মধ্যরাতে বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় হামুন, মৃত ২

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চট্টগ্রামে সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে, সমুদ্র উত্তাল রয়েছে। কক্সবাজার জেলা মঙ্গলবার বিকাল থেকেই বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। মধ্যরাতে ১টা ১৫ মিনিট নাগাদ বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় হামুন ।  চট্টগ্রামের কাছে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড়ের। ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতিবেগে দক্ষিণ চট্টগ্রামে স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় হামুন। স্থলভাগে প্রবেশ করতেই শক্তি হারাতে শুরু করেছে ঘূর্ণিঝড়। ঝোড়ো হাওয়া ও ঝড়বৃষ্টির […]

আরও পড়ুন

রাবণ দহন করতে গিয়ে কঙ্গনা চালাতেই পারলেন না ধনুক! ট্রোল নেটপাড়ায়

ঝাঁসির রানিতে অভিনয় করে গোটা দেশের মন জয় করেছিলেন কঙ্গনা। একইসঙ্গে ছবির জন্য ঘোড়ায় চড়া থেকে শুরু করে অস্ত্রচালানো সবটুকুই করতে হয়েছিল তাঁকে। কিন্তু, রাবণ দহনের জন্য ধনুক চালাতে গিয়ে রীতিমতো নাকানি চোবানি খেতে হল বলিউডের ‘ক্যুইন’-কে। আর সেই দৃশ্য সামনে আসার পরেই রীতিমতো চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দিল্লির লব কুশ ময়দানে রাবণ দহনের […]

আরও পড়ুন

প্রাথমিক টেটের নমুনা প্রশ্ন ও পাঠ্যক্রম প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

চলতি বছরও হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতামান নির্ণায়ক টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট)। গতবারের মতোই এবারও কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন আসবে, বিষয়ভিত্তিক পাঠ্যক্রম ও প্রশ্নপত্রের ধরন কেমন হবে, তা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই অনুযায়ী, মোট দেড়শো নম্বরের এই পরীক্ষা হবে পাঁচটি বিষয়ের উপর। প্রতিটি থেকে আসবে ৩০ নম্বরের প্রশ্ন। গোটা পরীক্ষাটিই এমসিকিউ ভিত্তিক। দেড়শো নম্বরের জন্য ১৫০টি […]

আরও পড়ুন

‘প্যালেস্তাইনের মানুষের জন্য খাবার এবং চিকিৎসার সামগ্রী পাঠানো অব্যাহত থাকবে’, রাষ্ট্রসংঘে জানাল ভারত

ইজরায়েল, হামাসের যুদ্ধে সবচেয়ে বেশি বিপদের মুখে গাজার মানুষ। গাজা যে বিপদের সম্মুখীন হয়েছে, তার জেরে সেখানকার মানুষের জন্য ৩৮ টন খাবার, চিকিৎসার সামগ্রী-সহ বিভিন্ন জিনিষ পাঠানো হয়েছে। রাষ্ট্রসংঘে এমনই জানাল ভারত। ভারত যে সাহায্য গাজায় পাঠিয়েছে, তা আবার পাঠানো হবে বলে জানানো হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। ভারতের সঙ্গে প্যালেস্তাইনের যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, তার […]

আরও পড়ুন

রামমন্দির উদ্বোধনের দিন ঘোষণা করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

নতুন বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামমন্দির। আরএসএসের বার্ষিক বিজয়াদশমী উৎসবে এমনটাই ঘোষণা করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। জানিয়ে দিলেন উদ্বোধনের দিনও। বিজয়া দশমীর দিন নাগপুরে আরএসএসের বার্ষিক বিজয়াদশমী উৎসব থেকে আরএসএস প্রধান জানিয়ে দিলেন, আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যায় রামমন্দিরের। ওই দিন মন্দিরে প্রতিষ্ঠা করা হবে রামের মূর্তি।  আরএসএস প্রধান মোহন […]

আরও পড়ুন

২৭ অক্টোবর রেড রোড কার্নিভালে বাড়তি বাস, মেট্রো এবং ট্রেন চালাতে উদ্যোগী রাজ্য সরকার

আগামী ২৭ অক্টোবর রেড রোডে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল। দেশি-বিদেশি অতিথিদের সামনে ইউনেস্কোয় স্থান পাওয়া বাংলার এই শ্রেষ্ট উৎসব ভিন্ন আঙ্গিকে উঠে আসবে। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সাল থেকে এই কার্নিভাল শুরু হয়েছে। কোভিড পর্বে ২০২২ ও ২১ সালে বন্ধ ছিল কার্নিভাল। এই কার্নিভালে বৃহত্তর কলকাতার সেরা পুজো কমিটিগুলির প্রতিমা ঐতিহাসিক রেড রোড […]

আরও পড়ুন

উত্তরাখণ্ডের খাদে পড়ল গাড়ি, মৃত ৬ 

কৈলাস দর্শন করে ফিরছিল গাড়িটি। রাতের দিকে পথে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। উত্তরাখণ্ডের পিথোরাগড়ের লখনপুর এলাকার ধরচুলা-লিপুলেক রোড থেকে খাদে গড়িয়ে সোজা কালি নদীতে গিয়ে পড়ল গাড়িটি। দুর্ঘটনায় প্রাণ হারালেন গাড়িতে থাকা ৬জন পুণ্যার্থী। পিথোরাগড় পুলিস জানিয়েছে, ওই ছয় পুণ্যার্থীরা বিভিন্ন রা‌জ্য থেকে এসেছিলেন। তাঁদের মধ্যে দু’জন বেঙ্গালুরুর, দু’জন তেলেঙ্গানার। আর বাকি দু’জন উত্তরাখণ্ডের বাসিন্দা। প্রচণ্ড […]

আরও পড়ুন

পাকিস্তানকে হারিয়ে ৮ উইকেটে হারালো আফগানিস্তান

এবার পাকিস্তানকে হারিয়ে ৮ উইকেটে হারিয়ে চমকে দিল কাবুলিওয়ালার দেশ। সোমবার চেন্নাইয়ের চিপকে আফগানদের কাছে হেরে চলতি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেল বাবর আজমের দল। এই প্রথম বিশ্বকাপে দুটো ম্যাচ জিতল আফগানরা। এই প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে হারাল আফগানিস্তান।২৮২ রান তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতে ২ উইকেট হারিয়ে অনায়াসে পাকিস্তানকে ধরাশায়ী করলেন রশিদ […]

আরও পড়ুন

ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়লেন তামিল অভিনেত্রী গৌতমী তাদিমাল্লা

দীর্ঘ ২৫ বছর ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন তামিল অভিনেত্রী গৌতমী তাদিমাল্লা। কিন্তু কঠিন সময় সেই দলই তাঁর পাশে দাঁড়ায়নি। উলটে যে ব্যক্তি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন তাঁকেই সাহায্য করছেন গেরুরা শিবিরের কয়েকজন বর্ষীয়ান নেতা। এই অভিযোগে শুক্রবার পদত্যাগ করলেন এই বিজেপি নেত্রী। একই সঙ্গে দীর্ঘদিনের দলের প্রতি আস্থা হারিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে […]

আরও পড়ুন

সন্তোষ মিত্র স্কয়্যারে দর্শক প্রবেশ বন্ধ করল পুলিশ, ভিড়ের চাপে শ্রীভূমিতে বন্ধ লাইট অ্যান্ড সাউন্ড শো

কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপে এবারের থিম ডিজনিল্যান্ড। যা দেখতে দূরদূরান্ত থেকে উৎসবপ্রিয় মানুষ ভিড় জমিয়েছেন। বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল এই মণ্ডপের লাইট অ্যান্ড সাউন্ড। কিন্তু, শুরুতেই ঘটে বিপদ। জনজোয়ারের চাপে পঞ্চমীর রাতেই এই আলোর খেলা বন্ধ করে দেয় উদ্যোক্তরা। যার জেরে মন খারাপ হয়ে যায় দর্শনার্থীদের। আসল ডিজনিল্যান্ডে বিশেষ আকর্ষণ এই লাইট অ্যান্ড সাউন্ড […]

আরও পড়ুন
error: Content is protected !!