৩ দিন ধরে নিখোঁজ, দলীয় কার্যালয়ের ভিতরেই মিলল বিজেপি নেতার রক্তাক্ত দেহ, আটক ২ মহিলা

তিন দিন ধরে নিখোঁজ থাকার পর দলীয় কার্যালয়ের ভিতর থেকেই উদ্ধার হল বিজেপি নেতার রক্তাক্ত দেহ৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ চব্বিশ পরগণার উস্থিতে৷ এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই খুনের অভিযোগ করেছেন নিহত বিজেপি নেতার পরিবারের সদস্যরা৷ যদিও পুলিশ এই ঘটনায় দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ নিহত বিজেপি নেতার নাম […]

আরও পড়ুন

দুর্ঘটনার জেরে হাওড়ায় আটকে বন্দে ভারত সহ একাধিক এক্সপ্রেস

শালিমারে ঢোকার আগে নলপুরের কাছে ট্রেন দুর্ঘটনা। যার জেরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। খড়গপুর থেকে হাওড়া যাওয়ার আপাতত সমস্ত লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। খড়গপুর ডিভিশনে হাওড়া যাওয়ার সমস্ত লোকাল ট্রেন আপাতত বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, শনিবার ভোর ৫টা ৩১ মিনিট নাগাদ ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। […]

আরও পড়ুন

ফের ট্রেন দুর্ঘটনা, হাওড়ার নলপুরের কাছে লাইনচ্যুত শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস

ফের ট্রেন দুর্ঘটনা রাজ্যে। লাইনচ্যুত ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ উইকলি এক্সপ্রেস। দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দ্রুত শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে পরিষেবা ফের চালু হতে খানিকটা সময় লাগবে বলেই রেল সূত্রে খবর। জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ লাইনচ্যুত হয় শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার নলপুরের কাছে। রেল সূত্রে খবর, নলপুর […]

আরও পড়ুন

ঝাড়গ্রামে চিকিৎসক মৃত্যুতে বাড়ছে রহস্য!

গতকাল ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্য মৃত্যুর খবর সামনে আসে। তারপর থেকেই শুরু হয় জল্পনা। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগের ছাত্র দীপ্র ভট্টাচার্যের নিথর দেহ গতকাল উদ্ধার হয় তাঁর ফ্ল্যাট থেকেই। তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের ময়নাতদন্তের রিপোর্ট বৃহস্পতিবার রাতেই সামনে আসে । আর যা ঘিরে […]

আরও পড়ুন

মালদার কালিয়াচক থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমান জালনোট, গ্রেফতার ৩

মালদা থেকে বাজেয়াপ্ত করা হল বিপুল পরিমান জালনোট। বৃহস্পতিবার রাতে মালদার কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা ঈদগাহ মোড়ের কাছে বেঙ্গল এসটিএফ ও জেলা পুলিশের যৌথ অপারেশনে উদ্ধার হল এই বিপুল পরিমাণ জাল নোট। গ্রেফতার হয় তিন জালনোট পাচারকারী। উদ্ধার হওয়া জাল নোটের মোট পরিমাণ তিন লক্ষ চুরাশি হাজার টাকা। ধৃতদের নাম আখতার উল জামান, আরেশ আলি এবং […]

আরও পড়ুন

মিছিলের অনুমতি মেলেনি! ‘জেলার পুলিশ অফিসারদের চরিত্র খারাপ, পরকীয়ার সঙ্গে জড়িত’, পালটা বিস্ফোরক শুভেন্দু

আসন্ন উপনির্বাচনের জন্যে প্রার্থীকে নিয়ে মহামিছিল করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে পুলিশের অনুমতি না মেলায় সেই মহামিছিল বাতিল করতে হয়। এই আবহে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। জেলার পুলিশ সুপার, আইসি, ওসিদের বেনজির আক্রমণ শানিয়ে শুভেন্দু দাবি করেন, জেলার বহু অফিসাররা পরকীয়ায় জড়িত। উল্লেখ্য, মহামিছিল বাতিল হলেও মেদিনীপুরে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়কে নিয়ে […]

আরও পড়ুন

আগামী ৮ থেকে ১২ নভেম্বর জগদ্ধাত্রী পুজোয় চালাবে স্পেশ্যাল লোকাল ট্রেন

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশেষ ইএমইউ ট্রেন। আসন্ন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যাত্রীদের সম্ভাব্য ভিড় সামাল দিতে পূর্ব রেল ৮ থেকে ১২ নভেম্বর ২০২৪ পর্যন্ত হাওড়া ও ব্যান্ডেল এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে মোট ৬ জোড়া বিশেষ ইএমইউ ট্রেন চালাবে, যা সমস্ত স্টেশনে থামবে। ব্যান্ডেলের জন্য চার জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ১৭:২০, ১৯:৫৫, ২০:৩৫ এবং […]

আরও পড়ুন

সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং

সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন অর্জুন সিংয়ের। আগামী সোমবার শুনানির সম্ভাবনা। অর্জুনের দাবি বিনা কারণে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হেনস্থা করার জন্য নোটিশ দিয়েছে সিআইডি। তাই তাকে রক্ষাকবচ দেওয়া হোক। মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানা গেছে, ভাটপাড়া পুরসভায় সাড়ে চার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ  অর্জুন […]

আরও পড়ুন

বোন আগেই যোগ দিয়েছেন তৃণমূলে, এবার উপনির্বাচনের আগেই প্রাক্তন বিজেপি সাংসদ জন বারলার শিবির বদলের জল্পনা তুঙ্গে!

বিজেপির বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিলেন দলের নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। মাদারিহাট উপনির্বাচনের আগে বিস্ফোরক তিনি। বিজেপি নেতৃত্বের একনায়কতন্ত্রের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রাক্তন গেরুয়া সাংসদ। নাম না করলেই মনোজ টিগ্গাকে নিশানা করে বারলা বলেন, দীর্ঘদিন ধরে যেভাবে একই কথা বারবার বলে চলেছে বিজেপি অথচ কাজের বেলায় চা বাগানের উন্নয়নের কোনও ভূমিকা নিচ্ছে না […]

আরও পড়ুন

নির্যাতিতার বাবা-মায়ের আমন্ত্রণে সোদপুরের বাড়িতে আসলেন শুভেন্দু অধিকারী, হল একান্ত বৈঠক

ভাইফোঁটার সন্ধ্যায় আরজি কর মেডিক্যালের নির্যাতিতার ‘বোন’এর বাড়িতে গিয়ে তাঁর বাবা – মায়ের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় নির্যাতিতার বাবা – মায়ের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। বৈঠক শেষে তিনি জানান, ওনাদের পরিবারের যে লড়াই সেই লড়াইয়ে বিরোধী দলনেতা হিসাবে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি বা রাজনৈতিক কর্মী হিসাবে ওনারা চান যেন […]

আরও পড়ুন
error: Content is protected !!