```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জলপাইগুড়ির ধনতলা মোড়ে অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৮টি দোকান

গভীর রাতে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের ধনতলা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত প্রায় আটটি দোকান। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত আড়াইটা নাগাদ ধনতলা মোড়ের একটি দোকানে প্রথমে আগুন লাগে। পলকের মধ্যে সেই আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় পুলিস। খবর দেওয়া হয় দমকলকেও। ময়নাগুড়ি ও মালবাজার থেকে […]

আরও পড়ুন

ভরা কোটালে ভাঙল সুন্দরবনের নদীবাঁধ, সতর্কবার্তা মৎস্যজীবীদের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। সোমবার আন্দামান উপকূলে আছড়ে পড়তে পারে চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় । আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও লাগোয়া দক্ষিণ আন্দামান সাগরের উপরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে সরতে শুরু করেছে । ২০ মার্চ রবিবার থেকেই নিম্নচাপ আরও ঘনীভূত হতে থাকবে । আগামিকাল সকালেই তা ঘূর্ণিঝড়ের […]

আরও পড়ুন

পশ্চিম মেদিনীপুরের রেলের ফুটব্রিজের উদ্বোধনে জয় শ্রীরাম, জয় বাংলা স্লোগান ঘিরে বিতর্ক

পশ্চিম মেদিনীপুরের রেলের অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ ও পাল্টা ‘জয় বাংলা’ ধ্বনিতে বিতর্কের সৃষ্টি হল। রবিবার মেদিনীপুরে ফুটব্রিজের উদ্বোধনে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ও মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া একসঙ্গে থাকাকালীন উঠল এই ধ্বনি ৷ যদিও এটিকে সৌজন্যের রাজনীতি বলেই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ ৷ পশ্চিম মেদিনীপুর রেল স্টেশনে বহুদিন ধরে ফুট ওভারব্রিজের দাবি উঠছিল। কারণ […]

আরও পড়ুন

বাজি ফাটানোর প্রতিবাদ করায় আক্রান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর হামলা ৷ ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হল সারা শরীর ৷ মাথায় ও শরীর মিলিয়ে প্রায় ৩২টি সেলাই পড়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মহম্মদ ফায়েজ আফজল আলির ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় বারুইপুরের মল্লিকপুর এলাকায় ৷ ঘটনায় রাতেই অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় আরও বেশ […]

আরও পড়ুন

বাবার মৃত্যুর বদলা নিতেই দ্বিতীয় খুন, পানিহাটিতে ধৃত ২

শনিবার পানিহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নয়াবস্তির মৌলানা সেলিম রোড এলাকায় মহম্মদ আরমান নামে এক যুবককে কুপিয়ে খুন করা হয় ৷ এই খুনে গ্রেফতার হয়েছে ২ জন ৷ ধৃতদের নাম শেখ বশির এবং শেখ রামজান আসিফ। পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য । ধৃত শেখ বশির এবং শেখ রমজান আসিফ দু‘জনের বাবাকেই খুন করেছিল […]

আরও পড়ুন

বাঁকুড়ার শুশুনিয়া পাহড়ে ভয়াবহ অগ্নিকান্ড

ফের বাঁকুড়ার শুশুনিয়া পাহড়ে ভয়াবহ আগুন লাগল। পাহাড়ের উপরের অংশ আগুন লাগে৷ ধীরে ধীরে তা নীচের দিকে নামছে৷ এ কারণে আতঙ্ক বাড়তে শুরু করেছে এলাকাবাসীর মধ্যে৷ স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আগুন দেখতে পাওয়া যায়। পাহাড়ের উপরের অংশে গাছের শুকনো পাতা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে।  উপরের অংশ আগুন লাগায় আগুন নেভানো বড়সড় সমস্যা দেখা দিয়েছে। ঘটনাস্থলে […]

আরও পড়ুন

সুন্দরবনে একই দিনে দু-বার দর্শন দিলো দক্ষিণরায়

দোল ও হোলির টানা তিনদিনের ছুটিতে সুন্দরবনের পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সুন্দরবনে ঘুরতে গিয়ে দক্ষিণরায় দেখা পাওয়া এখন পর্যটকদের কাছে স্বাভাবিক। সেরকমই কলকাতা থেকে আগত একদল পর্যটক লঞ্চে করে পরিদর্শন করছিলেন ৷ ঠিক সেই সময় বসিরহাট রেঞ্জের খিলার জঙ্গলে দেখা দক্ষিণরায়ের সঙ্গে ৷ একবার নয় পরপর দু’বার সাক্ষাৎ দক্ষিণরায়ের ৷ বাড়ি ফেরার […]

আরও পড়ুন

কোচবিহারের মাথাভাঙায় জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষে আহত ৭

জমি নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙা এলাকা। ঘটনায় আহত হন উভয়পক্ষের ৭ জন ৷ গুরুতর জখম অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন । অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন আহম্মদ হোসেন ও পঞ্চায়েত মিঁয়ার পরিবারের মধ্যে বিবাদ চলছে ৷ সেই […]

আরও পড়ুন

দাসপুরে মন্দিরে চুরি করতে এসে ধৃত ৬ জন মহিলা সহ ৮ চোরকে গণধোলাই

হোলির দিনেও চুরি ৷ দিনের আলোয় চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল ৮ চোর। তারপর তাদের গণধোলাই দেন স্থানীয়রা ৷ ঘটনাটি ঘটে দাসপুরে ৷ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জয়রামচক এলাকার নিমতলা মহাপ্রভু মন্দিরে প্রতি বছরের মত শুক্রবারও বিকেলে দোল খেলায় মেতেছিলেন এলাকবাসী। আর সেই সময়ে ৬ জন মহিলা ২ পুরুষ চোর হুগলি জেলা থেকে […]

আরও পড়ুন

দোলের দিনে পৃথক দুর্ঘটনায় জলে ডুবে মৃত ৫

পৃথক দুর্ঘটনায় জলে ডুবে এদিন হুগলি জেলায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে ৷ চুঁচুড়া ও চন্দননগরে এই দুর্ঘটনাগুলি ঘটেছে ৷ চুঁচুড়ার তুলোপট্টি ঘাটে স্নান করতে নেমে এদিন গঙ্গায় তলিয়ে যান রূপম দাস (২৭) নামে এক যুবক । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোলে রং খেলার পর বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নামেন ওই যুবক। কিন্তু সে […]

আরও পড়ুন
error: Content is protected !!