```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশে পরীক্ষা ছাড়াই কল্যাণী এইমসে চাকরি পাকা বিজেপি বিধায়ক-কন্যার, স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানালেন দলীয় কর্মী

কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি। মাসিক বেতন প্রায় ৩০ হাজার টাকা। নিয়োগের জন্য লিখিত ও মিনিটে ৩৬ শব্দ টাইপের পরীক্ষা হয়েছিল। কিন্তু অভিযোগ, এসব কিছুই করতে হয়নি মৈত্রী দানাকে। বরং ১ এপ্রিল থেকে এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানে সরাসরি কাজে যোগ দিয়েছেন তিনি। কীভাবে? প্রথমত তিনি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে। দ্বিতীয়ত, তাঁকে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার। স্বজনপোষণের মাধ্যমে জনপ্রতিনিধিদের আত্মীয়দের এভাবে চাকরি পাওয়াকে ভালো চোখে দেখেননি বিজেপি কর্মীরাই। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে নালিশ ঠুকেছেন দলেরই কর্মী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ‘কেন্দ্রীয় মন্ত্রী দলের রাজ্য কমিটির সদস্য দীপা বিশ্বাসের মাধ্যমে প্রভাবশালীদের ঘনিষ্ঠদের চাকরি দিচ্ছেন। কিন্তু গত পঞ্চায়েত ভোট থেকে খুন হওয়া শয়ে শয়ে বিজেপি শহিদ পরিবারের সদস্যরা চাকরি পাচ্ছেন না। যার জেরে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন।’ স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ নিয়ে রাজ্যে চলতি বিতর্কের মধ্যে পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের চাকরিতে বিজেপির স্বজনপোষণের ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে।

error: Content is protected !!