সিবিআইয়ের সিল করা লালন শেখের বাড়িতে চুরি,  তদন্তে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বকটুই কাণ্ডের তদন্তে নেমে লালন শেখের বাড়ি সিল করে দিয়েছিল। লালনের স্ত্রী রেশমা বিবির অভিযোগ, সিবিআই এর হেফাজতে তাঁদের বাড়ি যখন ছিল, সেই সময় বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে ৫০ হাজার টাকা-সহ বহু সামগ্রী। সেই ঘটনার তদন্তে এবার লালন শেখের বাড়িতে পৌঁছল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির ফরেনসিক দলের ৪ সদস্য। রবিবার […]

আরও পড়ুন

বড়দিনে সকাল থেকেই উপচে পড়া ভিড় চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকো-পার্ক সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে

করোনার আতঙ্কের মাঝেই বড়দিন পালন করতে রাস্তায় নেমেছে বঙ্গবাসী। বড়দিনে সকাল থেকেই চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া, সেন্ট পলস ক্যাথিড্রাল, ময়দান- ইকো পার্কে সহ শহরের বিভিন্ন এলাকায় ভিড় জমিয়েছেন উৎসবমুখর জনতা। তিলোত্তমার মতোই একই ছবি ধরা পড়ছে অন্যান্য জেলাতেও। দার্জিলিং থেকে সুন্দরবন , সর্বত্র পর্যটকদের ভিড়। এমন কি বড়দিনে উৎসবে মেতে উঠেছে দিঘা। রবিবার সকাল থেকে সেখানে […]

আরও পড়ুন

বড়দিনে পাহাড়ে তুষারপাত, বরফে ঢাকল টাইগার হিল

বড়দিনে খুশির খবর উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়লেও উত্তরে উৎসবের আমেজ ফিকে হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করেই উত্তরবঙ্গে তুষারপাতের দেখা মিলল। জানা গিয়েছে, টাইগার হিল, সিনচেল সংলগ্ন এলাকায় সকালে বরফ পড়েছে। বরফের আস্তরণে বিস্তীর্ণ এলাকা ঢেকে যায়।  তবে শুধু তুষারপাতই নয়, পাশাপাশি হতে পারে বৃষ্টিও। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা […]

আরও পড়ুন

দিল্লির বিকাশপুরীর এলাকার লাল মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ১৮টি ইঞ্জিন

সাতসকালে দিল্লির বিকাশপুরী এলাকার লাল মার্কেটে বিধ্বংসী আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৮টি ইঞ্জিন। দমকলের তরফে জানানো হয়েছে, একটি দোকানের বেসমেন্টে প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একতলা এবং দোতলাতেও। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। কিভাবে আগুন লাগল তা জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট […]

আরও পড়ুন

হাওড়ায় এলো বন্দেভারত এক্সপ্রেস

বড়দিনেই হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেল বন্দেভারত এক্সপ্রেস। রবিবার ভোর রাতেই বন্দেভারত এক্সপ্রেস এসে গিয়েছে হাওড়া স্টেশনের শর্টিং ইয়ার্ডে। আপাতত সেখানেই আগামী কয়েকদিন চলবে রেকের রক্ষণাবেক্ষণ। এই সেমি হাইস্পিড ট্রেন চালানোর জন্য ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষণ নিয়ে চলে এসেছে মোটরম্যান ও টেকনিক্যাল স্টাফেরা। তারা আগামী কয়েকদিন এই নয়া ট্রেন সেট চালিয়ে পরীক্ষা করে নেবেন। সূত্রে খবর, উদ্বোধনী […]

আরও পড়ুন

বড়দিনের বিশেষ প্রার্থনায় পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী

বড়দিন উপলক্ষে আলোর সাজে সেজে উঠেছে তিলোত্তমা। পার্কস্ট্রিট হোক বা পার্ক সার্কাস অথবা নিউটাউন, বড়দিন উদযাপনে মেতেছেন বাঙালি। বরাবরের মতো তাতে শামিল হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  শনিবার রাতে পর্তুগিজ চার্চে বিশেষ প্রার্থনায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা আজানিয়াও। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল […]

আরও পড়ুন

উদ্বোধনের আগেই জোকা ও তারাতলার মধ্যে পরীক্ষামূলক ভাবে ছুটল মেট্রো

 নতুন বছরের শুরুতেই যাত্রীদের উপহার দিতে চলেছে মেট্রোরেল। জোকা থেকে তারাতলা রুটে চালু হবে ট্রেন। বড়দিনের আগেই জোকা ও তারাতলার মধ্যে পরীক্ষামূলক ভাবে ছুটল মেট্রো। জোকা-এসপ্ল্যানেড রুটে প্রাথমিক পর্বে মেট্রো ছুটবে তারাতলা পর্যন্ত। তারই প্রস্তুতিতে শনিবার জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত একটি এসি রেক চালানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন এই প্রকল্প। উদ্বোধনের আগে তুঙ্গে […]

আরও পড়ুন

বড়দিনের আগের দিন বিকেল থেকেই ভিড় সামলাতে রাস্তায় নামলো কলকাতা পুলিশ

বড়দিনের আগের দিন বিকেল থেকেই ভিড় সামলাতে রাস্তায় নামলো কলকাতা পুলিশ। বিকেল চারটে থেকে কলকাতা পুলিশ পার্ক স্ট্রিট, ময়দান ও রবীন্দ্র সদন এলাকায় রাস্তায় নামে। ভিডের ওপর নজরদারি চালাতে ওয়াচ টাওয়ারের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১১টি। দুটি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে । লালবাজারের মূল কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখতে পার্ক স্ট্রিট এলাকায় একটি অতিরিক্ত […]

আরও পড়ুন

বড়দিনের সাজে সেজে উঠছে তিলোত্তমা, পার্কস্ট্রিটে জনজোয়ার

অতিমারির পরে এরকম জনস্রোত দেখা গিয়েছিল দুর্গাপুজোর সময়। তার ওপরে বাড়তি আনন্দ ছিল কলকাতার দুর্গাপুজোয় ইউনেস্কোর স্বীকৃতি। পুজোর অনেক আগে থেকেই দেখা গিয়েছিল জনস্রোত। পুজোর দিনে সেই ভিড় জমেছিল আরও। আবার সেই ছবিই দেখা গেল একমাস পেরোতেই।  করোনার নয়া সাব ভ্যারিয়েন্ট এখনও প্রভাব ফেলেনি বাংলায়। তবে জোর দিতে বলা হচ্ছে, শারীরিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজারে। সমস্ত […]

আরও পড়ুন

দিঘা যাওয়ার পথে উলটে গেল স্করপিও

বড়দিনের মরশুমে রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় লেগেই থাকে। দিঘা বড়দিনে বাঙালিদের অন্যতম জনপ্রিয় গন্তব্য। শনিবার দিঘা যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি স্করপিও গাড়ি। যাত্রী সমতে গাড়িটি জাতীয় সড়কে উলটে যায়। ওই গাড়িতে মোট নয়জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনা কমবেশি সকলেই জখম হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর বারোটা নাগাদ হাওড়া জেলায় […]

আরও পড়ুন
error: Content is protected !!