করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র

 অসুস্থ প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি করোনা আক্রান্ত। জ্বর গা হাত পা ব্যথা-সহ ইনফ্লুয়েঞ্জার উপসর্গ নিয়ে সোমবার ঢাকুরিয়া মনিপাল হাসপাতালে ভর্তি কার হয় তাঁকে। সেখানেই করোনা পজেটিভ ধরা পড়ে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। অর্থমন্ত্রী অমিত মিত্রের করোনা আক্রান্তের খবরে ফের বাড়ছে উদ্বেগ। যদিও প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা উদ্বেগজনক নয়, এমনটাই জানিয়েছেন চিকিত্‍সরা। প্রাক্তন অর্থমন্ত্রীর বয়সজনিত কারনেও বাড়ছিল উদ্বেগ। যদিও তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে রাজ‍্যে ফের থাবা বসাতে শুরু করেছে কোভিড। ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। গোটা দেশেই আবার বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। নতুন করে ভয় ধরাচ্ছে ভাইরাস। কিছুদিন আগেই জানা গিয়েছে অভিনেতা অক্ষয় কুমারও করোনা আক্রান্ত।

error: Content is protected !!