```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

BENGAL BUDGET: মহার্ঘভাতা বাড়ল ৪ শতাংশ, সরকারি কর্মচারীরা ডিএ বেড়ে হল ১৮ শতাংশ

প্রত্যাশামতোই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বাড়াল রাজ্য সরকার ৷ রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাব রাখলেন অর্থ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ এতদিন কর্মচারীরা ডিএ পেতেন ১৪ শতাংশ হারে ৷ এদিনের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল ১৮ শতাংশ ৷ চন্দ্রিমা জানিয়েছেন, আগামী এক এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা ৷ এই ঘোষণার পরও কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক থাকল ৩৫ শতাংশ ৷ বুধবার রাজ্য বাজেট পেশ করার সময় চন্দ্রিমা ভট্টাচার্য বাম সরকারের প্রসঙ্গ টেনে এনে বলেন, “রাজ্যের উন্নয়নে সরকারি কর্মচারীদের অবদান অনস্বীকার্য । আমাদের সরকার সরকারি কর্মচারীদের প্রতি সবসময় সহানুভূতিশীল । আপনারা জানেন যে, বিগত বামফ্রন্ট সরকার পঞ্চম বেতন কমিশনের সুপারিশের মাত্র ৩৫ শতাংশ ডিএ দিয়েছিল । আমরা ক্ষমতায় আসার পর ধাপে ধাপে বাড়িয়ে ১২৫ শতাংশ পর্যন্ত ডিএ দিয়েছিলাম । এরপর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ১২৫ শতাংশ ডিএ বেসিক পে-র সঙ্গে যুক্ত করে নতুন বেসিক পে ধার্য হয় । এই নতুন বেসিক পে-র উপর আমরা এখনও পর্যন্ত ১৪ শতাংশ ডিএ দিয়েছি ।” এরপরই চন্দ্রিমা ঘোষণা করেন, “আপনারা জেনে আনন্দিত হবেন যে, সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীদের উপর মূল্যবৃদ্ধির বোঝা কিছুটা লাঘব করতে সরকার ডিএ-র হার আরও চার শতাংশ বাড়িয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যকরী হবে ১ এপ্রিল, ২০২৫ থেকে ।” যদিও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি যথেষ্ট নয় বলে দাবি করে তোপ দেগেছে বিজেপি ৷ এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “রাজ্য সরকার কি ডিএ দয়া করে দিচ্ছে নাকি ? অন্তত ৮ শতাংশ ডিএ দেওয়া উচিত ছিল । কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ দিচ্ছে তার সঙ্গে রাজ্যের কোনও তুলনা হয় না । অন্তত অন্যান্য রাজ্যগুলি যে হারে ডিএ দেয়, তেমন দিক । বাংলা তো গরিব রাজ্য ছিল না কখনওই । তাহলে ডিএ দিতে এত সমস্যা কেন ?।”

error: Content is protected !!