৮০ শতাংশেরও বেশি ভোট পেয়ে গুজরাতে জয়ী বিজেপি

১৯৯৮ সাল থেকে টানা গুজরাতে ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে অবশ্য ১৯৯৫ সালে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারেনি। এ বারের গুজরাত বিধানসভা ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং আম আদমি পার্টি।  এ বার প্রধানমন্ত্রীর রাজ্যে বিধানসভা ভোটের লড়াই ত্রিমুখী হতে চলেছে। টানা সাতবার ক্ষমতা ধরে রেখে নজির গড়ল গেরুয়া শিবির। এবার মোদি-শাহ […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশের মৈনপুরীতে জিতলেন মুলায়মের পুত্রবধূ ডিম্পল

উত্তরপ্রদেশের হাই-প্রোফাইল লোকসভা আসন মৈনপুরীতে জয়লাভ করলেন সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্পল যাদব । তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রঘুরাজ সিং শাক্যকে প্রায় ২.৮৮ লাখ ভোটে হারিয়েছেন ডিম্পল। তিনি ভোট পেয়েছেন ৬ লাখ ১৮ হাজার ১২০, যেখানে বিজেপি প্রার্থী পেয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৬৫৯টি ভোট। মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর […]

আরও পড়ুন

যাত্রীদের জন্য সুখবর, আগামী দিনে দেড় মিনিট অন্তর ছুটবে মেট্রো

মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী দিনে কলকাতায় দেড় মিনিট অন্তর চলবে মেট্রো । সূত্রের খবর, সেই বিষয়টিকে মাথায় রেখে আধুনিক সিগন্যালিং সিস্টেম তেমন করা হচ্ছে। মেট্রো রেল সূত্রের খবর, আধুনিক সিগন‌্যালিং সিস্টেমের কাজ বাস্তবায়ন হলে যাত্রীদের স্বার্থে কম সময়ের ব্যবধানে মেট্রো চালানো সম্ভব হবে। ৯০ সেকেন্ডের ব‌্যবধানে একটি মেট্রো ট্রেনের পিছনে ছুটবে অন্য একটি। এর […]

আরও পড়ুন

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব ‘এফআইআর’-এ স্থগিতাদেশ দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি এফআইআর’এ স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ এই নির্দেশ দেয়। বিভিন্ন সময়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বিভিন্ন ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে মোট ২৬টি এফআইআর দায়ের হয়েছিল। এরপর কলকাতা হাইকোর্টের […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । বৃহস্পতিবার হাইকোর্টে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন।’ এদিন রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ করে একথা বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ‘আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’ সেই মন্তব্য ঘিরে […]

আরও পড়ুন

সিগন্যাল ভেঙে একের পর এক গাড়িকে ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনা চিংড়িঘাটায়, আহত ৮

চিংড়িঘাটায় দিনে দুপুরে বেপরোয়া গাড়ি ধাক্কা মারল একের পর এক গাড়িকে। সল্টলেকের দিক থেকে বাইপাসের দিকে যাচ্ছিল গাড়িটি। পুলিশ গাড়ি আটকানোর চেষ্টা করলে পুলিশকেও ধাক্কা মারার চেষ্টা হয়। বৃহস্পতিবার দুপুরে শেষে ওই গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। জখম হয়েছেন আট জন। আহতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারও রয়েছে। তার মধ্যে কয়েকজনের অবস্থা […]

আরও পড়ুন

প্রয়াত কন্নড় অভিনেতা কৃষ্ণা জি রাও

প্রয়াত বর্ষিয়ান কন্নড় অভিনেতা কৃষ্ণা জি রাও। গতকাল, বুধবার রাতে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তাঁকে জনপ্রিয় কন্নড় সিনেমা কেজিএফ-এও বিশেষ একটি চরিত্রে দেখা গিয়েছিল।  বিগত কয়েক দশক ধরে কলিউড ইন্ডাস্ট্রিতে চরিত্রাভিনেতা ও সহকারি পরিচালক হিসেবে কাজ করেছিলেন কৃষ্ণা।

আরও পড়ুন

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে পাঁশকুড়া-দিঘা মেমু স্পেশাল

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হতে চলেছে পাঁশকুড়া-দিঘা মেমু (০৮১৩৭/০৮১৩৮) স্পেশাল। আগামী ২১ ডিসেম্বর থেকে পাঁশকুড়া ও ২২ ডিসেম্বর দিঘা থেকে চালু হবে এই স্পেশাল ট্রেন। পাঁশকুড়া থেকে মেমু স্পেশাল প্রতিদিন (সোমবার বাদ দিয়ে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছাড়বে। দিঘায় সেটি পৌঁছবে রাত ৮টা ৫০ মিনিটে। ফিরতি রুটে এই মেমু স্পেশাল দিঘা থেকে প্রতিদিন […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ১

নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার মুর্শিদাবাদের নওদার সোনাটিকুরি গ্রাম থেকে মনিরুল শেখ নামে একজনকে গ্রেফতার করে নওদা থানার পুলিশ। বৃহস্পতিবার মনিরুলকে বহরমপুর আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, এই মনিরুলের বাড়িতে খুনিরা আশ্রয় নিয়েছিল এবং সে ওই খুনের ঘটনায় জড়িতও আছে। গতকাল তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ […]

আরও পড়ুন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মনদৌস’, তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মনদৌস’। যার জেরে তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সাগরের উপর মনদৌস ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। সেটি ক্রমে আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে বয়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!