ভোররাতে সায়েন্স সিটির কাছে নাকা চেকিংয়ের সময়ে গাড়ির ধাক্কায় গুরুতর জখম ১ পুলিশ কর্মী

বর্ষবরণের ভোররাতে মর্মান্তিক ঘটনা। সায়েন্স সিটির কাছে গাড়ির ধাক্কায় জখম হলেন এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে, ভোর ৩টে ২০ নাগাদ। ভিড় ও অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে কলকাতা পুলিশের তরফ থেকে শহর জুড়ে নাকা চেকিং চলছিল। তিলজলা এলাকাতেও নাকাচেকিং চলছিল। তীব্র গতিতে আসা এক গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত হলেন এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে তিলজলা থানা এলাকায়। […]

আরও পড়ুন

দলের প্রতিষ্ঠা দিবসে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো

এদিন দলের প্রতিষ্ঠা দিবসে ফেসবুকের মাধ্যমে দলের নেতা থেকে কর্মী মায় সমর্থক ও জনপ্রতিনিধিদেরও বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিকন্যা লিখেছেন, ‘এই ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল, ১৯৯৮ সালের পয়ালা জানুয়ারি। এই যাত্রাপথে আমাদের অগ্রাধিকার, দেশমাতৃকার সম্মান ও বাংলা মায়ের স্বার্থ। দেশের সাধারন মানুষের আবেগ আমাদের কাছে হৃদস্পন্দন সমান এবং বাংলার মানুষের ভালবাসা আমাদের কাছে প্রাণপ্রিয়। […]

আরও পড়ুন

বর্ষবরণের ভিড় সামাল দিতে রবিবার সকাল থেকেই মিলবে মেট্রো

 নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দে মাতোয়ারা হবে শহর। সে কথা মাথায় রেখেই আজ ১ জানুয়ারি রবিবার পড়া সত্ত্বেও অতিরিক্ত মেট্রো চালাচ্ছেন কর্তৃপক্ষ।  রবিবার এমনিতে ১৩০টি মেট্রো চললেও ১ জানুয়ারি ১৮৮টি মেট্রো চলবে। এর ফলে মেট্রোর সময়সূচিতেও খানিক বদল হয়েছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে দিনের প্রথম মেট্রো সকাল ৯টার বদলে ৬টা ৫০ মিনিটে ছাড়বে। দমদম […]

আরও পড়ুন

বর্ষবরণের রাতেই ভূমিকম্পে কেঁপে উঠল পঞ্জাব- হরিয়ানা-দিল্লি

বর্ষবরণের রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ সংলগ্ন এলাকা। শুধু দিল্লি পার্শ্ববর্তী পাঞ্জাব ও হরিয়ানার কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়। রাতে দেড়টা নাগাদ এই কম্পন হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্ষবরণের রাতে মেতে থাকা বহু […]

আরও পড়ুন

প্রয়াত প্রধানমন্ত্রীর মা হীরাবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। আজ, শুক্রবার ভোর সাড়ে ৩টের সময় মারা যান হীরাবেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। ইতিমধ‍্যেই কলকাতা সফর বাতিল করে আহমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই শোকজ্ঞাপন করেছেন। হীরাবেনের প্রয়াণে […]

আরও পড়ুন

বন্দে-ভারতের উদ্বোধনী মঞ্চে মোদিকে মাতৃবিয়োগের সমবেদনা মমতার

মায়ের শেষকৃত্যের পরই ভার্চুয়াল মাধ্যমে বাংলার দু’টি রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের মৃত্য়ুতে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মাতৃবিয়োগের পরও প্রধানমন্ত্রীকে কর্তব্যে অবিচল দেখে […]

আরও পড়ুন

ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বাংলায় শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা

হাওড়া থেকে শুরু হয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা। শুক্রবার বেলা ১১টা ৪০ নাগাদ এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ থেকেই ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই ট্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্ব ভারতের রেল মানচিত্রে একটি বড় মাইলফলক স্থাপিত হল। কারণ, এর আগে সারা দেশে মোট 6টি বন্দে ভারত চালু হলেও […]

আরও পড়ুন

বন্দে-ভারত উদ্বোধনী অনুষ্ঠানেও জয় শ্রীরাম স্লোগান, ক্ষোভে মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী

বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের সরকারি অনুষ্ঠানেও জয় শ্রীরাম স্লোগান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা যায়। ক্ষোভে মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মীদের স্লোগান না দিতে অনুরোধ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের অন্যান্য পদস্থ আধিকারিকরাও অপ্রীতিকর পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। মুখ্যমন্ত্রীকে মঞ্চে ওঠার জন্য বারবার অনুরোধ করেন রেলমন্ত্রী। […]

আরও পড়ুন

উত্তরাখণ্ডে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থ

ভারতের তারকা উইকেটরক্ষক ঋষভ পন্ত দিল্লি থেকে উত্তরাখণ্ডে ফেরার সময় একটি বড় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পান্থ বলেন যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন গাড়ি চালানোর সময়। সে কারণে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে এবং এই দুর্ঘটনা ঘটে। তিনি উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন যে পন্থ তাঁর […]

আরও পড়ুন

কেরলে পপুলার ফ্রন্ট ইন্ডিয়ার সংগঠনের ৫৬টি জায়গায় হানা এনআইএ

কেরলে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার ৫৬টি জায়গায় হানা দিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)। সন্ত্রাসী কাজকর্ম ও বেআইনি কাজকর্ম মামলায় যুক্ত থাকার অভিযোগে এদিন জাতীয় গোয়েন্দা সংস্থা পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার কর্মী ও সদস্যদের বাড়িতে হানা দিল। জাতীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া যুব সম্প্রদায়কে সন্ত্রাসী কাজকর্মে নিয়োগ করেছে। সূত্রের খবর, এদিন পপুলার ফ্রন্ট […]

আরও পড়ুন
error: Content is protected !!