ছাড়পত্র দেওয়া হল। মানব পাচার হচ্ছে এই সন্দেহে নিকারাগুয়াগামী বিমানটিকে আটক করে ফ্রান্স। তাতে ৩০৩ ভারতীয় সওয়ার ছিলেন। তবে ফ্রান্সের আদালত বিষয়টির তদন্তে বেনিয়ম দেখে সেটিকে ফের রওনা দেওয়ার ছাড়পত্র দিয়েছে। আজই সকল যাত্রী সমেত সেটি রওনা দেবে। যদিও বিমানটি পূর্ব নির্ধারিত গন্তব্য অনুযায়ী […]

আরও পড়ুন
error: Content is protected !!