অন্ধ্রপ্রদেশের স্কুলের সুইমিং পুলে ক্লোরিন গ্যাস লিক, অসুস্থ ১০ পড়ুয়া

স্কুলের সুইমিং পুলে ক্লোরিন গ্যাস লিকের জেরে অসুস্থ ১০ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি স্কুলে। জানা গিয়েছে, গত বুধবার সুইমিং পুলে সাঁতারের অনুশীলন করছিল কিছু পড়ুয়া। সেই সময় পুলের জলে ক্লোরিন ছড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে ১০ পড়ুয়া। প্রত্যেকের বয়স ৮-১৪-র মধ্যে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।  পড়ুয়াদের অভিভাবকরা সুইমিং পুল কর্তৃপক্ষকে […]

আরও পড়ুন

আগামীকাল রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একাধিক ট্রেন

আগামীকাল শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় ৮টি ট্রেন বাতিল থাকবে। বারুইপাড়া ও চন্দনপুরের মধ্যে চতুর্থ লাইনে কাজের জন্য এই সময় বিদ্যুৎসংযোগ বন্ধ রাখা হবে। সেই কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। হাওড়া থেকে বাতিল ট্রেনের নম্বর গুলি হল– ৩৬৮৫৫, ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮১৫। বর্ধমান থেকে বাতিল ট্রেনগুলি যথাক্রমে– ৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮১৬, […]

আরও পড়ুন

রাজস্থানে বিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত ৪, জখম ৬০

বিয়ে বাড়ির অনুষ্ঠানে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত হল ৪ জনের। জখম হয়েছেন ওই অনুষ্ঠানে নিমন্ত্রিত ৬০ অতিথিও। অকুস্থল রাজস্থানের যোধপুর জেলার ভাঙ্গুর গ্রাম।  জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই বিস্ফোরণে উড়ে যায় অনুষ্ঠানে রান্নার জন্য তৈরি অস্থায়ী প্যান্ডেল।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকলবাহিনী। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

উস্তাদ রাশিদ খানের ড্রাইভারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কাণ্ডে ২ ঘণ্টার অডিও রেকর্ড সংগ্রহ করল তদন্তকারী দল

সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের গাড়ি কাণ্ডে অগ্রগতি হল। শিল্পীর তরফে দুই ঘণ্টার অডিও রেকর্ড জমা দেওয়া হল তদন্তকারী দলের হাতে। গত ৭ ডিসেম্বর রাশিদ খানের গাড়ি আটকে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ ওঠে দুর্ব্যবহারেরও। এই ঘটনায় বিতর্কে জড়ায় বেলেঘাটা ট্রাফিক গার্ড । শিল্পীর গাড়ি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ঘণ্টাদুয়েক যা […]

আরও পড়ুন

‘নির্বাচন কমিশন আত্মসমর্পণ করেছে’, সাকেতের গ্রেফতারি নিয়ে টুইটে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় 

তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে বৃহস্পতিবার গুজরাতের আদালত জামিন দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে আবার তাঁকে গ্রেফতার করেছে সে রাজ্যের পুলিশ। এবার এই বিষয়টি নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । গুজরাতে বিধানসভা নির্বাচনের কারণে সে রাজ্যে এখন আইন শৃঙ্খলা রক্ষার ভার নির্বাচন কমিশনের হাতে। তার মাঝে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রের […]

আরও পড়ুন

জামিন পাওয়ার পরেও ওয়ারেন্ট ছাড়াই ফের গুজরাতে থেকে গ্রেফতার তৃণমূল জাতীয় মুখপাত্র সাকেত গোখলে

‘ফের গ্রেফতার সাকেত গোখলে’! টুইট করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কেন? তাঁর দাবি, ‘জামিন পাওয়ার পরেও তৃণমূল নেতাকে হেনস্থা করেছে গুজরাত পুলিস। আমদাবাদ সাইবার থানা থেকে বেরোনোর সময়ে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হয়েছে সাকেত গোখলেকে। অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে’। গুজরাতে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধিদল। মোরবি সেতু বিপর্যয় নিয়ে টুইট করে বিপাকে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত […]

আরও পড়ুন

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব। সেই আসরের একটি অনুষ্ঠান রাখা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও।  চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি একেবারে জোরকদমে শুরু হয়ে গিয়েছে। কেননা বিধানসভার অন্দরে নবনির্মিত একটি ভবন সদ্য উদ্বোধন করা হয়েছে। যার ভেতরে রয়েছে, একটি বিধানসভা কেন্দ্রিক মিউজিয়াম, একটি গ্রন্থাগার, উন্নত মানের একটি অডিটোরিয়াম। দিন কয়েক আগেই এই […]

আরও পড়ুন

হিমাচল প্রদেশ হাতছাড়া বিজেপির, খাড়গের সভাপতিত্বে জয় ছিনিয়ে নিল কংগ্রেস

কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পরে মল্লিকার্জুন খাড়গের সামনে বড় চ্যালেঞ্জ ছিল হিমাচল প্রদেশ এবং গুজরাত বিধানসভার ভোট। বৃহস্পতিবার ভোটের ফল প্রকাশের পর দেখা গেল, গুজরাতে শতাব্দী প্রাচীন কংগ্রেস দলের মহা বিপর্যয় হয়েছে। হিমাচল প্রদেশে অবশ্য সরকার হাতছাড়া হয়েছে বিজেপির। হিমাচল প্রদেশ কোনও মতে মান বাঁচিয়েছে কংগ্রেসের। তেমনি ডুবিয়ে দিয়েছে গুজরাত।

আরও পড়ুন

এসএসকেএম-এ চিংড়িহাটা দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী

আজ এসএসকেএম হাসপাতালে একাধিক পরিষেবার উদ্বোধন করতে গেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী চিংড়িহাটা দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন তিনি। তিনি বলেন, “আজ একটি দুর্ঘটনায় এক মাদকাসক্ত যুবক সাত আটজনকে ধাক্কা। তাঁরা অবশ্য ভালো টেক কেয়ার পাচ্ছেন। আমি দেখতে গিয়েছিলাম। ট্রমা কেয়ারটা কষ্ট করে করেছি। দুপুরে ভর্তি হয়েছে। এখনও ব্যান্ডেজ হয়নি দেখলাম কিছু ক্ষেত্রে।” পরে […]

আরও পড়ুন

বিচারপতি নিয়োগ নিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মন্তব্যে ক্ষুব্ধ সুপ্রিমকোর্ট

উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান জগদীপ ধনখড়কে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি নিয়োগ বুধবার তাঁর করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। বেঞ্চ বলেছে, উপরাষ্ট্রপতির কথা মতো সংসদ বিচারপতি নিয়োগ নিয়ে কোনও আইন তৈরি করলে সেই আইন খতিয়ে দেখার পূর্ণ এক্তিয়ার রয়েছে সুপ্রিম কোর্টের। সাংবিধানিক পদে আসীন কোনও ব্যক্তির থেকে এই ধরনের […]

আরও পড়ুন
error: Content is protected !!