```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাবণ দহন করতে গিয়ে কঙ্গনা চালাতেই পারলেন না ধনুক! ট্রোল নেটপাড়ায়

ঝাঁসির রানিতে অভিনয় করে গোটা দেশের মন জয় করেছিলেন কঙ্গনা। একইসঙ্গে ছবির জন্য ঘোড়ায় চড়া থেকে শুরু করে অস্ত্রচালানো সবটুকুই করতে হয়েছিল তাঁকে। কিন্তু, রাবণ দহনের জন্য ধনুক চালাতে গিয়ে রীতিমতো নাকানি চোবানি খেতে হল বলিউডের ‘ক্যুইন’-কে। আর সেই দৃশ্য সামনে আসার পরেই রীতিমতো চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দিল্লির লব কুশ ময়দানে রাবণ দহনের জন্য আমন্ত্রিত ছিলেন কঙ্গনা। সেখানে লাল শাড়ি, মাথায় খোঁপা একেবারে পুজো রেডি হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে মঞ্চে তাঁর হাতে তির এবং ধনুক দেওয়া হয়। কিন্তু, তির হাতে নিয়েই হাল খারাপ হয়ে যায় কঙ্গনার। এরপরেই তাঁর সাহায্যের জন্য এগিয়ে আসেন এক ব্যক্তি। তাঁর হাত ধরে বাণটি চালাতে সাহায্য করা হয়। তবে তার পরেও নাকানি চোবানি খেতে হয়েছে অভিনেত্রীকে।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এই ভিডিও। অভিনেত্রীকে আক্রমণ করছেন অনেকেই। নেটিজেন লিখেছেন, “আসলে তিনি তো ক্যুইন। জানতাম রানিরা সমস্ত ধরনের অস্ত্র চালাতে পারদর্শী। কিন্তু, কঙ্গনার হাল দেখে হাসি পাচ্ছে।” 

error: Content is protected !!