```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

BENGAL BUDGET: বাংলার বাড়ি প্রকল্পে আরও ৯ হাজার ৬০০ কোটি বরাদ্দ, বড় ঘোষণা অর্থমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট আজ পেশ হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বাজেটে নজর দেওয়া হয়েছে রাজ্যের উন্নয়নমূলক এবং জনমুখী প্রকল্পের দিকে। রাজস্ব ঘাটতি মেটানোও অন্যতম লক্ষ্য রাজ্য সরকারের। পথশ্রী প্রকল্পে বরাদ্দ আরও দেড় হাজার কোটি টাকা বাড়ানো হল। ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতুর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্যও একই বরাদ্দ হল। এমনকী ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আগামী অর্থবর্ষে আরও ১৬ লক্ষ বাড়ি তৈরি করা হবে। এর জন্য আরও ৯৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশের ঠিক আগে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী–বিধায়করা। এমনকী আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও ছিলেন সেখানে। তবে এবারও বিজেপির কোনও বিধায়ক বৈঠকে উপস্থিত ছিলেন না। মুখ্যমন্ত্রী উষ্মাপ্রকাশ করে বলেন, ‘‌এই ধরনের বৈঠকে বিরোধীদের হাজির থাকা উচিত।’‌ পাল্টা বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘বিরোধীদের না অংশ নেওয়ার কারণ সরকার।’ বাজেট পেশের সময় কেন্দ্র–রাজ্য ডিএ বা মহার্ঘভাতায় তারতম্যের অভিযোগ তুলে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

error: Content is protected !!