এবার দিল্লিতে রাহুল এবং খাড়গের সঙ্গে বৈঠক করলেন নীতীশ কুমার

বিজেপি বিরোধী জোট গড়তে মরিয়া বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবার কংগ্রেসের দরবারে। মাসখানেক আগে নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, লখনৌয়ে ইউপির বিরোধী দলতেনা তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবদের সঙ্গে বৈঠকের পর গতকাল, রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন নীতীশ কুমার। এবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক সারলেন নীতীশ কুমার। খাড়গের বাড়িতে রাহুলের সঙ্গে বৈঠকে জেডি (ইউ) প্রধান বেশ কিছু কথা বলেন বলে খবর। কয়েক দিন আগে কর্ণাটকে কংগ্রেসের বড় জয়ের পর হাত শিবিরকে অভিনন্দন জানিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!