ধুপগুড়িতে উদ্ধার দুই বৃদ্ধার মৃতদেহ

পরপর উদ্ধার দুই বৃদ্ধার মৃতদেহ। শনিবার সাতসকালে পরপর দুই বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে জলপাইগুড়ির ধূপগুড়িতে তীব্র চাঞ্চল্য। শনিবার সকালে ধুপগুড়ি ৫ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার হয়। নিজের বাড়ির সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়  ৭০ বছর বয়সী মহিলার মৃতদেহ। পুলিশ  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত […]

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরের বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন করা হল মিগ-২৯ যুদ্ধবিমান 

উপত্যকার নিরাপত্তায় বড় পদক্ষেপ ভারতের। সরিয়ে দেওয়া হল সোভিয়েত জমানার মিগ–২১ যুদ্ধ বিমানগুলি। পরিবর্তে জম্মু–কাশ্মীরের বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন করা হল অত্যাধুনিক মিগ–২৯ ফাইটার জেট। জানা গেছে, শ্রীনগর বায়ুসেনা ঘাঁটিতে মিগ–২৯ যুদ্ধবিমান মোতায়েন করেছে বায়ুসেনা। ফলে এবার উপত্যকার সুরক্ষা ও প্রতিপক্ষকে পাল্টা জবাব দেওয়ার দায়িত্ব গেল ‘ট্রাইডেন্ট স্কোয়াড্রন’–এর হাতে। প্রসঙ্গত, কাশ্মীর ও লাদাখে চীন ও পাকিস্তানকে […]

আরও পড়ুন

নাগপুরের বিজেপি নেত্রী খুনের ঘটনায় স্বামীকে গ্রেফতার করল পুলিশ

নাগপুরের বিজেপি নেত্রী খুনের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। নাগপুরের বিজেপি নেত্রী সানা খান দশ দিন আগে নিখোঁজ হয়ে যান। পুলিশ খোঁজ শুরু করে। অবশেষে শুক্রবার স্ত্রীকে খুনের অভিযোগে মধ্যপ্রদেশের জবলপুর থেকে সানার স্বামী অমিত সাহুকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় অপরাধের কথা স্বীকার করেছে অমিত। খুনে যুক্ত থাকার অভিযোগে আরও এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। […]

আরও পড়ুন

মালয়েশিয়াকে ৪-৩ গোলে হকিতে হারিয়ে এশিয়া চ্যাম্পিয়ান ভারত

তামিলনাড়ুর চেন্নাইয়ে আয়োজিত রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ানস ট্রফিতে জয়ী হল ভারতের হকি টিম। শনিবার সন্ধ্যায় ম্যাচ শুরু হওয়ার পরেই এক গোলে এগিয়ে গেছিল ভারত। পরে একটা সময় আসে যখন ৩-১ গোলে এগিয়ে গেছিল মালয়েশিয়ার খেলোয়াড়রা। কিন্তু, শেষ পর্যন্ত ভারতের অদ্যম লড়াইয়ের কাছে হার মানতে বাধ্য হয় তারা। আর শেষ পর্যন্ত […]

আরও পড়ুন

গ্যাস লিক করে দিল্লির মিউনিসিপাল স্কুলে অসুস্থ ২৮ পড়ুয়া

গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়ল দিল্লির নারাইনা এলাকার একটি মিউনিসিপাল স্কুলের অন্তত ২৮ জন পড়ুয়া। পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করানো হয়। তার মধ্যে দুই পড়ুয়াকে অক্সিজেনও দিতে হয়েছে। জানা গিয়েছে, স্কুলের পাশ দিয়েই গেছে রেললাইন। সেই লাইনের আশপাশ দিয়ে গিয়েছে গ্যাস, জল প্রভৃতির লাইন। সেখানেই কোথাও লাইনে ত্রুটির জেরে গ্যাস বেরিয়ে এসেছে। টিফিন পিরিয়ড শেষে […]

আরও পড়ুন

উল্টোডাঙায় ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত কাগজের গুদাম

উল্টোডাঙার ধানকল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা। গতকাল রাত সোয়া ১টা নাগাদ ওই কাগজের গুদামে আগুন লাগে। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকলের ১০টি ইঞ্জিন ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। গুদাম থেকে বেশ কয়েকজন শ্রমিককে আগেই উদ্ধার করে নিয়ে যান স্থানীয়রা। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে […]

আরও পড়ুন

রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি পরিমাণ

রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। দিনের তাপমাত্রা কমে ৩০ ডিগ্রির ঘরে পৌঁছবে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের অন্যতম অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন,এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা পাটনা- বালুরঘাট- মিজোরামের ওপর রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ এবং বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া বিহারের ওপর থেকে একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গপোসাগর পর্যন্ত […]

আরও পড়ুন

কলকাতা দের বাজি: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল – দ্বন্দ্বের মিছিল

2023 সালের আগস্ট 12 তারিখে, ফুটবল প্রেমিকরা সাক্ষাৎ করবে একটি ঐতিহাসিক ম্যাচ, যা খেলার মানের দ্বারা সীমাবদ্ধ নয়। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের প্রাচীন শক্তির মধ্যে যার তাত্পর্য আছে, তা দেখা যাবে কষ্টে বাঁধা সহ বহু জনের মাঝে। এই ত্রিপুর সংঘাতে কলকাতার ফুটবল ইতিহাসের দলবদ্ধতা ও জ্বলন্ত প্রচেষ্টা দৃশ্য বদলে দিতে পারে। মোহনবাগান-ইস্টবেঙ্গল শত্রুতা এক শতাব্দীধ বেশী […]

আরও পড়ুন

টাকা আত্মসাতের অভিযোগে ৬ মাসের জেল প্রবীণ বলিউডের অভিনেত্রী জয়া প্রদার

বিপাকে বলিউডের প্রবীণ অভিনেত্রী জয়া প্রদা। পুরোনো একটি মামলায় ছয় মাসের জন্যে কারাদণ্ডে দণ্ডিত হলেন অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ জয়া প্রদা, সঙ্গে ৫০০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ। অভিনেত্রীর সঙ্গে মামলায় দোষী সাব্যস্ত হলেন তাঁর দুজন ব্যবসায়িক অংশীদার রাম কুমার এবং রাজা বাবু। ঠিক কী কারণে জেল হল অভিনেত্রীর? বলিউডের ৭০-৮০ দশকের একজন প্রথম […]

আরও পড়ুন

স্বপ্নদীপ কাণ্ডে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রকে আটক করল পুলিশ। আটক ছাত্রের নাম সৌরভ চৌধুরী। এই প্রাক্তন ছাত্রের কথা এফআইআর-এ জানিয়েছিলেন স্বপ্নদীপের বাবা। স্বপ্নদীপের বাবা জানিয়েছিলেন, ‘‘আমার দৃঢ় বিশ্বাস, সৌরভের নেতৃত্বে আমার বড় ছেলের উপর অত্যাচার করা হয়েছে। ওঁরাই আমার ছেলেকে নীচে ফেলে মেরে দিয়েছে।’’  যাদবপুরে মেসে […]

আরও পড়ুন
error: Content is protected !!