```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নিজের সার্ভিস লাইসেন্স রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান

নিজের সার্ভিস লাইসেন্স রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান। ওই ব্যক্তি চাপড়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর সীমান্তে কর্মরত ছিলেন ওই জওয়ান। মৃতের নাম মনমোহন সিং (৩৫)। তাঁর বাড়ি রাজস্থানের জয়পুরে। সূত্রে খবর, চাপড়া থানার হৃদয়পুর সীমান্তে ৮২ নম্বর ব্যাটালিয়ানে ছিলেন। বুধবারও নিত্যদিনের মতো কর্তব্য পালন করছিলেন ওই বিএসএফ জওয়ান। তবে সাড়ে পাঁচটা নাগাদ আচমকা গুলির শব্দ শুনতে পান অন্য জওয়ানরা। কী হয়েছে বুঝে ওঠার আগেই দেখেন সীমান্তের ২০৫ নম্বর পয়েন্ট এলাকায় মাটিতে পড়ে রয়েছেন তিনি। মাথা থেকে গলগল করে বেরিয়ে আসছে রক্ত। খবর ছড়িয়ে পড়ে সঙ্গে-সঙ্গে। এরপর আর দেরী করেননি বাকি জওয়ানরা। তাঁরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন মনমোহন সিং-কে। চিকিৎসার জন্য ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ওই জওয়ানের। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কী কারণে এই এমন কাজ, মানসিক অবসাদের ভুগছিলেন কি না সব দিক বিচার করে দেখা হচ্ছে।

error: Content is protected !!