```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘আমি নির্দোষ, দিদির নির্দেশে আত্মসমর্পণ করেছি’, আদালতে ঢোকার মুখে বললেন আনারুল হোসেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই গতকাল তারাপীঠ থেকে গ্রেফতার করা হয় রামপুরহাট 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে ৷ এই গ্রেফতারির পর থেকেই নানা মহল থেকে প্রশ্ন উঠছিল ৷ আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় ধৃত আনারুলকে ৷ আদালতে ঢোকার মুখে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন ব্লক সভাপতি ৷ বললেন, ‘‘আমি নির্দোষ ৷ আমি […]

আরও পড়ুন

রামপুরহাট কাণ্ডে নমুনা সংগ্রহ করল সিবিআইয়ের ফরেনসিক টিম

রামপুরহাট হত্যাকাণ্ডে আজই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷ ৷ হাইকোর্টের নির্দেশের পরই এদিন দুপুরে বগটুই গ্রামে পৌঁছোয় সিবিআইয়ের ফরেনসিক দল ৷ ঘটনাস্থলে যান সিবিআইয়ের কেন্দ্রীয় ফরেনসিক দলের ৯জন কর্মী ৷ পূর্ব বর্ধমানের জেলা বিচারক শোভন মুখোপাধ্যায়ের উপস্থিতিতে পোড়া বাড়িগুলি থেকে নমুনা সংগ্রহ করেন […]

আরও পড়ুন

প্রশাসনের অনুমতি ছাড়াই করোনেশন সেতুতে বিস্ফোরণের দৃশ্য শ্যুটিং, গ্রেপ্তার ১

করোনেশন সেতুতে সিনেমার বিস্ফোরণের দৃশ্য শ্যুটিং। বিনা অনুমতিতে  শ্যুটিং করায় গ্রেপ্তার এক মহিলা। ধৃতের নাম চৈতালি বন্দ্যোপাধ্যায়। তিনি মুম্বইয়ের একটি সিনেমা প্রস্তুতকারক সহযোগী সংস্থার দায়িত্বপ্রাপ্ত। শিলিগুড়িতে সংশ্লিষ্ট সংস্থার অফিস আছে। আজ শুক্রবার ধৃতকে কালিম্পং কোর্টে তোলা হচ্ছে। এদিকে, সংশ্লিষ্ট সেতুটি আজ পর্যবেক্ষণ করবে পুর্ত দপ্তরের হাইওয়ে ডিভিশন-৯।

আরও পড়ুন

এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ঝালদার প্রয়াত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী

রামপুরহাটের ঘটনায় শুক্রবার সকালেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে স্বামীর মৃত্যুর তদন্তের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ঝালদার প্রয়াত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী। এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থার। সোমবার শুনানি হবে এই মামলার।

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাতারাতি বীরভূম থেকে উদ্ধার ৬০ তাজা বোমা

জেলাতে প্রচুর অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে। রয়েছে বোমাও। সব খুঁজে বার করতে হবে। বগটুইয়ে দাঁড়িয়ে পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতারাতি বীরভূমে উদ্ধার হল বোমা। প্রায় ৬০ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ । ঘটনাটি বীরভূমের মাড়গ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছে। জানা যাচ্ছে, এই ছোট ডাঙাল গ্রামের ক্যানেলের কাছে ছটি ব্যারেলে বোমাগুলি […]

আরও পড়ুন

উলুবেড়িয়ার বীরশিবপুরে পথদুর্ঘটনায় আহত ৬

শুক্রবার সকালে ৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়ার বীরশিবপুরে পথদুর্ঘটনায় আহত হয়েছে ৬জন। জানা গেছে, পুরী যাওয়ার পথে লরির পিছনে প্রাইভেট গাড়ির ধাক্কা। ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। জানা গেছে, দমদমের একটি পরিবারের সদস্যরা প্রাইভেট গাড়িতে করে পুরীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল ৭ টা নাগাদ বীরশিবপুরের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় শিশু […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই আসানসোলের সালানপুরে বেআইনি অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

 আসানসোলে উপনির্বাচনের আগে আসানসোলে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল। কুলটি, হীরাপুর, ডিসেরগড়ের পর এবার বারাবনি বিধানসভার সালানপুর। বৃহস্পতিবার এই বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলে। সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত চিতলডাঙার উপরপাড়া এলাকায়। পুলিশ কারখানা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে বলে এদিন সন্ধ্যায় জানান আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (পশ্চিম) অভিষেক মোদি। ধৃতদের নাম রাজকুমার চৌধুরী, প্রবীণ […]

আরও পড়ুন

রামপুরহাটের নয়া ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি

রামপুরহাটের বগটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। এর আড়াই ঘণ্টার মধ্য়ে গ্রেফতার হল রামপুরহাট কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন। আর গ্রেফতারের পরে সাংগঠনিক দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দিল জেলা তৃণমূল নেতৃত্ব। পরিবর্তে রামপুরহাট ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে দলের বীরভূম জেলা কমিটির সদস্য তথা জনপ্রিয় নেতা সৈয়দ সিরাজ জিম্মিকে। এক সময়ে বীরভূম জেলা কংগ্রেস […]

আরও পড়ুন

বগটুই কাণ্ডের জের, সাসপেন্ড করা হল রামপুরহাটের এসডিপিও ও আইসিকে

 ক্লোজ করার পর এবার সাসপেন্ড করা হল রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে ৷ একইসঙ্গে অপসারণের পর সাসপেন্ড করা হল রামপুরহাটে এসডিপিও সায়ন আহমেদকেও ৷ মুখ্যমন্ত্রী বগটুই গ্রামে এসে আইসি, এসডিপিও বিরুদ্ধে সরব হওয়ার পরেই তাঁদের সাসপেন্ড করা হল ৷ এদিন গ্রামে এসে নিহতের পরিজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রামপুরহাটের এসডিপিও ও […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তারাপীঠ থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা আনারুল হোসেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের মাত্র আড়াই ঘণ্টার মধ্যে গ্রেফতার রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেন। রামপুরহাট হত্যাকাণ্ডে অভিযুক্ত আনারুল। তারাপীঠের একটি হোটেল থেকে তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতার করা হয় । তাকে তারাপীঠ থানায় রাখা হয়েছে ৷ শুরু হয় পুলিসের জিজ্ঞাসাবাদ । মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই তৃণমূলের অভিযুক্ত ব্লক সভাপতির বাড়িতে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। […]

আরও পড়ুন
error: Content is protected !!