মুখ্যমন্ত্রীর সন্দেশখালি সফরের আগেই তৃণমূলে যোগ রেখা পাত্রের রাজনৈতিক গুরু সুজয় মাস্টারের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালি সফরের আগেই উলটপুরাণ ৷ সন্দেশখালির প্রতিবাদী আন্দোলনের অন‍্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল যোগ দিলেন শাসক শিবিরে ৷ রবিবার রাতে সন্দেশখালি ২ নম্বর ব্লক তৃণমূল পার্টি অফিসে গিয়ে তিনি নাম লেখান তৃণমূলে ৷ তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন শাসকদলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক ৷ উল্লেখ্য, এই সুজয় মাস্টারই […]

আরও পড়ুন

শ্বশুরবাড়ি থেকে ১২ বছরের নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার

শ্বশুরবাড়ি থেকে 12 বছরের নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ৷ পরিবার ও পুলিশ সূত্রে খবর, মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একটি গ্রামের বাসিন্দা ওই বালিকা। প্রায় চার মাস আগে এলাকারই এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করে সে । পরিবারের লোকজন প্রথমে বিয়ে মানতে রাজি না হলেও সমাজে লজ্জার ভয়ে চুপ করে যান। তারপর থেকে শ্বশুরবাড়িতেই থাকতে শুরু […]

আরও পড়ুন

বাঁকুড়ায় বন দফতরের হাতে অবশেষে ধরা পড়ল ‘জিনাত’

বাঁকুড়ায় বন দফতরের হাতে অবশেষে ধরা পড়ল বুদ্ধিমতী এই বাঘিনী । সাতদিন ধরে ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াবাসীকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে সে । অবশেষে বাঁকুড়ায় রবিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ জিনাতকে ট্রাঙ্কুলাইজ করা হয় । বাঁকুড়ার মুখ্য বনপাল এস কুলানডাইভেল বলেন, “ফরেস্ট ডিপার্টমেন্ট মনে রাখবে জিনাতকে । গুলি করার ঠিক ৩০ মিনিট পর বনদফতর সূত্রে […]

আরও পড়ুন

বারাসতে পুকুরে মিলল বস্তা বন্দি দেহাংশ

গত তিন-চার দিন ধরে পুকুরে ভাসছিল মুখ বাঁধা কয়েকটি বস্তা। মাছের খাবার ভেবে প্রথমে তেমন কেউ গুরুত্ব দেননি।রবিবার সকাল থেকে সেই বস্তা থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে টনক নড়ে স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় বারাসত থানায়। খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ তাঁদের। লক্ষ্য করেন, বস্তার ভিতর রয়েছে মানব দেহের টুকরো টুকরো […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল টাউন সভাপতিকে লক্ষ্য করে গুলি

রাতের অন্ধকারে তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ । যদিও অক্ষত আছেন তৃণমূল নেতা । অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি ৷ তবে তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি পাপাই ঘোষের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে ৷ ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । আতঙ্কিত তৃণমূল নেতাও । এই ঘটনায় রাজনৈতিক যোগ […]

আরও পড়ুন

হাওড়ায় তৃণমূল বিধায়কের গাড়ির সঙ্গে ট্রেলারে সংঘর্ষ, মৃত ২, আশঙ্কাজনক ৩

মগরাহাটের তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিধায়ক। বিধায়কের গাড়ির চালক তাঁর আত্মীয়দের নিয়ে হাওড়ায় অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় শিবপুর কাজীপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। গাড়ি পাঁচজন ছিল। চালক সহ দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলে। আহতদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শনিবার […]

আরও পড়ুন

টাকা চেয়ে ব্ল্যাকমেল! মহিলা নাম লিখে নিজের বাড়িতেই আত্মঘাতী উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান

নিজের বাড়ি থেকেই উদ্ধার হল উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ৷ গতকাল থেকেই নিখোঁজ ছিলেন এই তৃণমূল নেতা৷ এ দিন সকালে বাড়ির ছাদের চিলেকোঠা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ মৃত সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের বয়স ৬৫৷ গতকাল সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন৷ পুলিশে অভিযোগও দায়ের করেন সত্যজিৎবাবুর পরিবারের সদস্যরা৷ যদিও পরিবার সূত্রে খবর, গতকাল […]

আরও পড়ুন

আর্থিক তছরূপের অভিযোগে সাসপেন্ড কলেজের অধ্যক্ষ

কলেজ ফান্ডের টাকা অধ্যক্ষের পরিবারের সদস্যের অ্যাকাউন্টে ! সাসপেন্ড অধ্যক্ষ। কলেজের অর্থ তছরূপের অভিযোগে অধ্যক্ষ সিদ্ধার্থ সরকারকে সাসপেন্ড করল আনন্দচন্দ্র কমার্স কলেজের পরিচালন সমিতি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আইনের দ্বারস্থ হয়েছেন অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার। জলপাইগুড়ি কমার্স কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে কলেজ ফান্ডের টাকা পরিবারের অ্যাকাউন্টে ট্রান্সফার করার অভিযোগ যেমন উঠেছে ৷ তেমনি NSS-এর প্রোগ্রাম না-করেই […]

আরও পড়ুন

আদিবাসী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী একাধিক কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সফর শেষে আজই কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই উপস্থিত হন আদিবাসী ভবনে। আজ অর্থাৎ শুক্রবার বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে আদিবাসী ভবন থেকে মুখ্যমন্ত্রী জানান, সপ্তাহব্যাপী রাজ্য জুড়ে বিরসা মুন্ডার জন্ম শতবর্ষ উৎসব পালন করা হবে। আজ থেকে শুরু হবে এই উৎসব, চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রী এদিন জানান, আগামী প্রজন্মের […]

আরও পড়ুন

ট্রেন অবরোধে রণক্ষেত্র অশোকনগর, লাঠিচার্জ পুলিশের, বনগাঁ শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল!

বনগাঁ শিয়ালদহ শাখার আপ লাইনে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ। অবরোধকারীদের হাঁটাতে লাঠিচার্জ পুলিশের, যাত্রীদের হাতে আক্রান্ত এক পুলিশ কর্মীও। ট্রেন যাত্রীদের মারে রক্তাক্ত অশোকনগর থানার এক সাব ইন্সপেক্টর। আটক বেশ কয়েক জন যাত্রী। ট্রেনের যাত্রাপদ বদল হয়েছে বনগাঁ মাঝেরহাট লাইনে, লোকাল বন্ধ করে দেওয়া হয়েছে। বনগাঁ বারাসাত লোকাল পরিবর্তন করে […]

আরও পড়ুন
error: Content is protected !!