```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজ রাত থেকে বন্ধ শিয়ালদা স্টেশন, ১০ ঘন্টা বাতিল লোকাল-দূরপাল্লার সহ একাধিক ট্রেন

 শনিবার রাত ১০টা ২০ মিনিট থেকে পরদিন অর্থাৎ রবিবার সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত, ১০ ঘণ্টা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। শিয়ালদহ লাইনের যাত্রীদের জন্য বড় খবর। আজ শনিবার রাতে শিয়ালদহ থেকে একটি করে নৈহাটি, বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল বাতিল। রবিবার সকালে শিয়ালদহ থেকে তিন জোড়া রানাঘাট লোকাল বাতিল। এ ছাড়াও বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের মধ্যে দু’জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। দত্তপুকুর, হাসনাবাদ, নৈহাটি, শান্তিপুর ও গেদের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন এবং একটি কৃষ্ণনগর লোকাল বন্ধ থাকবে। অন্যদিকে, শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে শিয়ালদহ অভিমুখে আসা গৌড়, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার-সহ একাধিক ট্রেন তাদের নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা পরে শিয়ালদহ অভিমুখে রওনা হবে।

error: Content is protected !!