গঙ্গাসাগর মেলার উদ্বোধন করলেন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা

অবশেষে কলকাতা হাইকোর্টের সম্মতিতে শর্ত মেনে অবশেষে শুরু হল ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা ৷ করোনা পরিস্থিতিতে এই মেলা হওয়া নিয়ে সন্দিহান ছিল অনেকেরই ৷ কিন্তু আদালতের রায়ে কোভিড বিধি মেনে শুক্রবার গঙ্গাসাগর মেলার সূচনা করেন রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা ৷ এদিন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে ৷ সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে […]

আরও পড়ুন

মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশালাকার ১ কুইন্টাল ৫৯ কেজির ছাতা মুরুলি মাছ

সাগরদ্বীপের মোহনার কাছে হুগলি নদী থেকে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশালাকার ছাতা মুরুলি মাছ। যার দাম উঠেছে প্রায় ২৫ হাজার টাকা। স্বভাবতই নতুন বছরের শুরুতে খুশির হাওয়া সাগরের মৎস্যজীবী মহলে। জানা গিয়েছে, গতকাল দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর দ্বীপের মহিষামারির বাসিন্দা শান্তনু দাস নামে এক মৎস্যজীবীর জালে ধরা পড়েছে বৃহদাকার ছাতা মুরুলি মাছটি। বিরল […]

আরও পড়ুন

এবার বিজেপি-র হোয়াটসগ্রুপ ছাড়লেন খড়্গপুরের বিধায়ক হিরণ

রাজ্য বিজেপি-র অস্বস্তি আরও বাড়িয়ে এবার দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন খড়্গপুরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ৷ দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে আজ নিজেই একথা জানিয়েছেন এই অভিনেতা বিধায়ক।

আরও পড়ুন

ট্রেন বাতিল, ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ

বনগাঁ-শিয়ালদহ শাখায় ভোরের প্রথম ট্রেন বাতিল। এর প্রতিবাদে ঠাকুরনগরে ফুল চাষি ও ব্যবসায়ীদের রেল অবরোধ। করোনা সংক্রমণের আবহে ট্রেন না বাড়িয়ে কেন ট্রেন বাতিল করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ যাত্রীরা ৷ তাঁদের দাবি, হয় সব ট্রেন বন্ধ রাখা হোক নয়তো সময় মতো ট্রেন চালানো হোক ৷

আরও পড়ুন

প্রথম ২টি ট্রেন বাতিল, ক্যানিংয়ে রেল অবরোধ ক্ষুব্ধ যাত্রীদের

কারণ না জানিয়েই হঠাৎ বাতিল করে দেওয়া হয়েছে ভোরের প্রথম দুটি ট্রেন ৷ এই অভিযোগে ট্রেন বাতিলের প্রতিবাদে বুধবার ভোর সাড়ে পাঁচটা থেকে শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিংয়ের তালদি স্টেশনে ট্রেন অবরোধ শুরু হয়। এই অবরোধে সামিল হন কয়েক হাজার ট্রেন যাত্রী ৷ যাত্রীদের অভিযোগ, ভোরের এই ট্রেনগুলি করেই তাঁরা শহরে কাজ করতে যান ৷ পরে […]

আরও পড়ুন

ব্যারাকপুর পুরসভার ১৭টি জায়গায় কন্টেনমেন্ট ও মাইক্র কন্টেনমেন্ট জোন

ব্যারাকপুর পৌরসভার ১৭টি জায়গা কন্টেনমেন্ট ও মাইক্র কন্টেনমেন্ট জোন করা হল ৷ যার মধ্যে পৌরসভার ৮নং ওয়ার্ডে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছে পৌর প্রশাসন ৷ আর করোনা আক্রান্তদের মধ্যে ৬ জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ বাকিরা প্রায় সবাই উপসর্গহীন বলে জানা গিয়েছে ৷ পৌর প্রশাসক উত্তম দাস জানিয়েছেন, সংক্রমিত এলাকাগুলি চিহ্নিত করা […]

আরও পড়ুন

ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত্যু রেলযাত্রীর

দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক ট্রেনযাত্রীর। ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যাত্রীর। হুগলির ডানকুনি-বেলানগর রেললাইনের মাঝে এই ঘটনাটি ঘটেছে সকালের দিকে। ট্রেন থেকে পড়ে যাওয়ার পর জখম ওই যাত্রীকে উদ্ধার করে দুটি হাসপাতালে চিকিৎসা করানোর পরও শেষরক্ষা হল না। দুপুর নাগাদ তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর ডানকুনি শাখায় ব্যাপক উত্তেজনা শুরু হয় […]

আরও পড়ুন

খড়্গপুরে খেলার মাঠে ম্যাটাডোরের ধাক্কায় ৩ শিশুর মৃত্যু, আহত ১

সকালে খেলার মাঠে  খেলছিল। হঠাৎ একটি ম্যাটাডোরের এসে ব্যাক করতে গিয়ে চাপা দিয় শিশুদের । মৃত্যু হল ৩ শিশুর, আহত হয় ১জন। ঘটনাটি ঘটে আজ সকালে খড়্গপুর শহরের গোলবাজার জনতা মার্কেটের কাছে। এর জেরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। নামানো হয়েছে পুলিসও। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু […]

আরও পড়ুন

বর্ধমানে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত বহু

বর্ধমানে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। জানা গেছে, আজ সকালে পানাগর থেকে ২০ জন যাত্রী নিয়ে বেসরকারি ওই বাসটি বর্ধমানে যাচ্ছিল। পথে বুদবুদের ধরলা মোড়ের কাছে দু’নম্বর জাতীয় সড়কের ওপর বাসটির সাথে দুর্গাপুরগামী একটি কন্টেইনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়েছেন বাসের প্রায় সব যাত্রীই। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। […]

আরও পড়ুন

হাওড়াতে নির্ধারিত সময়ে ট্রেন না থাকায় যাত্রী বিক্ষোভে উত্তাল স্টেশন চত্বর

হাওড়াতে নির্ধারিত সময়ে নেই কোন ট্রেন। ফলে ক্ষোভে ফেটে পড়লেন নিত্যযাত্রীরা । যাত্রী বিক্ষোভে উত্তাল হাওড়া স্টেশন চত্বর । নিউ কমপ্লেক্সের স্টেশন ম্যানেজারের ঘর ও ডিআরএম অফিসের সামনে চলল বিক্ষোভ । যাত্রীদের অভিযোগ নির্দিষ্ট সময়ে ট্রেন চলছে না দক্ষিণ-পূর্ব শাখায়। পাশাপাশি ট্রেনের সংখ্যাও কম ।

আরও পড়ুন
error: Content is protected !!