দুর্গাপুরে মিষ্টির দোকানের বন্ধ গোডাউনে গ্যাস লিক করে মৃত ২, অসুস্থ ৬

দুর্গাপুর থানার উইলিয়াম কেরি সংলগ্ন একটি মিষ্টির দোকানের বন্ধ গোডাউনে মৃত ২। দমবন্ধ হয়ে গুরুতর অসুস্থ আরও ৬। বেসরকারি হাসপাতালে ভর্তি। সকালে দরজা ভেঙে চক্ষু চড়কগাছ  মালিকের। আটজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা। রাতে ঘুমন্ত অবস্থায় কীভাবে মৃত্যু? পুলিশের প্রাথমিক অনুমান গ্যাস লিক করেই দুর্ঘটনা।  দোকান বন্ধের পর ৮ জন কর্মী ও […]

আরও পড়ুন

ঘন কুয়াশার জেরে দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা

দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতা নেমে গেল শূণ্যতে। দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতে শূণ্যে নেমে যাওয়ায়, কাজ বন্ধ হল। প্রচণ্ড শীতের সঙ্গে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা শূণ্যে নেমে যায় আজ। তার জেরে বিমান পরিষেবা ব্যাহত বলে জানা যায়। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২৫ ডিসেম্বর ভোর থেকে দিল্লির দৃশ্যমানতা কমতে শুরু করে। তার জেরেই বিমান পরিষেবা ব্যাহত হয় বলে খবর। […]

আরও পড়ুন

দ্বিতীয় বিয়ে করলেন আরবাজ খান

প্রেম পেল পরিণতি ৷ রবিবারই বোন অর্পিতার বাড়িতে পরিবার ও প্রিয়জনদের সাক্ষী রেখে নিকাহ সারলেন আরবাজ খান ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন খুশির খবর ৷ মালাইকার সঙ্গে বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, এরই মাঝে আরবাজ যে কখন সুরায় মুগ্ধ ছিলেন, তা টের পাননি অনেকেই। তবে প্রেম চলেছে চুপিসারেই। তারপর জর্জিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে মেকআপ […]

আরও পড়ুন

বড়দিনে পর্তুগীজ চার্চে বিশেষ প্রার্থনায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী

আগামীকাল সোমবার ক্রিসমাস। আর তার আগে আজ রবিবার রাতে কলকাতার বড়বাজারের পর্তুগিজ চার্চে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই পর্তুগিজ গির্জার নব নির্মিত মূল দরজার ফিতে কাটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে যীশুর পায়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থনা অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন ডেরেক ও ব্রায়েন। মধ্যরাতের প্রার্থনা সঙ্গীত ও অন্যান্য প্রার্থনা অনুষ্ঠানে এদিন […]

আরও পড়ুন

বড়দিনের আগের রাতেই ভিড় উপচে পড়ল পার্ক স্ট্রিটে

প্রত্যেক বছর মতো এবারেও সেজে উঠেছে পার্ক স্ট্রিট। নানারকমের আলোয় সেজেছে পার্ক স্ট্রিট। রাত পোহালেই বড়দিন। বড়দিনের আগে আজ, রবিবার রাতেই পার্ক স্ট্রিটে উপচে পড়েছে ভিড়। বড়দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে কড়া নিরাপত্তাও। এবারেও রেকর্ড ভিড় হতে পারে বলে মনে করছেন সকলে। এখানের আলোকসজ্জায় এখন শুধুই উৎসবের মেজাজ। ছোট থেকে বড় সকলে আনন্দে মাতোয়ারা হয়ে […]

আরও পড়ুন

রাশিদ খানের অবস্থা সঙ্কটজনক, রয়েছেন ভেন্টিলেশনে

প্রখ্যাত সংগীতশিল্পী রশিদ খানের অবস্থা সঙ্কটজনক। বেশ কয়েকদিন ধরে বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন রামপুর-সাসওয়ান ঘরানার এই শিল্পী। তারই চিকিৎসা চলছিল, চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছিলেন সঙ্গীতশিল্পী, কিন্তু আচমকাই ছন্দপতন। শুক্রবার হঠাৎই সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। এরপর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন গায়ক। জানা যায়, বেশ অনেকদিন ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি। বাইপাসের ধারে বেসরকারি […]

আরও পড়ুন

ব্রিগেডে গীতাপাঠ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে!

কয়েকদিন ধরেই জোর চর্চা চলছিল কলকাতায় হবে লক্ষ কণ্ঠে গীতাপাঠ। নানা রঙে সেজে ওঠে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। বড়দিনের আগে আজ, রবিবার কলকাতায় এটাই বড় ইভেন্ট। কিন্তু এখানে প্রধানমন্ত্রী আসার কথা থাকলেও আসেননি। সুতরাং যে লাইমলাইট ছিল এই ইভেন্টের তা অনেকাংশে কমে গিয়েছে। অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের উদ্যোগে ব্রিগেডে অনুষ্ঠিত হল ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠান। কিন্তু […]

আরও পড়ুন

সমাবর্তন শুরু যাদবপুরে, অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে সহ-উপাচার্য

শনিবার রাতেই যাদবপুরের অন্তবর্তী উপচার্য বুদ্ধদেব সাউকে পদ থেকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। তাতেই রবিবারের সমাবর্তন নিয়ে তৈরি হয়ে গিয়েছিল চূড়ান্ত অনিশ্চয়তা। এদিকে আচার্যের অনুমতি ছাড়াই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন আগেই হয়ে গিয়েছিল যাদবপুরে। কিন্তু, সমাবর্তনের কয়েক ঘন্টা আগে শনিবার রাতে উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দেন আচার্য। পাল্টা উচ্চশিক্ষা দপ্তরের তরফে বুদ্ধদেব […]

আরও পড়ুন

ঘন কুয়াশার জেরে হাওড়া-শিয়ালদহে দেরিতে চলছে লোকাল ট্রেন

ভোরের আলো ফুটতেই দেখা মিলল জমাট কুয়াশার৷ ঘন কুয়াশার জেরে ট্রেন ও বিমান পরিষেবার সকাল সকালই বাধা পড়ল রবিবার৷ এদিকে এদিন টেট থাকায় ভোর ভোরই ট্রেন, বাসে চেপে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছেন পরীক্ষার্থীরা৷ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় ভোগান্তির শিকার হতে হল তাঁদেরও৷ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয় এদিন। রবিবার সকালে দৃশ্যমানতা নেমে […]

আরও পড়ুন

ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত আসতে পারছেন না, শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী মোদি

আজ লক্ষ কণ্ঠে গীত পাঠ অনুষ্ঠিত হবে ব্রিগেডে ৷ তার আগে শনিবার রাতে শুভেচ্ছে বার্তা পাঠালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বার্তা সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ প্রধানমন্ত্রীর লেখা শুভেচ্ছা চিঠি পোস্ট করেছেন সুকান্ত ৷ তিনি লেখেন, লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানকে অটুট সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি আমাদের […]

আরও পড়ুন
error: Content is protected !!