```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যে দুই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি, বরানগরে সজল ঘোষ

 বরানগর এবং ভগবানগোলায় উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি৷ বরানগরে বিজেপি প্রার্থী হচ্ছেন কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ৷ অন্যদিকে ভগবানগোলায় প্রার্থী করা হয়েছে ভাস্কর সরকারকে৷কিছু দিন আগেই বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস রায়৷ এর পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি৷ এবার কলকাতা উত্তর কেন্দ্রে তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি৷ অন্যদিকে, বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের ভগবানগোলা আসনটি খালি হয়৷ এই দুই আসনেই আগামী ১ জুন উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷

error: Content is protected !!