ফের বিশ্বজুড়ে স্তব্ধ টুইটার

ফের সমস্যায় টুইটার ব্যবহারকারীরা। বৃহস্পতিবার সকাল থেকেই আচমকা বন্ধ হল টুইটার।আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম অনুসারে, বুধবার হাজার হাজার ব্যবহারকারীর জন্য টুইটার সার্ভার ডাউন হয়েছিল।  ইলন মাস্ক কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই তৃতীয়বারের মতো টুইটার এর. ডাউন হয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ হাজারেরও বেশি টুইটার ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে  অ্যাক্সেস করার বিষয়ে সমস্যার কথা জানিয়েছেন। […]

আরও পড়ুন

কোভিড রিপোর্ট নেগেটিভ, বেলেঘাটা আইডি থেকে ছেড়ে দেওয়া হচ্ছে ব্রিটিশ নাগরিককে

সম্প্রতি কলকাতা বিমান বন্দরে কোভিড পজেটিভ ধরা পড়েছিল ব্রিটিশ নাগরিক কিলবানে কিরাতি মেরি। কোভিড পজিটিভ হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। অবশেষে বৃহস্পতিবার ওই মহিলার করোনা রিপোর্ট-এল নেগেটিভ। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রের খবর, করনা রিপোর্ট নেগেটিভ আসায় আগামী শুক্রবার তাঁকে ছুটি দেওয়া হবে। জানা গিয়েছে, ৯০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক কিলবানে […]

আরও পড়ুন

বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি গরুপাচারকারী

ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে বার বার সীমান্ত হত্যা বন্ধ নিয়ে বৈঠক করা হলেও তাতে যে লাভের লাভ কিছু হচ্ছে না, ফের একবার তা প্রমাণিত হল। বৃহস্পতিবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই গরুপাচারকারী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক পাচারকারী।  জানা গিয়েছে, বুধবার গভীর রাতে উপজেলার বড়খাতা […]

আরও পড়ুন

বসিরহাটে দুর্ঘটনায় মৃত ডিআইবি আধিকারিক

দুর্ঘটনায় মৃত্যু হল এক ডিআইবি (Director of the Intelligence Bureau) অফিসারের। বৃহস্পতিবার সকালে বসিরহাটের বাদুড়িয়া থানার মগরা সেতুর ওপর সবজি বোঝাই একটি ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। সেই দুর্ঘটনার ফলে মৃত্যু হয় বাইক আরোহী ডিআইবি অফিসারের। আহত হয়েছেন আরও একজন। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ডিআইবি আধিকারিকের নাম সুব্রত হালদার। ৪৫ বছর বয়স তাঁর। তিনি […]

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ

প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য গত ২৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে ইন্টারভিউ নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। এবার দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ নেওয়ার দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ। আগামী ১০ জানুয়ারি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকেছে পর্ষদ। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি কলকাতায় পর্ষদের অফিসে হবে ইন্টারভিউ। কলকাতা জেলার জন্য যারা আবেদন […]

আরও পড়ুন

ছিনতাইয়ের গল্প সাজানো! বক্তব্যে একাধিক অসঙ্গতি হাওড়ায় মহিলা খুনে গ্রেফতার স্বামী

বুধবার বাগনানের মহিষরেখা ব্রিজের কাছে রিয়া কুমারীকে দুষ্কৃতীরা খুন করে বলে দাবি করেন তাঁর স্বামী প্রকাশ কুমার। কিন্তু ঘটনার তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় প্রকাশের উপর। তদন্তে নেমে ঘটনার একমাত্র সাক্ষী রিয়া কুমারীর স্বামী প্রকাশ কুমারকে টানা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কিন্তু প্রকাশের বক্তব্যে একাধিক অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য ঝাড়খণ্ডের রিয়া কুমারী পেশায় […]

আরও পড়ুন

ইংরেজি নতুন বছরের ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

 ‘রাজ্যের পড়ুয়াদের পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার’ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ছাত্রছাত্রীদের এমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান ছাত্রছাত্রীদের প্রতি শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘তোমাদের আগামী দিনগুলিকে সুরক্ষিত রাখতে আমাদের সরকার সবসময় তোমাদের পাশে থেকেছে আর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও পরিকল্পনা তোমাদের স্বার্থে নিয়েছে ও সাফল্যের সঙ্গে রূপায়ণ করেছে।’ রাজ্য সরকারের তরফে চলতি […]

আরও পড়ুন

প্রয়াত তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা

প্রয়াত হলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের মন্ত্রী সুব্রত সাহা। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আধ ঘন্টার মধ্যে প্রয়াত হন রাজ্যের মন্ত্রী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রাজ্যের খাদ্য ও প্রক্রিয়া করন দফতরের মন্ত্রী তথা সাগরদিঘীর বিধায়ক সুব্রত সাহাকে বৃহস্পতিবার ১০টা ৪০ মিনিট নাগাদ বহরমপুরে […]

আরও পড়ুন

এবার সেন্সর বোর্ডের নিশানায় ‘পাঠান’-এর ‘বেশরম রং’

ফের বিপাকে ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’। গানটি মুক্তির পর থেকেই দেশের প্রভাবশালী রাজনৈতিক মহল একেবারে কোমর বেঁধে পাঠান বয়কটের ডাক তুলেছে। এবার সেন্সর বোর্ডে ধাক্কা খেল ‘পাঠান’। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কিছু পরিবর্তন আনতে বলেছে ‘পাঠান’ ছবির এই গানের দৃশ্যে। সিবিএফসির চেয়ারপার্সন প্রসূন যোশী বলেছেন, গানের কিছু দৃশ্যের সাথে বেশ কয়েকটি ছবির দৃশ্য […]

আরও পড়ুন

শুভেন্দুর গড়ে সমবায় সমিতি নির্বাচনে ফের ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ‘তারিখ-সালের’ হুঙ্কারে ব্যস্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় সমিতি নির্বাচনে ধুয়েমুছে সাফ হয়ে যাচ্ছে বিজেপি। বুধবার মহিষাদল বিধানসভার ‘কেশবপুর জনতা কোঅপারেটিভ কৃষি ক্রেডিট সোসাইটি লিমিটেড’-এর ভোটে মোট ৬৭টি আসনের মধ্যে ৬৬টিতেই জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র এক আসন। নিরঙ্কুশ জয়ের পরেই বিরোধী দলনেতাকে […]

আরও পড়ুন
error: Content is protected !!