```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যে নয়া নির্বাচনী আধিকারিক হলেন আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল

আসন্ন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করল নির্বাচন কমিশন। রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল। জানাগ গিয়েছে, তিনি ১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি। নির্বাচনী বিধি অনুযায়ী, মুখ্য নির্বাচনী আধিকারিকের পদের জন্য রাজ্য সরকারকে এক বা একাধিক নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হয়। সেই তালিকা থেকে একজনকে চূড়ান্তভাবে নিয়োগ করে নির্বাচন কমিশন। দীর্ঘ আট বছর ধরে এই পদ সামলেছেন আরিজ আফতাব।  ২০১৭ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। তাঁর তত্ত্বাবধানেই ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। আরিজ আফতাবের অবসরের পর ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন দিব্যেন্দু দাস। তবে শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে মনোজ কুমার আগরওয়ালের নাম ঘোষণা করে। এই নতুন দায়িত্ব গ্রহণের আগে মনোজ কুমার আগরওয়াল রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব পদে ছিলেন। পাশাপাশি, তিনি বন বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের অতিরিক্ত সচিব এবং উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের সচিবের দায়িত্বও সামলেছেন। তবে এবার তাঁর কেরিয়ারে নতুন অভিজ্ঞতা। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের দায়িত্ব সামলাতে হবে তাঁকে।

error: Content is protected !!