বাঁকুড়ার শুশুনিয়া পাহড়ে ভয়াবহ অগ্নিকান্ড

ফের বাঁকুড়ার শুশুনিয়া পাহড়ে ভয়াবহ আগুন লাগল। পাহাড়ের উপরের অংশ আগুন লাগে৷ ধীরে ধীরে তা নীচের দিকে নামছে৷ এ কারণে আতঙ্ক বাড়তে শুরু করেছে এলাকাবাসীর মধ্যে৷ স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আগুন দেখতে পাওয়া যায়। পাহাড়ের উপরের অংশে গাছের শুকনো পাতা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে।  উপরের অংশ আগুন লাগায় আগুন নেভানো বড়সড় সমস্যা দেখা দিয়েছে। ঘটনাস্থলে […]

আরও পড়ুন

সুন্দরবনে একই দিনে দু-বার দর্শন দিলো দক্ষিণরায়

দোল ও হোলির টানা তিনদিনের ছুটিতে সুন্দরবনের পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সুন্দরবনে ঘুরতে গিয়ে দক্ষিণরায় দেখা পাওয়া এখন পর্যটকদের কাছে স্বাভাবিক। সেরকমই কলকাতা থেকে আগত একদল পর্যটক লঞ্চে করে পরিদর্শন করছিলেন ৷ ঠিক সেই সময় বসিরহাট রেঞ্জের খিলার জঙ্গলে দেখা দক্ষিণরায়ের সঙ্গে ৷ একবার নয় পরপর দু’বার সাক্ষাৎ দক্ষিণরায়ের ৷ বাড়ি ফেরার […]

আরও পড়ুন

কোচবিহারের মাথাভাঙায় জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষে আহত ৭

জমি নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙা এলাকা। ঘটনায় আহত হন উভয়পক্ষের ৭ জন ৷ গুরুতর জখম অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন । অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন আহম্মদ হোসেন ও পঞ্চায়েত মিঁয়ার পরিবারের মধ্যে বিবাদ চলছে ৷ সেই […]

আরও পড়ুন

দাসপুরে মন্দিরে চুরি করতে এসে ধৃত ৬ জন মহিলা সহ ৮ চোরকে গণধোলাই

হোলির দিনেও চুরি ৷ দিনের আলোয় চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল ৮ চোর। তারপর তাদের গণধোলাই দেন স্থানীয়রা ৷ ঘটনাটি ঘটে দাসপুরে ৷ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জয়রামচক এলাকার নিমতলা মহাপ্রভু মন্দিরে প্রতি বছরের মত শুক্রবারও বিকেলে দোল খেলায় মেতেছিলেন এলাকবাসী। আর সেই সময়ে ৬ জন মহিলা ২ পুরুষ চোর হুগলি জেলা থেকে […]

আরও পড়ুন

দোলের দিনে পৃথক দুর্ঘটনায় জলে ডুবে মৃত ৫

পৃথক দুর্ঘটনায় জলে ডুবে এদিন হুগলি জেলায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে ৷ চুঁচুড়া ও চন্দননগরে এই দুর্ঘটনাগুলি ঘটেছে ৷ চুঁচুড়ার তুলোপট্টি ঘাটে স্নান করতে নেমে এদিন গঙ্গায় তলিয়ে যান রূপম দাস (২৭) নামে এক যুবক । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোলে রং খেলার পর বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নামেন ওই যুবক। কিন্তু সে […]

আরও পড়ুন

আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা ও কেয়া

 বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। দুই কেন্দ্রে দুই মহিলা প্রার্থীর উপরেই আস্থা রাখল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ বিধায়ক ছিলেনই, এবার আসানসোলে লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হওয়ার লড়াইয়ে অগ্নিমিত্রা পাল । অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কেয়া ঘোষকে প্রার্থী করল বিজেপি।  সূত্রে খবর, মহিলা মোর্চার নেত্রীর পর আসানসোল দক্ষিণের বিধায়ক পদে […]

আরও পড়ুন

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার গুদামে অগ্নিকাণ্ড

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার গুদামে আগুন লাগে ৷ তাপবিদ্যুৎ কেন্দ্রের দমকলের তিনটি ইঞ্জিন পরিস্থিতি সামল দিচ্ছে । তবে হতাহতের কোনও খবর নেই ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতর মজুত রাখা কয়লার গুদামে ভয়াবহ আগুন লাগে ৷ প্রাথমিকভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে । […]

আরও পড়ুন

জেএমবি-র লিংকম্যান সন্দেহে হাওড়া থেকে গ্রেফতার ১

জেএমবি-র লিংকম্যান হিসাবে কাজ করার অভিযোগে হাওড়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিসের এসটিএফ। পুলিশ সুত্রে খবর, ধৃতের নাম মহম্মদ আমিরুদ্দিন। হাওড়া জেলার বাঁকড়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়।পেশায় শিক্ষক ওই ব্যক্তি হাওড়ার বাঁকড়াতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। আদতে সে পুরুলিয়ার পাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। জেএমবির লিংকম্যান হিসাবে কাজ করার অভিযোগে রাজ্য […]

আরও পড়ুন

সিআইডি প্রতিনিধি দল পৌঁছল ঝালদায় নিহত কাউন্সিলরের বাড়িতে

ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে এল সিআইডির প্রতিনিধি দল। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার তদন্তে সিআইডির সাহায্য নিচ্ছে জেলা পুলিশ । সেইমতো বুধবার সিআইডির প্রতিনিধি দল যায় নিহত কাউন্সিলরের বাড়ি । তপন কান্দুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিআইডির প্রতিনিধিরা । ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে পুলিশ । […]

আরও পড়ুন

ঝালদা খুনের ঘটনায় গ্রেফতার নিহত কাউন্সিলরের ভাইপো

ঝালদা কংগ্রেস কাউন্সিলর খুন কাণ্ডে প্রথম গ্রেফতার। ম্যারাথন জেরার মুখে পড়েছিলেন। নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো দীপককে গ্রেফতার করল পুলিস। পুরুলিয়া ঝালদা পুরসভা এবার ত্রিশঙ্কু। ২ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসে টিকিটে জিতেছিলেন তপন কান্দু। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে নবনির্বাচিত কাউন্সিলরকে কারা খুন করল? ঝালদা থানার আইসির বিরুদ্ধে পুলিস সুপারকে চিঠি দিয়েছেন নিহতের স্ত্রী। […]

আরও পড়ুন
error: Content is protected !!