ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

ভাটপাড়ায় আক্রান্ত তৃণমূল নেতা কনভেনার অসীম রায় ৷ আজ সকালে বাড়ির সামনে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী ৷ গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জোর বেঁচে যান তিনি ৷ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ ওই তৃণমূল নেতার ৷ তিনি বলেন, “ভাটপাড়া পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছি ৷ তাই আমার উপর […]

আরও পড়ুন

ক্যানিংয়ে খোদ পুলিশ কর্মীর বাড়িতেই চুরি

ক্যানিংয়ের নোনাঘেরি গ্রামে খোদ পুলিশ কর্মীর বাড়িতেই চুরি। নগদ টাকা, সোনাদানা সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ। জানা গেছে, বিধাননগর কমিশনারেটে কর্মরত ওই পুলিশ কর্মী উত্তম পাত্র। পুলিশ কর্মীর পরিবারের সদস্যরা দিনপাঁচেক বাড়িতে ছিলেন না। গতকাল বাড়ি ফিরে দেখেন, সমস্ত দরজা ও একাধিক আলমারি ভাঙা। গতকাল রাতে পুলিশকর্মী বাড়ি ফিরে দেখেন তাঁর বাড়ির […]

আরও পড়ুন

ট্রেন দুর্ঘটনার তদন্তে রাজ্যের ফরেন্সিক টিম এল দোমহণীতে

উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমহণীতে সোমবার ট্রেন দুর্ঘটনার তদন্তে এল রাজ্য সরকারের ফরেন্সিক টিম। এদিন তিন সদস্যের এই দল ঘটনাস্থলে পৌঁছোয়। কলকাতার বেলগাছিয়ার ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে এসেছেন দলের প্রধান চিত্রাক্ষ সরকার সহ তিন সদস্যের ওই দল। তাঁরা কোভিড পরিস্থিতির কারনে রীতিমত নিজেদের পিপি কিট পরে ঘটনাস্থলে আসেন। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির উলটে থাকা বগিগুলির […]

আরও পড়ুন

ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ

ধর্ষ ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে কোচবিহারের ঘুঘুমারি সংলগ্ন কদমতলা এলাকায় পথ অবরোধ। বিক্ষোভকারীদের তুলতে গেলে পুলিসের সাথে ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। পথ অবরোধ তুলতে গেলে পুলিসকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলেও জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস এক রাউন্ড কাঁদানে গ্যাসের শেলও ফাটিয়েছে। পুলিসের দাবি, ওই ঘটনায় কোনও ধর্ষণের অভিযোগ দায়ের হয়নি। […]

আরও পড়ুন

‌স্বামীর বিরুদ্ধে মামলা লড়তে হাসপাতালে রক্ত বিক্রি করতে এলেন তারকেশ্বরের অসহায় গৃহবধূ

অত্যাচার সহ্য করতে না পেরে স্বামী ও শ্বশুরবাড়ি বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন ৷ সেখান সুবিচার না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন হুগলির তারকেশ্বরের এক গৃহবধূ । এ বার মামলার টাকা জোগাড়ে রক্ত বিক্রি করতে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে হাজির হলেন হুগলির পুরশুড়া থানা এলাকার ভাঙামোরার বাসিন্দা মধুমিতা পাল। এই ঘটনা জানার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে। যদিও […]

আরও পড়ুন

শিলিগুড়ি পৌরনিগমের ভোটে তৃণমূলকে সমর্থন জানাল অনীত থাপার দলও

শিলিগুড়ির পুরভোটে বিমল গুরুং-রোশন গিরি অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্ব আগেই সমর্থন জানিয়েছিলেন তৃণমূলকে। এবার সেই তালিকায় জুড়ল মোর্চা ভেঙে নিজের রাজনৈতিক দল তৈরি করা পাহাড়ের আরেক জনপ্রিয় নেতা অনীত থাপারও। রবিবার তিনি জানিয়ে দিলেন, শিলিগুড়ি পুরভোটে নেপালি অধ্যুষিত এলাকাগুলিতে তৃণমূলকেই সমর্থন করবে তাঁর দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। প্রয়োজনে প্রচারেও নামবে। তবে সবটাই নির্ভর […]

আরও পড়ুন

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে লরি, মৃত ২

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে গেল লরি। এই ঘটনায় মৃত্যু হয়েছে লরির চালক ও খালাসির । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চালকের নাম বুদ্ধদেব সেন ও খালাসি অমিত সরকার । তাঁরা বনগাঁর বাসিন্দা । আজ ভোররাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার অশোকনগর রেলগেট এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর রাতে আওয়াজ শুনে স্থানীয়রা […]

আরও পড়ুন

একটুর জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচল দত্তপুকুর লোকাল

রবিবার সাড়ে পাঁচটা নাগাদ বামনগাছি স্টেশন ছেড়ে বারাসতে আসার সময়ে লাইনে প্রচণ্ড শব্দ শুনতে পান ট্রেনচালক। সঙ্গে সঙ্গেই তিনি তা জানান কন্ট্রালরুমকে। বিকট ওই শব্দ শুনে লাইনের পাশে থাকা মানুষরাও বাইরে বেরিয়ে আসেন। পরে রেলকর্মীরা ঘটনাস্থলে এসে দেখেন লাইনের ফিসপ্লেট ভাঙা। তড়িঘড়ি সেই ফিসপ্লেট বদল নতুন ফিসপ্লেট লাগানো হয়। চালিয়ে দেখা হয় টাওয়ার ভ্যান। ওই […]

আরও পড়ুন

বৈঠক শেষে ‘বিদ্রোহী’ নেতাদের নিয়ে হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের

বিজেপির জেলা সংগঠনের একজন নেতার কোনও গুরুত্ব তাদের কাছে নেই। নাম না করে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর অপসারণ দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। পোর্ট ট্রাস্টের গেস্ট হাউজে বিক্ষুব্ধ নেতাদের নিয়ে বৈঠক শেষে বিজেপির ‘বিদ্রোহী’ সাংসদ নাম না করে অমিতাভ চক্রবর্তীর উপর ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘‘কোনও এক বিশেষ […]

আরও পড়ুন

আজও দিনভর বৃষ্টি একাধিক জেলায়, রবিবার থেকে পরিষ্কার হবে আকাশ

আজও মেঘলা আকাশে। গত ১১ জানুয়ারি থেকেই হালকা বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা । হঠাৎ হঠাৎ বৃষ্টি নামছে শহর কলকাতাতেও ৷ তাই শীতবস্ত্রের পাশাপাশি ছাতা নিয়ে বাইরে বেরনোই এখন বুদ্ধিমানের কাজ ৷ মকর সংক্রান্তির সন্ধ্যাতেও তার ব্যতিক্রম হয়নি । পূর্বাভাস বলছে, সেই ধারাই অব্যাহত থাকতে পারে শনিবারও৷ আলিপুর আবহাত্তয়া অফিস জানিয়েছে, এদিন হালকা বৃষ্টি হবে […]

আরও পড়ুন
error: Content is protected !!