গোসাবায় ফের বাঘের আতঙ্ক

ফের গোসাবার  বালি ১ নং গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ডে বাঘের আতঙ্ক। আজ, মঙ্গলবার ভোরে এক ব্যক্তির বাড়ির গোয়ালে ছাগল ও গোরু মেরেছে বলে অভিযোগ। এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে। আজ সকালে গ্রাম বিদ্যাধরী নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা ৷ এমনকি একটি বাড়িতে একাধিক ছাগলের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছে ৷ […]

আরও পড়ুন

শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে ইস্তেহার প্রকাশ বামেদের

 আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন রয়েছে ৷ সোমবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে জেলা বামফ্রন্ট নেতৃত্ব৷ নির্বাচনী ইস্তেহারে মহিলাদের গুরুত্ব দিয়েছে বামেরা। এবার শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে মহিলাদের ভোট টানতে ইস্তেহারে মহিলাদের জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বামফ্রন্ট। দার্জিলিং জেলা বামফ্রন্ট দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে আজ সাংবাদিক বৈঠক করে এদিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। বৈঠকে […]

আরও পড়ুন

করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কামারপুকুর মঠ ও মিশন

 কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল কামারপুকুর মঠ ও মিশন। এই মর্মে নোটিস জারি করেছে মঠ ও মিশন কর্তৃপক্ষ। আজ ১০ জানুয়ারি থেকেই এই নোটিস কার্যকর হচ্ছে। নোটিস জারি করে মঠ ও মিশনে পুণ্যার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। নোটিসে বলা হয়েছে, করোনা পরিস্থিতির জন্য সোমবার থেকে কামারপুকুর মঠ […]

আরও পড়ুন

ফেসবুক লাইভ’এর মাধ্যমে আত্মহত্যার পথ বেছে নিলেন মা, বাবা ও ভাই

ফেসবুক লাইভ’এর মাধ্যমে আত্মহত্যার পথ বেছে নিলেন মা, বাবা ও ভাই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা কুলপি থানারহাট সুলতানপুর নস্কর পাড়া এলাকায়। বাড়ির মেয়ের উপর আর্থিক প্রতারণার অভিযোগ এসে পড়তে সেই অপমান থেকে রেহাই পেতে এবং তাঁদের মেয়েকে ‘মুক্তি দিতে’ একত্রে আত্মহত্যার পথ বেছে নিলেন মা রিতা নস্কর (৫০), বাবা শ্যামল নস্কর (৫৮) ও তাঁদের […]

আরও পড়ুন

বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শঙ্কুদেব পণ্ডা

রাজ্য বিজেপি-তে যে হোয়াটসঅ্যাপ বিদ্রোহ পর্ব শুরু হয়েছে, এবার তাতে নয়া সংযোজন শঙ্কুদেব পণ্ডা ৷ দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন এই বিজেপি নেতা ৷ সূত্রের খবর, শনিবার গভীর রাতে তিনি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন ৷ বিজেপি’র রাজ্য যুব মোর্চার সহ-সভাপতি পদে ছিলেন তিনি ৷ দিন কয়েক আগেই বিজেপি’র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন খড়গপুরের বিধায়ক অভিনেতা […]

আরও পড়ুন

প্রায় ৫০ জন কর্মী নিয়ে ভোটের প্রচারের অভিযোগে বিজেপি প্রার্থী সন্ধ্যা দাস সহ গ্রেপ্তার ৭

ভোটের প্রচারে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে গ্রেফতার হয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সন্ধ্যা দাস ৷ কোভিডবিধি না মানায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ প্রচারে বেরিয়েছেন বিজেপি প্রার্থী ৷ আর তাঁর পিছনে হাঁটছে অন্তত জনা পঞ্চাশ নেতা, কর্মী ! রাজ্যে করোনা পরিস্থিতি বিচার করে রাজ্য নির্বাচন কমিশন ভোট প্রচারের ক্ষেত্রে কিছু নিয়ম লাগু করেছে ৷ […]

আরও পড়ুন

করোনা আবহের মধ্যেই আজ রাজ্যে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা

করোনা আবহে আজ রাজ্যে কলেজ সার্ভিস কমিশনের সেট। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা। সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে পরীক্ষার্থীদের। করোনা আবহে কোভিড বিধি মেনে সেট। পরীক্ষা কেন্দ্রে থাকছে আইসোলেশন রুম। এ বছর সেটে বসছেন প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী।

আরও পড়ুন

হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বাড়তি লোকাল সেট পরীক্ষার্থীদের জন্য

আজ হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতোই ট্রেন চলাচল করবে। কলেজ সার্ভিস কমিশন আয়োজিত স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই পরিষেবা দেবে রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ, রবিবার সকাল ৭টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সপ্তাহের অন্যান্য দিনের মতোই লোকাল ট্রেন চলবে। উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে স্টেট পরীক্ষার্থীদের […]

আরও পড়ুন

পূর্ব রেলের কমপক্ষে হাজারেরও বেশি রেলকর্মী করোনায় আক্রান্ত!

রাজ্যের মতোই কোভিডের তৃতীয় ঢেউ এবারে পড়ল পূর্ব রেলেও । পূর্ব রেল সূত্রে খবর, গত এক সপ্তাহে কমপক্ষে এক হাজারের বেশি রেলকর্মী কোভিড আক্রান্ত হয়েছেন । তাঁদের বেশির ভাগই হোম আইসোলেশনে রয়েছেন । এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, পূর্ব রেলের হাওড়া, মালদা, শিয়ালদা এবং আসানসোল ডিভিশন মিলিয়ে কমপক্ষে এক হাজারেরও […]

আরও পড়ুন

বর্ধমান রেল ওভারব্রিজে গ্যাস ট্যাঙ্কার উল্টে বিপত্তি

বর্ধমান রেল ওভারব্রিজে গ্যাস ট্যাঙ্কার উল্টে বিপত্তি। অকুস্থলে পুলিস ও দমকল কর্মীরা এসে ট্যাঙ্কারটিকে তোলার চেষ্টা করছেন। দুর্ঘটনার ফলে বর্ধমান-কাটোয়াগামী ব্রিজের একটি লেন অবরুদ্ধ।

আরও পড়ুন
error: Content is protected !!