এবার আধুনিক এলএইচবি কোচ পেল পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস

বহু পুরানো ও মানধাতার আমলের আইসিএফ কোচ দিয়ে চালানো বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনায় আহত ও নিহত হয়েছেন বহু মানুষ। সেই ঘটনা থেকেই শিক্ষা পেয়ে নতুন ও অত্যাধুনিক কোচ দেওয়া হল হাওড়া-পুরুলিয়া রুটে। আধুনিক এলএইচবি কোচ পেল পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস। গত মঙ্গলবার রাতেই হাওড়া থেকে পুরুলিয়া পৌঁছেছে ট্রেনটি। দোমহনির ট্রেন দুর্ঘটনায় নয় জনের মৃত্যু হলেও প্রশ্নের মুখে পড়ে […]

আরও পড়ুন

দুর্ঘটনার কবলে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের কনভয়, আহত ৩ পুলিশ কর্মী

এবার দুর্ঘটনার কবলে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের তালাই মোড় এলাকায় তাঁর কনভয়ের একটি গাড়িতে ধাক্কা দেয় ম্যাটাডোর। জখম হন ৩ জন পুলিশ কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে কনভয় নিয়ে জঙ্গিপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক জাকির হোসেন। তালাই মোড় এলাকায় আচমকা […]

আরও পড়ুন

রাতের অন্ধকারে সুজাপুরে চায়ের দোকানে শুট আউট , গুলিবিদ্ধ ১

রাতের অন্ধকারে মালদার কালিয়াচকের সুজাপুরে শুট আউট। গুলিবিদ্ধ যুবক আপাতত চিকিৎসাধীন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা যায়, ঘটনাটি সোমবার রাতে মালদহ জেলার সুজাপুরের গয়েশ বাড়ি এলাকার। গুলিবিদ্ধ হন বছর ৩৩ এর যুবক অলিউল্লা সেখ। ঘটনায় অভিযুক্তরা হলেন মহিদুর শেখ ও মিন্না শেখ। অলিউল্লা পেশায় একজন সেলাই মিস্ত্রি। পরিবারের রয়েছেন স্ত্রী রজিনা বিবি এবং তিন ছেলে। […]

আরও পড়ুন

হেমতাবাদের পার্সেল বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের পুলিশি হেফাজত

হেমতাবাদের পার্সেল বোমা বিস্ফোরণকান্ডে ধৃত টোটোচালক রঞ্জন রায়ের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত ৷ সোমবার ধৃত ব্যক্তিকে রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ ৷ রঞ্জনের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ ৷ সিজিএম আদালতের বিচারক সেই আবেদন মঞ্জুর করেন ৷ হেমতাবাদ থানার পুলিশ ধৃত রঞ্জন রায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 286/336 ধারার […]

আরও পড়ুন

নেতাজি মূর্তিতে মাল্যদান ঘিরে রণক্ষেত্র ভাটপাড়া!

নেতাজির জন্মবার্ষিকীতে উত্তপ্ত ভাটপাড়া। মূর্তিতে মাল্যদান ঘিরে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালানর অভিযোগ সিআইএসএফের বিরুদ্ধে।  বিজেপি নেতা অর্জুন সিং ভাটপাড়ার চাদু মাঠে জান নেতাজু মূর্তিতে মাল্যদান করতে। এখানেই এসে পৌঁছান ভাটপাড়ার পুর প্রশাসক এবং তার সঙ্গীরা। সেখান থেকে শুরু হয় বচসা। সেই বচসা গড়ায় […]

আরও পড়ুন

এবার চলন্ত ট্রেনের মহিলা কামরায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ

এবার চলন্ত ট্রেনের মহিলা কামরায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ। শান্তিপুরের ফুলিয়া থেকে শিয়ালদহ ফেরার সময় ঘটনাটি ঘটে। ফেসবুক লাইভ করে লোকাল ট্রেনে শ্লীলতাহানির হাত থেকে নিস্তার পেলেন এক তরুণী। ফেসবুক লাইভে তিনি পরিচিতদের উদ্দেশে সাহায্যের আর্তিও জানান। শুক্রবার রাতের ডাউন শান্তিপুর লোকালে মহিলা কামরার ঘটনা। আতঙ্কিত তরুণী দমদম স্টেশনে জিআরপি থানায় অভিযোগ জানান। মোবাইলে অভিযুক্তের ছবি থাকলেও […]

আরও পড়ুন

প্রয়াত চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোকুল পাল

আগামী ১২ ফেব্রুয়ারি ৪ পৌরনিগমের ভোট হওয়ার কথা ৷ কিন্তু তার আগেই মারা গেলেন চন্দননগর পৌর নির্বাচনের বিজেপি প্রার্থী গোকুল পাল ৷ চন্দননগর পৌরনিগমের ১৭ নং ওয়ার্ড থেকে পদ্মের হয়ে লড়াইয়ে নেমেছিলেন ৭৮ বছরের প্রবীণ ব্যক্তিটি ৷ শুরু করেছিলেন প্রচার ৷ কিন্তু তার আগে শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ ফলে ১৭ নং […]

আরও পড়ুন

বর্ধমানে বন্দুক ঠেকিয়ে ব্যাংক ডাকাতি, লুঠ প্রায় ৩০ লক্ষ টাকা

আজ সকালে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট এলাকায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে।  ব্যাঙ্ক খোলার পরেই গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে রিভলবার বের করে সকলকে ভয় দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল ১২-১৫ জনের একটি ডাকাত হল ৷  জানা গিয়েছে, এদিন সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ ১২-১৫ জনের একটি দুষ্কৃতী দল গ্রাহক […]

আরও পড়ুন

দোকানে আসা পার্সেল ফেটে বিস্ফোরণ, জখম ৪

দোকানে আসা পার্সেল ফেটে বিস্ফোরণ। আর সেই বোমা ফেটে জখম হলেন ৪ জন। তাঁরা গুরুতর আহত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটে হেমতাবাদ থানার বাহারইল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাহারইল গ্রামের একটি দোকানে একটি পার্সেল আসে। সেই পার্সেলটি খোলা মাত্রই বিস্ফোরণ ঘটে। দোকানে সেই সময় ছিলেন চার জন। তাঁদের প্রত্যেকেই […]

আরও পড়ুন

১৫ দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর

রানওয়ে সংস্কারের জেরে এপ্রিল মাসে বাগডোগরা বিমানবন্দর ১৫ দিন বন্ধ থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল উড়ানের ওঠানামা বন্ধ থাকবে।  বিমানবন্দরের অধিকর্তা শুভ্রমণি পি জানান, বায়ুসেনার তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, শেষ পর্যায়ের কাজের জন্য বিমানবন্দরে উড়ানের ওঠানামা বন্ধ রাখা জরুরি। সেই মতো নির্দেশিকা জারি করে ১৫ দিনের জন্য বিমানবন্দরের […]

আরও পড়ুন
error: Content is protected !!