গোটা ভাঙড় এলাকা সিসিটিভিতে মুড়ে দেওয়া হচ্ছে

সিসিটিভিতে মুড়ে দেওয়া হচ্ছে গোটা ভাঙড়ের এলাকা। মূলত এলাকার নিরাপত্তা জোরদার করতে ভাঙড়ের বিভিন্ন মোড়ে মোড়ে সিসিটিভি লাগাচ্ছে কলকাতা পুলিশ। ৯ টি থানা এলাকায় ১০০ ‘ র বেশি সিসিটিভি ক্যামেরা দফায় দফায় লাগানো হবে বলে জানা গেছে।সবকটি ক্যামেরা লালবাজার থেকে মনিটরিং করা হবে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত ভোট ঘিরে অগ্নিগর্ভের চেহারা নিয়েছিল ভাঙড়।গুলি – বোমার […]

আরও পড়ুন

রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ অপসারিত উপাচার্য

রাজ্য-রাজভবন সংঘাতে নয়া মোড়। নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালের। এরপরেই তাঁকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেন রাজ্যপাল। আইনি পথে হাঁটবেন আশঙ্কা করাই হয়েছিল। এবার রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন সদ্য অপসারিত উপাচার্য সুহৃতা পাল।হাইকোর্টে এই মামলায় রাজভবন, স্বাস্থ্যসচিব, বিশেষ সচিব (স্বাস্থ্য), বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জেনারেলকে পক্ষ করেছেন তিনি। আগামী সোমবার শুনানির […]

আরও পড়ুন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী ও বহিরাগতদের হোস্টেলে প্রবেশে নিষেধাজ্ঞা

 স্বপ্নদীপ মৃত্যুকাণ্ডের পর টনক নড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যাদবপুরের প্রাক্তনী ও বহিরাগতদের হোস্টেলে না ঢোকার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি প্রথম বর্ষের পড়ুয়াদের নিউ বয়েজ হোস্টেলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ একপ্রকার নড়েচড়ে বসল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই ঘটনায় স্বপ্নদীপের বাবা খুনের মামলা রুজু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।মৃত্যুর নেপথ্যে […]

আরও পড়ুন

মৃত স্বপ্নদীপের বাবাকে ফোন মুখ্যমন্ত্রীর, দোষীদের কড়া শাস্তির আশ্বাস

মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবার সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী। পাশে থাকার আশ্বাস দিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে স্বপ্নদীপের বাবাকে ফোন করেন মুখ্যমন্ত্রী। কয়েক মিনিট কথা বলেন।সমস্ত ঘটনা জানতে চান। এরপরেই দ্রুত তদন্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলে আশ্বাস দেন স্বপ্নদীপের পরিবারকে। মৃত্যুর আগে পরিবারের সঙ্গে কথা হয়েছিল স্বপ্নদীপের। সে ভীত, […]

আরও পড়ুন

প্রয়াত পদ্মভূষণ প্রাপ্ত পরমাণু বিজ্ঞানী বিকাশ সিংহ

প্রয়াত পরমাণু বিজ্ঞানী বিকাশ সিংহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মিন্টো পার্কের বাড়িতে থাকতেন এই বিজ্ঞানী। তাঁর মৃত্যুতে বিজ্ঞানী মহলে শোকের ছায়া।  প্রসঙ্গত, বেশ কয়েকবছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই বিজ্ঞানী। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। ১৯৪৫ সালে মুর্শিদাবাদের কান্দিতে জন্ম বিকাশের। রাজ পরিবারের […]

আরও পড়ুন

হাওয়াই দ্বীপে দাবানলে পুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩, নিখোঁজ ১০০০

ভয়াবহ দাবানলে কার্যত ছারখার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত হাওয়াই দ্বীপপুঞ্জ। অঙ্গরাজ্যটির মাউয়ি দ্বীপের লাহাইনা শহরে ভয়াবহ আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছেন অন্তত ৫৩ জন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও অসংখ্য মানুষ। খোঁজ পাওয়া যাচ্ছে না কমপক্ষে এক হাজার জনের। হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন চলতি দাবানলকে অঙ্গ রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। […]

আরও পড়ুন

হাওড়ার ডোমজুড়ে জোড়া পথ দুর্ঘটনা, মৃত ২

 পরপর জোড়া দুর্ঘটনা। পথ দুর্ঘটনার বলি ফের ২ জন। আহত বেশ কয়েকজন।  হাওড়ার ডোমজুড়ে পরপর দুটি পথ দুর্ঘটনা ঘটেছে। একটি দুর্ঘটনায় বাইকে লরির ধাক্কায় মৃত্যু হয় বাইক চালকের। অপরটি গাছের সঙ্গে বাইকের ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়। শুক্রবার ভোরে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজ ধরে ফিরছিলেন এক ব্যক্তি। তখনই ব্রিজে লরির ধাক্কায় প্রাণ হারান তিনি। জানা গিয়েছে […]

আরও পড়ুন

বউবাজারে বহুতলের বেসমেন্টে রাসায়নিক গুদামে আগুন

কলকাতার বউবাজারে রাসায়নিক গুদামে আগুন। দিনের শুরুতেই অগ্নিকাণ্ডের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সেখানকার বি বি গাঙ্গুলী স্ট্রিটের  একটি বহুতলের বেসমেন্ট ছিল রাসায়নিক গুদাম। সেখানেই আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, আচমকা গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। রাসায়নিক দ্রব্যের ড্রাম বিস্ফোরণ হয়েছে বলেও জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। সরু গ্লির কারণে প্রথমে […]

আরও পড়ুন

কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যার ১ কোটি ৭২ লক্ষের ‘বেআইনি’ লেনদেন ফাঁস

কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যা টি বীণা এবং তাঁর তথ্যপ্রযুক্তি সংস্থার বিরুদ্ধে ‘বেআইনি’ আর্থিক লেনদেনের অভিযোগ উঠল। একটি বেসরকারি খনি কোম্পানির সঙ্গে মুখ্যমন্ত্রী-কন্যার ১ কোটি ৭২ লক্ষ টাকার বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা হতে শুরু করেছে। সেন্ট্রাল বোর্ড অফ ট্যাক্সেসের অধীন অন্তর্বর্তী বোর্ড ফর সেটলমেন্টের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। কোচির […]

আরও পড়ুন

২০২৪ লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

২০২৪ লোকসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে নানা রাজনৈতিক দল। এবার প্রশাসনিক স্তরেও প্রস্তুতি শুরু হল। পশ্চিমবঙ্গের জেলা শাসকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। একপ্রকার বলা যেতে পারে, ২০২৪ লোকসভা নির্বাচনের বাদ্যি বেজেই উঠল। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ অগস্ট এই বৈঠক হতে চলেছে। এই বৈঠকে কমিশনের প্রতিনিধি দলের নেতৃত্বে […]

আরও পড়ুন
error: Content is protected !!