গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের মিছিলে পা মেলালেন শুভেন্দু-কৌস্তভ

বুধবার দুপুরে পথে নেমেছেন গ্রুপ-ডি চাকরি প্রার্থীরা। ক্যামাক স্ট্রিট দিয়ে যাচ্ছে মিছিল। যদিও মিছিলের অনুমতি নিয়ে জল গড়িয়েছিল আদালতে। রুট নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য। কিন্তু, রুট বদলের কোনও নির্দেশ আসেনি। ফলে ক্যামাক স্ট্রিটের ওই জায়গা দিয়েই যাচ্ছে মিছিল। মিছিলে পা মেলাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, থাকছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীও। যা নিয়েই এদিন দিনভর […]

আরও পড়ুন

৬ সপ্তাহের মধ্যে শহরের হকারদের সরিয়ে ফেলার নির্দেশ দিল হাইকোর্ট

পুজোর আগে তিলোত্তমার হকারদের নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, কলকাতা পুরসভা এলাকায় বেআইনি দখলদারি চিহ্নিত করে ছয় সপ্তাহের মধ্যে তা সরিয়ে ফেলতে হবে। এই সময়ের মধ্যে পুরসভা এলাকায় বাইরের শহরের কোথায় কত হকার রয়েছে, তা বিস্তারিত জানিয়ে হাইকোর্টে রিপোর্ট পেশ করতে হবে কলকাতা পুরসভাকে।

আরও পড়ুন

অস্কারের জন্য ভারতীয় ছবি হিসাবে মনোনীত হল মালয়ালম ছবি ২০১৮

অস্কারের জন্য ভারতীয় ছবি হিসাবে মনোনীত হল ‘২০১৮, এভরিওয়ান ইন আ হিরো’। মালয়ালম ভাষার এই ছবিকেই ২০২৪ সালের অস্কারের জন্য ভারতের তরফে পাঠানো হয়েছে। আজ, বুধবার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেছে ১৬ সদস্যের নির্বাচন কমিটি। ছবিটির পরিচালনা করেছেন জুড অ্যান্থনি জোসেফ। চলতি বছরের মে মাসে বড়পর্দায় মুক্তি পায় ছবিটি। মূলত ‘২০১৮’ সালে কেরলের বন্যার […]

আরও পড়ুন

রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ, স্যাটের নির্দেশ খারিজ হাইকোর্টের

রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের মামলায় স্যাটের নির্দেশ খারিজ করল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ এর সঙ্গে সিনিয়রিটির ভিত্তিতে নিয়োগ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত ৷ ২০১৯ সালের বিজ্ঞপ্তি অনুয়ায়ী পরীক্ষার পর ২০২১ সালের ২৬ মার্চ  ৪০২ জনের একটি প্যানেল প্রকাশ করে রাজ্য পুলিস রিক্রুটমেন্ট বোর্ড। সেই তালিকা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। সঙ্গে […]

আরও পড়ুন

খলিস্তানি নেতা হরদীপ সিংয়ের হত্যা নিয়ে পাল্টা জবাব ভারতের বিদেশমন্ত্রীর

খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় তলানিতে ভারতের সঙ্গে কানাডার সর্ম্পক। নিজ্জরের হত্যার পিছনে থাকতে পারে ভারতের হাত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এই মন্তব্যের পরই দুই দেশের কূটনৈতিক সর্ম্পকের উপর বিরূপ প্রভাব পড়েছে। এর মাঝেই মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের জবাব দিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন, নিজ্জরের হত্যার পিছনে ভারতের যোগ থাকার […]

আরও পড়ুন

প্রকাশ্যে টাইগারের বার্তা

দীপাবলিতে মুক্তি পাবে ভাইজানের নতুন ছবি ‘টাইগার ৩’। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই এই ছবি নিয়ে কৌতূহলের পারদ ঊর্ধ্বমুখী। প্রত্যেকেই ছবির ট্রেলারের অপেক্ষায় রয়েছেন। দর্শকদের উত্তেজনাকে আরও কিছুটা বাড়িয়ে দিতেই সামজমাধ্যমে বিশেষ প্রথম টিজার প্রকাশ্যে এলো। পোশাকি নাম ‘টাইগার কা মেসেজ’। বুধবার প্রয়াত পরিচালক যশ চোপড়ার জন্মদিন। এই বিশেষ দিনেই ভিডিয়োটি প্রকাশ করার পরিকল্পনা ছিল ছবির প্রযোজক […]

আরও পড়ুন

এবার এশিয়ান গেমসে সোনা জয় সিফটের

সোনার মেয়েরা দেশকে সোনায় ভরিয়ে দিচ্ছেন। বুধবার সকালে শ্যুটিংয়ে প্রথম সোনার পর দ্বিতীয় সোনাও এল শ্যুটিংয় থেকেই। পাশাপাশি সিফট কউর সামরা এদিন সোনা জিতে দেশের হয়ে এবারের এশিয়ান গেমসে প্রথম ব্যক্তিগত সোনা জিতলেন। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে রেকর্ড গড়ে জিতলেন সোনার মেডেল৷ সিফট বিশ্বরেকর্ড একেবারে ভেঙেচুরে তছনছ করে দেন৷ এশিয়ান গেমসের বহু বছরের রেকর্ডও […]

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরে গাড়িতে বিস্ফোরণ, জখম ৪

গাড়ির ভিতরে বিস্ফোরণ। যার জেরে জখম হলেন চারজন। আজ, বুধবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের লারকিপোরাতে। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনার সঙ্গে জঙ্গি কার্যকলাপের কোনও যোগ নেই বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিস।  

আরও পড়ুন

মথুরা স্টেশনে লাইনচ্যুত হয়ে হঠাৎ প্ল্যাটফর্মে উঠে পড়ল ট্রেন

মথুরা স্টেশনে লাইনচ্যুত হয়ে হঠাৎ প্ল্যাটফর্মে উঠে পড়ল ট্রেন! ক্ষতিগ্রস্ত হল স্টেশনের একাংশ। যদিও ঘটনায় হতাহতের খবর নেই। কিন্তু প্ল্যাটফর্মের উপর ট্রেন উঠে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। রেল সূত্রে, মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ট্রেনটি দিল্লি থেকে আসছিল। সমস্ত যাত্রীরা নেমে যাওয়ার পর, আচমকা লাইনচ্যুত হয়ে […]

আরও পড়ুন

রোবটের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী

ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল সামিটে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যপালের সঙ্গে গুজরাট গ্লোবাল সামিটে হাজির হতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। আহমেদাবাদের ওই অনুষ্ঠানেই রোবটের সঙ্গে পরিচিত হতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে উপলক্ষ্যে সেখানে প্রায় একটানা সভা করছেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রদেশের কাজ সেরে এবার সোজা আহমেদাবাদে উড়ে যান প্রধানমন্ত্রী গ্লোবার […]

আরও পড়ুন
error: Content is protected !!