```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হোটেলের ছাদে ৪ কর্মচারী মিলে মহিলাকে গণধর্ষণ 

ফের গণধর্ষণের ঘটনা বেঙ্গালুরুতে ৷ জানা গিয়েছে, হোটেলে কর্মরত চারজন মিলে এক মহিলাকে হোটেলের ছাদে ধর্ষণ করে ৷ চার অভিযুক্তের মধ্যে ৩জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলেও জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, কোরমঙ্গলায় এক বিবাহিত মহিলাকে হোটেলে গণধর্ষণ করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কোরমঙ্গলার একটি হোটেলে ঘটেছিল। বেঙ্গালুরুর (দক্ষিণ-পূর্ব) ডেপুটি পুলিশ কমিশনার সারা ফাতিমার নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তিনি বলেন, “কোরমঙ্গলায় এক বিবাহিত মহিলাকে যৌন নির্যাতনের ঘটনায় আমরা চার অভিযুক্তকে গ্রেফতার করেছি ৷ এর মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের এবং একজন উত্তরাখণ্ডের ৷” নির্যাতিতার অভিযোগ, তাঁর পরিচিত এক ব্যক্তি তাঁকে একটি বেসরকারি হোটেলের ছাদে নিয়ে গিয়েছিল। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় ৷ সেই সময়, অন্য তিনজন কাছাকাছি অপেক্ষা করছিল ৷ পরে তারাও এসে ধর্ষণ করে ওই মহিলাকে ৷ বৃহস্পতিবার ওই মহিলা কোরমঙ্গলা থানায় ঘটনাটি জানায় ৷ পরে পুলিশ ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে ৷ ডেপুটি পুলিশ কমিশনার জানান, অভিযুক্তরা সকলেই ওই হোটেলে কাজ করত ৷ নির্যাতিতার অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছে পুলিশ। 

error: Content is protected !!