মিলল অনুমতি, যন্তর মন্তরে হচ্ছেই সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না

মিলল অনুমতি। দিল্লীর যন্তর মন্তরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনের আগুন যে ক্রমশ ছড়িয়ে পড়ছে, তা স্পষ্ট। কলকাতা থেকে এবার সেই আঁচ পৌঁছবে দিল্লিতে। শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারের বিরুদ্ধে যে আন্দোলন চলছে গত ২ মাসেরও বেশি সময় ধরে, সেই আন্দোলনই এবার হবে দিল্লিতে। স্বরাষ্ট্র মন্ত্রকের […]

আরও পড়ুন

আজ রাত থেকে বন্ধ শিয়ালদা স্টেশন, ১০ ঘন্টা বাতিল লোকাল-দূরপাল্লার সহ একাধিক ট্রেন

 শনিবার রাত ১০টা ২০ মিনিট থেকে পরদিন অর্থাৎ রবিবার সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত, ১০ ঘণ্টা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। শিয়ালদহ লাইনের যাত্রীদের জন্য বড় খবর। আজ শনিবার রাতে শিয়ালদহ থেকে একটি করে নৈহাটি, বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল বাতিল। রবিবার সকালে শিয়ালদহ থেকে তিন জোড়া রানাঘাট লোকাল […]

আরও পড়ুন

১১ হাজার ৩৬০ কোটির প্রকল্পের উদ্বোধনে তেলাঙ্গানায় প্রধানমন্ত্রী, অনুষ্ঠান বয়কট করলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও

তেলাঙ্গানায় মোট ১১ হাজার ৩৬০ কোটি টাকার বড় প্রজেক্টের উদ্বোধনে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার তেলাঙ্গানার বিভিনগরে এইমসের ভিত্তিপ্রস্থর স্থাপন থেকে পাঁচটি জাতীয় সড়ক, সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন মোদী। কিন্তু তেলাঙ্গানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও অনুষ্ঠানেই অংশ নিচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K. Chandrashekar Rao)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দরাবাদের […]

আরও পড়ুন

আদানির কোম্পানিতে ২০ হাজার কোটির বেনামী অর্থ কার? প্রশ্ন রাহুল গান্ধীর

আদানি ইস্যুতে বিস্ফোরক টুইট কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। আদানি নিয়ে কেন্দ্রীয় সরকার বড় কিছু আর্থিক দুর্নীতি লুকিয়ে যাচ্ছে। এমন অভিযোগ বারবার করেছেন রাহুল। এবার রাহুলের টুইট, ওরা আদানি ইস্যুতে কিছু সত্য গোপন করে যাচ্ছে, তাই ওরা রোজ মানুষকে বিভ্রান্ত করছে। এখনও সেই একটাই প্রশ্ন আদানির কোম্পানিতে ২০ হাজার কোটির বেনামী অর্থ কার? এমন লেখার পর […]

আরও পড়ুন

অসমে পিএফআই’এর দুই শীর্ষ নেতা গ্রেফতার

 অসমে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করল পুলিশ। অসমের বরপেটা থেকে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। ধৃত দুজন যথাক্রমে অসম পিএফআই এর রাজ্য সভাপতি এবং রাজ্য সম্পাদক। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র অসম ইউনিটের রাজ্য সভাপতি আবু সামাদ আহমেদ । রাজ্য […]

আরও পড়ুন

মাঝ আকাশে আচমকাই বিমানের দরজা খোলার চেষ্টা মদ্যপ যাত্রীর

 কয়েকদিন আগেই মাঝ আকাশে এক ইন্ডিগো বিমান বালার শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছিলেন এক মদ্যপ যাত্রী। আর এবার বিমানের জরুরি দরজার খোলা চেষ্টা করলেন এক মত্ত যাত্রী। যদিও দরজা খোলার আগেই ওই যাত্রীকে নিরস্ত করেন বিমান কর্মীরা। বিমান মাটিতে অবতরণের পরেই ওইউ গুণধর মদ্যপ যাত্রীকে বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে্। শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লি-বেঙ্গালুরুগামী বিমানে। […]

আরও পড়ুন

চেন্নাইয়ের একাধিক জায়গায় অভিযানে এনআইএ

এবার তামিলনাড়ুতে সক্রিয় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। আজ, শনিবার সকাল থেকেই শ্রীলঙ্কার তামিল জঙ্গি সংগঠন এলটিটিই যোগ সন্দেহে চেন্নাইয়ের বহু জায়গায় তল্লাশি অভিযান চালায় সংস্থাটি। শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে মাদক ও আগ্নেয়াস্ত্র পাচারের একটি চক্রের বিরুদ্ধে এই অভিযান বলে জানা গিয়েছে। এনআইএ সূত্রে খবর, এই চক্রটি শ্রীলঙ্কায় এলটিটিইকে ফের সক্রিয় করতে গোপনে কাজ করছিল। […]

আরও পড়ুন

টুইটারে ফিরল নীল পাখি 

টুইটারের লোগো হিসেবে ফিরে এল চিরপরিচিত ডানা মেলা নীল পাখি। মঙ্গলবারই নীল পাখি সরিয়ে টুইটারের ওয়েবে ডোজকয়েন লোগো ব্যবহার করেছিলেন মাস্ক। অ্যাপে অবশ্য নীল পাখি লোগোর কোনও বদল করা হয়নি। ওয়েবের লোগো বদল নিয়ে নানা মহলের নানা মত। অধিকাংশেরই হা-হুতাশ। ১৭ বছরের অভ্যস্ত নজর বারবার খুঁজছিল নীল পাখিকে। সেই নীল পাখি ফিরে আসায় অনেকেই সন্তোষ […]

আরও পড়ুন

১১২ কোটির আয়করের নোটিস, বিপাকে আইটি কর্মী

মাস মাইনে ৫৮ হাজার টাকা, অথচ তাঁর কাছে পৌঁছল ১১২ কোটি টাকা আয়কর জমা দেওয়ার নোটিস। ২৮ এপ্রিলের ওই নোটিসে আয়কর দপ্তরের দাবি, ২০১১-’১২ সালে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ১৩২ কোটি টাকা লেনদেন হয়েছে। আকাশ থেকে পড়েন ভোপালের রবি গুপ্তা। এখন এ দপ্তর সে দপ্তর ঘুরছেন ওই আইটি কর্মী। এর আগে ২০১৯ সালে প্রথম আয়কর […]

আরও পড়ুন

পূর্ব বর্ধমানে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ভ্যানে ধাক্কা লরির, মৃত ২, আহত ২

ভোর বেলা ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমান জেলায়। ১৯ নং জাতীয় সড়কের মিরছোবা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের, আহত হয়েছেন আরও ২। এদিকে, দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ রাস্তায় মৃতদেহ পরে থাকলেও পুলিশ আসেনি এই অভিযোগে স্থানীয়রা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন ও মৃতদেহ তুলতে বাধা দেন পুলিশকে। […]

আরও পড়ুন
error: Content is protected !!