```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রকাশ্যে টাইগারের বার্তা

দীপাবলিতে মুক্তি পাবে ভাইজানের নতুন ছবি ‘টাইগার ৩’। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই এই ছবি নিয়ে কৌতূহলের পারদ ঊর্ধ্বমুখী। প্রত্যেকেই ছবির ট্রেলারের অপেক্ষায় রয়েছেন। দর্শকদের উত্তেজনাকে আরও কিছুটা বাড়িয়ে দিতেই সামজমাধ্যমে বিশেষ প্রথম টিজার প্রকাশ্যে এলো। পোশাকি নাম ‘টাইগার কা মেসেজ’। বুধবার প্রয়াত পরিচালক যশ চোপড়ার জন্মদিন। এই বিশেষ দিনেই ভিডিয়োটি প্রকাশ করার পরিকল্পনা ছিল ছবির প্রযোজক যশরাজ ফিল্মসের। বুধবার সকালে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন সলমন। সঙ্গে হিন্দিতে তিনি যা লিখেছেন, তার মর্মার্থ কিছুটা এ রকম, ‘‘যত ক্ষণ টাইগার মরেনি, তত ক্ষণ টাইগার হারেনি।’’ ট্রেলার প্রকাশের আগেই ছবির গল্পের সূত্র ধরিয়ে দিলেন ভাইজান। যশরাজ ফিল্মস-এর এই ফ্রাঞ্চাইজিতে সলমনকে দর্শক ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর সদস্য অবিনাশ সিংহ রাঠোর ওরফে ‘টাইগার’ চরিত্রে দেখেন। এ বার রহস্যের জাল আরও বিস্তৃত। কারণ দেশের কাছে সে এক জন ‘দেশদ্রোহী’! তাই সলমন বলছেন, ‘‘ভারতের সুরক্ষার জন্য জীবনের ২০টা বছর দিয়েছি। তার পরিবর্তে কিছুই চাইনি। কিন্তু আজ চাইছি।’’ দেশের কাছে নিজের ‘ক্যারেক্টার সার্টিফিকেট’ চাইছে টাইগার। টাইগার দেশপ্রেমী না কি দেশদ্রোহী, মূলত এই প্রশ্ন তুলেই তৃতীয় পর্বের গল্প এগোবে। ট্রেলার প্রকাশের আগেই সলমনের ১ মিনিট ৪৩ সেকেন্ডের এই ভিডিয়ো ভাইরাল হতে সময় নেয়নি। অনুরাগীদের একাংশ এই ভিডিয়োকেই ছবির ‘টিজার’ হিসাবে উল্লেখ করেছেন।

error: Content is protected !!