পাণ্ডবেশ্বরে ৬টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার, গ্রেফতার ১

বিপুল পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল দুর্গাপুরের পাণ্ডবেশ্বর থানার পুলিশ৷ আসানসোলের উপনির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, ধৃত ব্যাক্তি বিজেপির লোক ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, ধৃত দুষ্কৃতী শাসকদলের ছত্রছায়ায় কাজ করছিল ৷

আরও পড়ুন

লড়াই শেষ, বগটুই কাণ্ডে অগ্নিদগ্ধ আরও ১ মহিলার মৃত্যু হল রামপুরহাট হাসপাতালে

বগটুইকাণ্ডে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু হল রামপুরহাট হাসপাতালে। সোমবার দুপুরে বগটুইয়ে ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় ভর্তি থাকা নাজিমাবিবির (৩৫) মৃত্যু হয়। এনিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।

আরও পড়ুন

দার্জিলিংয়ে সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

পাহাড়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর ৩টেয় পাহাড়ের ৪টি দলকে নিয়ে বৈঠক ডাকা হল। রবিবারই শিলিগুড়ি হয়ে দার্জিলিং পাহাড়ে পৌঁছন মুখ্যমন্ত্রী। কর্মসূচি অনুযায়ী সোমবার তেমন কোনও অনুষ্ঠান ছিল না। কিন্তু হঠাৎ মমতা সব দলকে বৈঠকে আহ্বান জানান। দুপুর ৩টেয় সেই বৈঠক হবে। জিটিএ  নির্বাচনসহ পাহাড়ে রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে […]

আরও পড়ুন

সদাইপুর এলাকার সাহাপুর থেকে উদ্ধার বোমা

সদাইপুর এলাকার সাহাপুর গ্রামে একটি পরিত্যক্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে প্লাস্টিকের বালতি উদ্ধার। তার ভিতর থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়েছে। দুপুরের মধ্যেই সাহাপুরের উদ্দেশে রওনা দেবে বম্ব স্কোয়াড।

আরও পড়ুন

দার্জিলিংয়ে ব্যবসায়ী ও টুরিস্টদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী

আজ, সোমবার সকালে হাঁটতে বেরিয়ে দার্জিলিং মানুষের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির পরে ব্যবসা কেমন হচ্ছে তা জিজ্ঞেস করলেন ব্যবসায়ীদের। কথা বললেন টুরিস্টদের সঙ্গেও।

আরও পড়ুন

মধ্যমগ্রামে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল

মধ্যমগ্রাম স্টেশনে রেল লাইনের পয়েন্টের গোলমালের কারণে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল। রবিবার বেলা সাড়ে ১১টার ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে ঢোকার সময় এক নম্বর লাইনের বদলে দু’নম্বর লাইনে ঢুকে যায়। সেই সময় ৫০ থেকে ১০০ মিটার পিছনেই ছিল ডাউন হাবড়া লোকাল। অবশেষে ট্রেনের চালক ও গার্ডের দক্ষতায় রক্ষা পায় দুর্ঘটনা। এই ঘটনার […]

আরও পড়ুন

জিটিএ নির্বাচন মে-জুনে করতে চাই, পাহাড়েও উদ্বাস্তু কলোনিকে পাট্টা দেব, জানালেন মুখ্যমন্ত্রী

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেন, আমি তিনদিন পাহাড়ে থাকব৷ পাহাড়ে থেকে জিটিএ নিয়ে আলোচনা করব৷ আমি চাই জিটিএ নির্বাচন হোক৷ওই নির্বাচনটা মে-জুনে করতে চাই৷’ তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে কালিম্পয়ের নির্দল বিধায়ক চিঠি লিখে জিটিএ থেকে কালিম্পংকে আলাদা করার দাবি জানিয়েছিলেন৷ লিখেছিলেন, জেলার মর্যাদা পেলেও কালিম্পয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নেই৷ […]

আরও পড়ুন

গন্ডগোলের আভাস পেলেই পুলিসকে জানান: মুখ্যমন্ত্রী

পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে গিয়ে রবিবার শিলিগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে ফের রামপুরহাট হিংসার প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের অনুষ্ঠানে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করতে পারেন। তার আগে রামপুরহাটের ঘটনা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এখানে একটা ঘটনা ঘটেছে, খুন হয়েছে তৃণমূলের লোক, আগুন লাগল তৃণমূলের লোকের ঘরে। আর রাজনৈতিক দলগুলি […]

আরও পড়ুন

দুবরাজপুর থেকে উদ্ধার ৩০টি বোমা

ফের বোমা উদ্ধার বীরভূমে। এবার দুবরাজপুর থানার সেকেন্দারপুর থেকে উদ্ধার প্রায় ৩০টি বোমা ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডি বম্ব স্কোয়াড।পুলিশ সূত্রে খবর, রবিবার দুবরাজপুর থানার সেকেন্দারপুর গ্রামের একটি ফুটবল মাঠের পাশ থেকে উদ্ধার হয়েছে বোমাগুলি ৷ মাঠের পাশে একটি প্লাস্টিকের ব্যাগে মধ্যে রাখা ছিল বোমাগুলি ৷ উদ্ধারের পরেই দ্রুত বোমাগুলি বম্ব স্কোয়াডের কর্মীরা নিস্ক্রিয় করে […]

আরও পড়ুন

জলপাইগুড়িতে উদ্ধার দাঁতালের দেহ

জলপাইগুড়ি জেলার বৈকণ্ঠপুর বনবিভাগের মহারাজ ঘাট এলাকার লাউখেত থেকে উদ্ধার হাতির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকে। রবিবার সকালে লাউ খেতে একটি পূর্ণ বয়স্ক দাঁতালের মৃতদেহ পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বেলাকোবা রেঞ্জ অফিসে। দল নিয়ে ছুটে আসেন রেঞ্জ অফিসার। আসেন বনাধিকারিক মঞ্জুলা তিরকে। হাতিটির মৃতদেহের পাশে ছিল দুটি রাসায়নিক সারের ব্যাগ […]

আরও পড়ুন
error: Content is protected !!