দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থায় প্রস্তাবে বাধা নেইঃ হাইকোর্ট

ফের বিপাকে পড়লেন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান। অনাস্থা প্রস্তাব আনা আটকাতে চেয়ারম্যান এবং হামরো পার্টি দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের। তবে আদালতের রায়, অনাস্থা প্রস্তাব আনায় কোনও বাধা নেই। এই রায়ের পরে জোর কদমে অনাস্থা আনার (পুর আইন, ১৯৯৫) প্রস্তুতি শুরু করেছে গোর্খা প্রজাতান্ত্রিক দল।সোমবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে খারিজ হল পুরসভার চেয়ারম্যানের আর্জি। […]

আরও পড়ুন

দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সোমবার দুপুরেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ৬৩ বছর বয়সি এই মন্ত্রীর ঠিক কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এদিন দুপুর ১২টা নাগাদ তাঁকে এইমস-এর প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করা হয়।

আরও পড়ুন

আইসিআইসিআই ব্যাঙ্কের আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার ভিডিওকনের চেয়ারম্যান বেণুগোপাল

আইসিআইসিআই ব্যাঙ্কের আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার ভিডিওকনের চেয়ারম্যান বেণুগোপাল। সোমবার সকালে মুম্বই থেকে বেণুগোপালকে গ্রেফতার করেছে সিবিআই। এদিন বেলায় তাকে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা নিজেদের হেফাজতে রেখে জেরার জন্য আবেদন জানাবে। দুদিন আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা গ্রেফতার করে এই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর তথা চিফ এগজিকিউটিভ অফিসার ছন্দা কোছারকে। একই […]

আরও পড়ুন

জাপানে ভারি তুষারপাতে মৃত ১৪

জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ইয়ামাগাতাসহ দেশটির বিভিন্ন অংশে গত কয়েক দিনে ভারি তুষারপাতে অন্তত ১৪ জন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ২০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।  জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের উত্তরাঞ্চল এবং জাপান সমুদ্র উপকূলবর্তী এলাকায় আরও ভারি তুষারপাত ও তুষার ঝড়ের সতর্কতাও জারি […]

আরও পড়ুন

১২০টি প্রলয় ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল কেনার জন্য অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক

১২০টি প্রলয় ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল কেনার জন্য সশস্ত্র বাহিনীকে অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক। এই ক্ষেপণাস্ত্রগুলি চিন-পাকিস্তান সীমান্ত জুড়ে মোতায়েন করা হবে। জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রকের এক উচ্চ-পর্যায়ের বৈঠকে প্রায় ১২০টি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে একটি রকেট বাহিনী তৈরির দিকে ভারতীয় সেনাবাহিনী আরও একধাপ এগিয়ে গেল বলেই দাবি করেছে ওই […]

আরও পড়ুন

বড়দিনে রেকর্ড ভিড় পার্কস্ট্রিটে, বিকেলে যান চলাচল বন্ধ করে দিল পুলিশ

 বড়দিনে রেকর্ড ভিড় পার্কস্ট্রিটে।  বিকেল বাড়তেই ভিড় উপচে পড়ল পার্কস্ট্রিটে। ভিড়ের চাপে যান চলাচল বন্ধ করে দেওয়া হল। এখন সেন সব পথ যেন পার্ক স্ট্রিটে মিশতে শুরু করেছে। পার্ক স্ট্রিটে কচিকাঁচা থেকে তরুণ, তরুণীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভিড়ের চাপে বিশৃঙ্খলা হতে পারে, তাছাড়া করোনা নিয়ে সতর্কতা রয়েছে। তাই যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত […]

আরও পড়ুন

সিরিজ জয় ভারতের

একটা-দুটো নয়, এই নিয়ে ১১টি টেস্টে ভারতের কাছে হার বাংলাদেশের। ২০০০ সাল থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলছে বাংলাদেশ। এখনও পর্যন্ত একবারও জিততে পারেনি তারা। এখনও পর্যন্ত ভারত ও বাংলাদেশ ১৩টি টেল্ট খেলেছে। তার মধ্যে ১১টি জিতেছে ভারত। ২টি টেস্ট ড্র। এদিন বাংলাদেশকে আবার ২-০ হারিয়ে সিরিজ জিতে নিন টিম ইন্ডিয়া। প্রত্যাশামতোই মীরপুর টেস্টের ফয়সলা চতুর্থ […]

আরও পড়ুন

বড়দিনে তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১৯

বড়দিনে তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা। দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে তুষার ঝড়। তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। প্রবল তুষার ঝড়ের পাশাপাশি চলছে হালকা বৃষ্টিও। তুষার ঝড়ের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বহু এলাকা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। নিউ ইয়র্ক, বুফালো, পেনসিলভ্যানিয়া, নর্থ ক্যারোলিনা ও কেন্টাগির এলাকা সব থেকে বেশি খারাপ পরিস্থিতি। মার্কিন আবহাওয়া দপ্তর […]

আরও পড়ুন

বছরের শেষ ‘মন কী বাত’-এর করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

বছরের শেষ ‘মন কী বাত’ অনুষ্ঠানে করোনা ভাইরাস নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রবিবার সকালে রেডিওর ওই অনুষ্ঠানে তিনি ক্রিসমাস ও নতুন বছরের উৎসবের মরশুম উপভোগ করতে আগাম শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি বলেন, বিশ্বে কয়েকটি দেশে করোনা ভাইরাস আবার ছড়াচ্ছে। এই বিষয়ে সতর্ক থাকতে হবে।  উল্লেখ্য, চীনে নতুন করে করানো ভাইরাস ছড়াচ্ছে।  কয়েক […]

আরও পড়ুন

বড়দিনের হাত ধরে কলকাতার রাস্তায় আবারও ফিরল দোতলা বাস

বড়দিনের হাত ধরে কলকাতার রাস্তায় আবারও ফিরল দোতলা বাস। আগের মতো প্রতিদিনের যাত্রী পরিবহণের জন্যেও ব্যবহার করা হবে না এই বাস। শুধুমাত্র বিশেষ উৎসবের দিনেই পর্যটন দফতরের তরফে এই বাস চালানো হবে বলে সূত্রের খবর। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের পর্যটন শিল্পের দিকে বিশেষ নজর দেওয়ার দাবি করে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সংশ্লিষ্ট দফতর সূত্রের […]

আরও পড়ুন
error: Content is protected !!