‘আমার ভিডিও ভাইরাল করে অপমান করলেন কেন’? থানায় গেলেন চোপড়ার নির্যাতিতা

সম্প্রতি ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে দেখা যায় এক তরুণী ও এক যুবককে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারছে এক যুবক। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। এদিকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। গ্রেফতার হয় চোপড়ার তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। চোপড়ার ঘটনাকে ঘিরে তৃণমূলকে একহাত নিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। এদিকে গোটা দেশ যখন শিউরে উঠছে এই ভিডিয়ো […]

আরও পড়ুন

চোপড়ায় যুগলকে সালিশিসভায় বেধড়ক মারধর ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা জেসিবি

উত্তর দিনাজপুরের চোপড়ায় এক যুবক ও যুবতীকে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা জেসিবিকে আটক করল পুলিশ। এলাকার এক যুগলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বসানো হয় সালিশি সভা। সেই সভায় ওই যুগলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। তার পরই ওই যুগলকে মাটি ফেলে লাঠি দিয়ে নির্মম ভাবে মারধর করে জেসিবি ওরফে তাজেমুল। […]

আরও পড়ুন

চোপড়ায় সালিশি সভায় যুবক-যুবতীকে ‘মার’!

বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে সালিশি সভা ডেকে যুবক-যুবতীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের খাস লোকের বিরুদ্ধে ৷ মারধরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে ৷ এই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের খাস লোক ৷ অভিযোগ, এই জেসিবি-র বিরুদ্ধে ইসলামপুর পুলিশ জেলার একাধিক থানায় […]

আরও পড়ুন

কলকাতামুখী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক, দক্ষিণেশ্বর স্টেশনে বম্ব স্কোয়াড

ব্যাগের ভেতর থেকে ঘড়ির অ্যালার্মের মতো শব্দ। আর তাতেই ছড়াল আতঙ্ক। জম্মু তাওয়াই থেকে শিয়ালদামুখী কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেসে পরিত্যাক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। স্নিফার ডগ, বম্ব স্কোয়াডের সদস্যরা এসে তল্লাশি চালান। দক্ষিণেশ্বর স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছে ট্রেনটিকে। জানা গিয়েছে, শুক্রবার চারটে নাগাদ ট্রেনটি দক্ষিণেশ্বরে স্টেশনে ঢোকার পর থামিয়ে দেওয়া হয়। […]

আরও পড়ুন

বিরাটি স্টেশনে বাচ্চা চুরির ঘটনা গুজব, অভিযুক্ত মহিলাই শিশুটির মা

বিরাটিকাণ্ডে নয়া মোড়! বাচ্চা চুরির অভিযোগে অভিযুক্ত মহিলা শিশুটির মা ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বুধবার রাতেই এমনটা জানানো হয়েছে শিয়ালদা জিআরপি’র তরফে। অর্থাৎ মহিলার বিরুদ্ধে বাচ্চা চুরির যে অভিযোগ এনে ট্রেন যাত্রীরা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ছিলেন বিরাটি স্টেশনে। সেই অভিযোগের কোনও ভিত্তি নেই বলে জানাল রেল পুলিশ। এর নেপথ্যে ‘গুজব’ রয়েছে বলেই মনে করছেন তাঁরা। […]

আরও পড়ুন

এবার অমিত শাহের সঙ্গে বৈঠকে অনন্ত মহারাজ

দিন কয়েক আগেই খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন অনন্ত মহারাজ। এদিকে বিজেপি ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদের সেই মিটিংকে ঘিরে একেবারে হইচই পড়ে গিয়েছিল গেরুয়া শিবিরের অন্দরে। এমনকী বিজেপি নেতারা সোশ্যাল মিডিয়ায় লিখছিলেন চিনতে ভুল হয়েছিল। এবার সেই সাংসদই দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।  তবে মমতার বৈঠকের পরেই শাহের সঙ্গে অনন্ত মহারাজের সাক্ষাৎকারকে ঘিরে […]

আরও পড়ুন

বাজারের ব্যাগের ভিতরে কেঁদে উঠল শিশু, লোকাল ট্রেনে শিশু পাচার, উত্তেজনা ছড়াল বিরাটী স্টেশনে, আটক অভিযুক্ত মহিলা

এবার অফিস টাইমে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের ভিতরেই ব্যাগে ভরে বাচ্চা চুরির মতো মারাত্মক অভিযোগ উঠল৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বিরাটী স্টেশনে৷ ঘটনায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে৷ আটক করে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত মহিলাকে৷ বেশ কিছুক্ষণ ট্রেন অবরোধও করেন যাত্রীরা৷ পরে অবশ্য অবরোধ তুলে দেয় রেল পুলিশ৷ এ দিন […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কর্মীকে বাড়িতে ঢুকে ‘খুন’, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

তৃণমূল কর্মী খুনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। নিহত ওই তৃণমূল কর্মীর নাম সুরজ শেখ(২১)। ইট দিয়ে আঘাত করে ওই যুবককে খুন করা হয়ে বলে অভিযোগ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে, সামশেরগঞ্জ থানার পুলিশ। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার হঠাৎই বেশ কয়েকজন দুষ্কৃতী এলাকায় ইট পাটকেল ছুড়তে শুরু করে। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। […]

আরও পড়ুন

NEET PG পরীক্ষা

২০২৪ সালের NEET PG পরীক্ষার তারিখ এনবিইএমএস দ্বারা স্থগিত করা হয়েছে এবং এটির আগের তারিখ পূর্বেই এনবিইএমএস এক সতর্কতা প্রদান করেছিল পরীক্ষার প্রারম্ভিক তারিখের প্রস্তুতির বিষয়ে। এনবিইএমএস এর প্রতিবেদনে বলা হয়েছে যে, তাদের সাম্প্রতিক অনুসন্ধানের ফলাফল দেখায়, সতর্কতার প্রয়োজন। এ নির্দেশিত প্রতিষ্ঠানের একটি সূত্র বলেন, “আমরা এই সংকেত পেলাম যে, কিছু অসুবিধার জন্য পরীক্ষার স্থগিত […]

আরও পড়ুন

ছেলেধরা গুজব অব্যাহত, এবার বনগাঁয় শিশু চোর সন্দেহে মারধর

রাজ্যে কিছুতেই বন্ধ হচ্ছে না ছেলেধরার গুজব। বারাসত, খড়দার পর এবার বনগাঁয় ছেলেধরা সন্দেহে এক ভবঘুরেকে বেধরক গণপ্রহার করার অভিযোগ উঠল। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই ভবঘুরেকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মারধরের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, ছেলেধরা গুজব রুখতে নিয়মিত প্রচার চালাচ্ছে পুলিশ। অথচ উত্তর ২৪ পরগনাতেই গত কয়েকদিন ধরে বারবার এই ঘটনা ঘটছে। যার […]

আরও পড়ুন
error: Content is protected !!