জামশেদপুরে টাটা স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ৩

ঝাড়খণ্ডের জামশেদপুরে টাটা স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ। তার জেরে প্ল্যান্ট আগুন লেগে যায়। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, ঘটনাটি ঘটে আজ সকাল ১০টা বেজে ২০ মিনিট নাগাদ। কোক প্ল্যান্টের ৬ নম্বর ব্যাটারির গ্যাস লাইনে বিস্ফোরণটি ঘটে। বর্তমানে ওই ব্যাটারিটিতে কাজ বন্ধ রয়েছে এবং সেটা ভাঙার কাজই করা হচ্ছিল। যদিও, ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটে এবং আগুন লাগে তা নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।  মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, জেলা প্রশাসনের সঙ্গে সংস্থার আধিকারিদের ইতিমধ্যেই কথা হয়েছে।

error: Content is protected !!